এ WWW.amarboi.com ~ শিখত। যে গানে তাদের নেতার গুণকীর্তন ও বিশেষত্রে প্রশংসা নিহিত থাকত। পরবর্তী বছরগুলোতে তাদের মধ্যে যারা জীবিত ছিল তারা আদালতের মামলার সাক্ষ্যে সেটা বয়ান করে । সৈয়দ আহমদের প্রথম শিষ্য শাহ্ মুহাম্মদ ইসমাইল রচিত রিসালা জিহাদ, ধর্মযুদ্ধের সেনাবাহিনী সর্বাধিক জনপ্রিয় ছিল। নিম্নে গানটির কিয়দংশ প্রদত্ত হল : কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা সকল মুসলমানের উপর বাধ্যতামূলক । সকল জিনিসের জন্য উপায় নির্ধারণ কর। যে তার অন্তর থেকে এ যুদ্ধে চার আনা দান করবে পরকালে আল্লাহ্র কাছে তার বিনিময়ে সে পাবে সাত শ গুণ। যে এই আল্লাহ্র কাজে একজন যোদ্ধাকে সজ্জিত করে দেবে সে পাবে একজন শহীদের পুরস্কার; কিয়ামতের দিন সে ভাল লোক হিসেবে বিবেচিত হবে । কাপুরুষতা ত্যাগ করে ধর্মীয় নেতার কর্মে যোগদান কর, আর কাফিরদেরকে হত্যা কর । আমি আল্লাহ্কে শুভেচ্ছা জানাই এই জন্যে যে হিজরি এয়োদশ শতাব্দীতে (১৭৮৬-১৮৮৬) একজন মহান নেতা জন্মেছেন (মহান নেতা হয়ে সৈয়দ আহমদ জন্মগ্রহণ করেন ১৭৮৬ সালে)। এই নতুন বিপ্রবী শক্তির বিরুদ্ধে সাড়া দিতে পাঞ্জাবের শাসনকর্তা রণজিৎ সিং তার সেনাপতিদের এই বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্যে আদেশ জারি করেন। এখন এক পৈশাচিক যুদ্ধ শুরু হয়ে যায় যাতে কোন পক্ষই কাউকে ছাড় দেয় নি। এ যুদ্ধে শিখদের এবং মুসলমানদের মধ্যে ঘৃণার বীজ বপন করা হয় যা এখনও তাদের মধ্যে বিদ্যমান রয়েছে। যে বিষয়ে পরবর্তীকালে ভিক্টোরীয় ইতিহাসবেত্তা স্যার উইলিয়াম হান্টার লেখেন। “মুসলমানরা সমতল এলাকায় একাদিক্ৰমে হামলা চালাতে থাকে এবং যেখানেই তারা হামলা করে সেখানেই হত্যা ও অগ্নিসংযোগের ধ্বংসে লীলা সাধন করে। পক্ষান্তরে গ্রামবাসী বীর শিখরা সামগ্রিকভাবে অস্ত্রে সজ্জিত হয়ে পার্বত্য ধর্মান্ধদের পরাভূত করে এবং পশুর মত তাড়া করে তাদের পার্বত্য নিবাসে ফেরত পাঠায় ।' উন্নতির পথে অন্তরায় হওয়া সত্তেও সৈয়দ আহমদের মুজাহিদীন সৈন্যবাহিনী বৃদ্ধি পেতে থাকল । যেখানেই সম্ভব হয়েছে শিখদের সঙ্গে মুক্ত যুদ্ধক্ষেত্রে সম্মু গরিলার কৌশলে এড়িয়ে গিয়ে ওত পেতে রাত্রে ঘৰক র বিদ্রোহীরা প্রত্যন্ত অঞ্চলে তাদের নিয়ন্ত্রণে ১০৯
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।