গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ হাতে হাতে বিলি করা হয় আর পাঞ্জাবের সর্বত্র মুসলমানদের মাঝেও বিলি করা হয়। এই অস্ত্রধারণের আহ্বান নিশ্চয়ই এক চমৎকৃত আকর্ষণ সৃষ্টি করে : শিখ জাতি দীর্ঘকাল যাবত লাহোরে এবং অন্যান্য স্থানে প্রভুত্ব করে আসছে। সহস্র সহস্র মুসলমানকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে এবং আরো সহস্র সহস্র মুসলমানদের উপর নিক্ষেপ করেছে স্তূপীকৃত লাঞ্ছনা । মসজিদ থেকে তারা আযান দিতে দেয় না এবং গরু জবেহ্‌ করা তারা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। তাদের এই অবমাননাকর স্বৈরাচার অবশেষে যখন অসহ্য হয়ে ওঠে, তখন হযরত সৈয়দ আহমদ (রঃ) ঈমান রক্ষা করার একমাত্র উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে মুষ্টিমেয় কয়েকজন মুসলমানকে সঙ্গে নিয়ে কাবুল ও পেশোয়ার অভিমুখে রওনা হন । সেখানে গিয়ে তিনি নিস্পৃহতার নিদ্রায় মগু মুসলমানদেরকে জাগ্রত করেন এবং সক্রিয় হয়ে ওঠার জন্য তাদের সাহসকে উজ্জীবিত করেন। আলহামদুল্লিহ! তার এই করতে প্রস্তুত হয়েছে। ২০শে জামাদি-উল-সানি, ১২৪২ হিজরি (২১ ডিসেম্বর ১৮২৬) বিধর্মী শিখদের বিরুদ্ধে এই জিহাদ শুরু করে। পুনরায় পাঠান উপজাতিদের মুরুব্বীরা যারা প্রথম তার পতাকা তলে মহা সম্মেলনে একত্রে মিলিত হয়েছিল, এখন যারা তার দলে পূর্বে যোগদান করতে দ্বিধাগ্রস্ত ছিল তাদেরকেসহ তারা যোগ দিল। আমির সৈয়দ আহমদকে বর্তমানে আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনের ইমাম হিসেবে মেনে নেয়া হলো । আরবে, এই খেতাবকে কিছু কম করে হলেও ধর্মীয় নেতৃতৃকেই বোঝায়, কিন্তু হিন্দুস্তানে এটা তাৎপর্যপূর্ণভাবে আরো বেশি গুরুত্ব বহন করে। শিয়া মতবাদের প্রভাবের কারণে ইমামকে সর্বোচ্চ কর্তৃত্ব প্রদান করা হয়েছে যার বিচারিক ক্রিয়াকর্মকে বা রায়কে ধরা হতো অন্রান্ত। তবে এই পদের অর্থগত আরও অন্যান্য দর্পপূর্ণ কারণও রয়েছে : হানাফি আইন শাস্ত্রের বিধানে একজন ইমামই কেবল জিহাদের আদেশ দিতে পারতেন; আর এটা ইমাম-মাহ্দির চরিত্রের আর একটি বৈশিষ্ট্যও । এই সময়ে সৈয়দ আহমদ যেমনটি তার বন্ধুর কাছে লেখা একটি পত্রে স্বীকার করে নেন “বর্তমান বিশ্বস্ত অনুসারীবৃন্দ, সাঈদরা, বিজ্ঞ আইন পপ্তিতগণ, মহান ব্যক্তিবর্গ ও মুসলিম জনসাধারণ-_এদের সকলের সিদ্ধান্ত অনুসারে যে সকল জিহাদ প্রতিষ্ঠা ও ধর্মীয় বিশ্বাসের উপরে অনাস্থা আর ধর্মীয় নিক্কিয়তা দূর করণের কাজগুলো একজন ইমাম নির্বাচন ব্যতিরেকে সম্পাদিত হতো না।' সৈয়দ আহমদ নিজেকে আমির উল-মোমিনীন বা বিশ্বাসীদের সেনাপতি বলেও ঘোষণা করেন৷ এটি প্রথম ভাগের খলিফাদের উপাধি প্রতিধবনিত করে এবং ৯৮

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।