~~ WWW.amarboi.com ~ নিয়ে নেয় যা পূর্ব দিকে সিন্ধু অববাহিকা পর্যন্ত বিস্তার লাভ করেছিল। শিখদেরকে পেশোয়ার নগরীর কিছু কম করে হলেও প্রভুত্বের আসনে সংস্থাপন করে তারা চলে গেল। অবশেষে, ১৮৩০ সালের অক্টোবর মাসে পেশোয়ারের নতুন গভর্নর বিদ্রোহীদের সাথে গোপন সন্ধি করে বিষয়টির নিষ্পত্তি করেন। যে কারণে তিনি অক্ষতভাবেই পেশোয়ার ত্যাগ করতে সক্ষম হন এবং উপত্যকার পার্শ্ববর্তা এলাকাসমূহ ওয়াহ্হাবি ও তাদের সঙ্গীদের হাতে হস্তান্তর করেন। এই বিশাল বিজয়কে স্মরণীয় করে রাখার জন্যে সৈয়দ আহমদ নিজেকে পাদশাহ্ বা সম্রাট বলে ঘোষণা দেন, আর স্বনামে মুদ্রার প্রবর্তন করেন ও তাতে এই বাণী খোদিত করে-_ন্যায়পরায়ণ আহমদ, ধর্মের রক্ষক, যার শাণিত ভোজালির ঝলকানিতেই কাফিররা ধ্বংস হয়। এটাকে পশ্চিমের রাজতৃভার গ্রহণ করার একটি পদক্ষেপ ধরা হয়, যেটি ছিল ইমাম মাহ্দির আগমনের দীর্ঘ প্রত্যাশা ৷ মোল্লা মুজাহির আলীকে তার স্থানীয় খলিফা এবং পেশোয়ার নগরীর প্রধান বিচারক নিযুক্ত করার পর এ এলাকা মুজাহির আলী ও তার সঙ্গী হিন্দুস্তানিদের ছেড়ে আসেন যাতে তারা পেশোয়ার উপত্যকার অধিবাসীদের ওয়াহ্হাবি শরিয়া মতে ধর্ম পালন করতে উদ্বুদ্ধ করে। অতঃপর নবঘোষিত পাদশাহ্ তার ঘনিষ্ঠতম সহচরদেরকে নিয়ে পর্বতের দূর্ণে প্রত্যাবর্তন করেন। এই বিষয়টি দু'মাসের বেশি গড়ায় নি। কারণ এ ব্যাপারে পাঠানরা বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। উপজাতীয়রা এক দশমাংশ (টিথ) সমর কর প্রদান করে খুশি ছিল, তবে হিন্দুস্তানি বিচারক কর্তৃক কঠোর শরিয়া তাদের উপরে আরোপের ফলে শীঘ্রই তাদের পাখতুনওয়ালি উপজাতীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ল। এর কারণ ছিল দুটি ফতোয়া যার একটি হলো পাঠান অভিভাবকরা তাদের কন্যাদের বিবাহে কোনরূপ পণ গ্রহণ করতে পারবে না। অপরটি হলো যাদের ঘরে বিবাহযোগ্যা কন্যা রয়েছে তাদেরকে বারো দিনের মধ্যে কন্যা সম্প্রদানের মাধ্যমে বিবাহ দিতে হবে । অন্যথায় অবশ্যই সেই কন্যাকে আগত ভারতীয় মুজাহিদীনের হাতে সোপর্দ করে বিবাহের ব্যবস্থা করতে হবে। এই দুই ফতোয়া উটের পিঠে শেষ খড়ের মত অসহনীয় পাঠানদের কাছে দেখা দিয়েছিল। এই শেষ ফরমানটি ছিল পাঠানদের সম্মানবোধের পরিপন্থী, নঙ-ই- পুখাতনা একটি আইনি ধারা যা ওয়াহ্হাবি 'আইনজ্ঞ দ্বারাই উদ্ভাবিত ও সংযোজিত হয়েছিল, এতে বলা হয়েছিল যে কোন ব্যক্তিগত আঘাত বা আক্রমণ যতই ক্ষুদ্র হোক রক্ত দিয়েই তার প্রতিকার ও প্রতিবিধান করতে হবে। পুনরায় আন্ত-উপজাতিদের সভা অনুষ্ঠিত হলো, তবে এবার পাদশাহ্সহ ১০২
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।