গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ যার মাধ্যমে ধর্মীয় যুদ্ধের ঘোষণা দেয়া হয় যে পেশোয়ারের শেষ উপত্যকা পর্যন্ত এই যুদ্ধকে নিয়ে যাওয়া হবে। আমির উল-মোমিনীন ইমাম সৈয়দ আহমদ এখন ভারতের সীমান্তের মুসলিম সমাজে নিজেকে বহু প্রতীক্ষিত মসিহ্‌ বা ত্রাণকর্তা হিসেবে উপস্থাপিত করেন। ১৮২৭ সালের বসন্তকালে পেশোয়ার থেকে প্রেরিত দলবদ্ধ সৈন্যরা শিখ সৈন্যব্যুহে আক্রমণের ভেতর দিয়ে ধর্মযুদ্ধ শুরু হয়ে যায়। এটা জিহাদিদের জন্য ছিল বড় রকমের বিপর্যয় । ডা. হেনরি বিলিউয়ের সংবাদদাতাদের মতে শিখরা তাদের ভূমিকে আঁকড়ে ধরে রেখেছিল ও পাল্টা আক্রমণ করেছিল। ‘প্রথম আক্রমণে সৈয়দের বিশৃঙ্খল লোকজন আতঙ্কিত হয়ে বিরাট পরাজয় বরণ করে চারিদিকে ছড়িয়ে পড়ে। সৈয়দ আহমদ অল্প কিছু সংখ্যক সহচরসহ রক্ষা পান। তবে তাদের সর্বাপেক্ষা বিশ্বস্ত অনুসারীরা তাদেরকে পরিত্যাগ করে অন্যত্র চলে যায় এবং হিন্দুস্তানিরা মহাবন পর্বতে আত্মরক্ষার্থে আশ্রয় নেয়। এই বিপর্যয় সত্তেও সৈয়দ আহমদ ইসলামের কঠোর অবস্থায় অনড় ছিলেন। তার এই কঠোর মনোভাবের কারণে হুন্দের খাদি খান যিনি ভীষণভাবে উপজাতিদের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে দল পরিত্যাগ করতে বাধ্য হন। আমির উল-মোমিনীন আমিরের নিকটে এটি ছিল স্বধর্ম ত্যাগের মত কাজ। তিনি তৎক্ষণাৎ তার অবশিষ্ট বন্ধুদেরকে সমবেত করে একযোগে লড়াইয়ের উদ্দেশ্যে অগ্রসর হতে থাকেন। একটা বিশৃঙ্খলা দাঙ্গার পর যাকে বিজয় বলে দাবি করা চলে না, একজন গণ্যমান্য সুফি দরবেশ, যিনি সব দিক থেকেই একজন সন্ত, তিনি এ ক্ষেত্রে মধ্যস্থতা করার উদ্যোগ নেন। তিনি ছিলেন তরুণ আব্দুল গোফুর। তৎকালীন সময়ে তাকে “সাইদু বাবা’ নামে সকলে জানত। তবে পরবতীতে তিনি পাঠানদের মধ্যে সোয়াতের সুপ্রসিদ্ধ পদ আখুন্দ উচ্চপদ অর্জন করেন। আব্দুল গোফুর হিন্দুস্তানি শিবিরে যুদ্ধবিরতির পতাকা তলে এসে যথাযথভাবে মধ্যস্থতা করে হুন্দের খাদি খানের পশ্চাদ্ধাবন করেন। যার ফলে তিনি তার সঙ্গী-সাথীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন আর তার গলা কাটা পড়েছিল__যা সৈয়দ আহমদের বিচারে ও শরিয়া মতে স্বধর্ম ত্যাগীদের জন্য মুত্যুদণ্ড প্রদান ছাড়া আর কোনরূপ শাস্তির বিধান না থাকায় এটিই উপযুক্ত শাস্তি হিসেবে গণ্য হয়। এই কাজে তার ভূমিকা রাখার কারণে আব্দুল গোফুরকে তার স্বদেশ থেকে বিতাড়িত করে নির্বাসনে পাঠানো হয়। আমিরের প্রচেষ্টায় ওয়াহ্হাবি মতের আইন আরোপের কারণে ইতিমধ্যে বিচ্ছিন্ন হওয়া সমতলের কিছু গ্রামের জনগণ এখন প্রকাশ্যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি করে তারা জানান দিল যে, তারা ওয়াহ্হাবি মতবাদ মানে না। এটিতেও স্বধর্মত্যাগ হিসেবে বোঝানো হয়__-ওয়াহ্হাবি মতানুসারে সকল পাপের থেকে জঘণ্যতম_আর আদেশ জারি করা হয় হোটি এবং মর্দান নামক দুটি গ্রামকে পরাজয়ের দৃষ্টান্ত হিসেবে ৯৯

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।