~~ WWW.amarboi.com ~ নেতৃত্ব গ্রহণ করার একটি উদ্দেশ্য কিছু না শুধুমাত্র জিহাদি সেনাদের শ্রেণীবদ্ধ করে রাখা এবং মুসলিম সৈন্যদের মধ্যে শৃংখলা বজায় রাখা। আর অন্য গোপন স্বার্থ উদ্ধারের চেষ্টা নেই। আমার মনে ফরিদুনের (পারস্যের একজন ধৰ্মীয় নেতা) মুকুট এবং আলেকজান্ডার (দ্য গ্রেট)-এর সিংহাসন বার্লির (যব) দানার মতই তুল্যমূল্য। কাসরা (পারস্য মহাকাব্য শাহ্্নামার একজন শাসনকর্তা)র রাজ্য এবং সিজার যে কোন দৃষ্টিতেই অনাবশ্যক ও তাৎপর্যহীন। যাহোক, আমি এ বিশ্বের সৃষ্টিকর্তার আদেশ প্রচার করে আশা করছি যে তার এই ধর্ম অপরাজেয়ভাবে সমগ্র মানবজাতির মধ্যে প্রবহমান থাকবে।” এই পৃথিবীতে বিজয়ের প্রথম পদক্ষেপ হিসেবে তিনি একটি ধর্মীয় দেশ সিন্ধুর পশ্চিমে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এক সময় এটিকে বহু ঈশ্বরবাদিতার ও মতভেদের পক্কিলতা' থেকে মুক্ত করে তিনি তারপর মূল জিহাদের কর্মযাত্রা শুরু করেন “তারপর আমি আমার অনুসারীদেরকে সঙ্গে নিয়ে ভারত অভিমুখে যাত্রা শুরু করব যাতে এ দেশটি থেকে বহুঈশ্বরবাদিতা ও ইসলাম ধর্মে অবিশ্বস্ততা দুর করা যায়। কেননা আমার মূল উদ্দেশ্যই হচেছ ভারত আক্রমণ করা।' মহারাজা রণজিত সিং-এর পাঞ্জাবের অঞ্চলসমূহ এড়ানোর জন্য আমির ও তার হিন্দুস্তানি সহযোগীরা টঙ্ক থেকে যার মরুভূমি পার হয়ে সিন্ধু এলাকা হয়ে বেলুচিস্তান পেরিয়ে যান পৃথিবীর কঠোরতম প্রায় ছয়শ মাইলের পথ ধরে প্রখর গ্রীন্মের খরায় যাত্রা শুরু করেছিল। যদিও এই শেষ দুই অঞ্চলই মুসলমান প্রধানরা শাসন করেছেন, তবুও তারা কেউ তাদেরকে এক্ষেত্রে কোন সহায়তা দান করে নি। জিহাদীরা তারপর বোলান গিরিপথ অতিক্রম করে আফগানিস্তানে যায়। মুসলিম মনীষীদের জীবনীগ্রন্থানুসারে তারা কাবুলে মুক্তহস্তে উষ্ণভাবে সঘর্ধিত হন। যাহোক, বিভিন্ন প্রামাণিক তথ্যদৃষ্টে জানা যায় তাদেরকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যখন তারা পেশোয়ার উপত্যকার খাইবার গিরিপথে আবির্ভূত হলেন তখন দেখা গেল তাদের সংখ্যা বিশেষভাবে হাস পেয়েছে । একটি তথ্যে তাদের সংখ্যা বলা হয়েছে অনধিক চল্লিশ জন। তবে এই পর্যায়ে সৈয়দ আহমদের ভাগ্যের মোড় ঘুরে গেল। পেশোয়ারের অন্তর্গত ও আশপাশের ইউসুফজাই ও অন্যান্য উপজাতিরা সম্প্রতি শিখ সৈন্যদের কাছে পরাজয়ের গ্রানিতে ভোগান্তির শিকার হয় । ফলত আমির এবং হিন্দুস্তানি সহচরবৃন্দ শিখদের বিরুদ্ধে লড়াইয়ের নিমিত্তে তারা তাদেরকে মিত্র বাহিনী হিসেবে সাদরে গ্রহণ করে । সর্বোপরি সৈয়দ আহমদ মহানবী (সা.)র বংশধর ও হাজি, এবং তিনি তাদেরকে বোঝাতে সক্ষম হন যে আল্লাহ্ সিন্ধু অববাহিকা ও তার পাশ্ববর্তী এলাকার জনগণকে বিধর্মী ৯৬
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।