গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ সঙ্গে নিয়ে সফর (হিজরা) করতে লাগেন। এই বাহিনীতে তার নিজ পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত ছিল, তার নেতৃস্থানীয় দুইজন সাগরেদ ও অন্যান্যদের মধ্যে কয়েকজন সদস্য যাদের মধ্যে এলাহি বক্সের চার পুত্রের তিনপুত্রই ছিল । তারা পশ্চাদপসরণ করে মধ্য ভারতের গোয়ালিয়রের মারাঠা রাজ্যে যায়, যেখানে সৈয়দ আহমদ তার জিহাদে বিজিত হওয়ার জন্য হিন্দু শাসনকর্তারাও সিন্দিয়ার সমর্থন লাভের আশা করেন। তিনি মহারাজার ভ্রাতার কাছে পত্র লিখেন, “এটা আপনার কাছে যথাযথভাবে পরিষ্কার যে দূরবর্তী ভিনদেশী এলাকার বিদেশীরা এই অঞ্চলগুলোর শাসনকর্তা হয়ে গেছে আর বর্তমানে... । তারা সম্্রান্ত ব্যক্তিবর্গের রাজ্য ধ্বংস করেছে এবং মহান উচ্চপদস্থ ব্যক্তিবর্গের ভূসম্পত্তি, সম্মান আর কর্তৃত্ব সম্পূর্ণ শূন্যের কোঠায় নিয়ে গেছে।' সম্প্রতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে সিন্দিয়াকে কষ্টার্জিত এলাকাসমূহের এক বৃহৎ অংশকে দিয়ে দেয়ার জন্যে বল প্রয়োগ করা হয়েছে। এখন তিনি নিশ্চিত যে তিনি যদি ব্রিটিশদের বিরুদ্ধে সৈয়দ আহমদের আসন্ন সংগ্রামে যোগ দেন তাহলে তার হারানো রাজ্য পুনরুদ্ধার করতে পারবেন, ‘যত শীঘ্র সম্ভব তত শীঘ্র বিদেশী শত্রুর কবল থেকে হিন্দুস্তানকে মুক্ত করতে ৷’ এই বিশেষ পত্রটি থেকে প্রমাণ পাওয়া যায় যে সৈয়দ আহমদ আন্তরিকভাবে হিন্দুদের সঙ্গে মিলিত হয়ে সুখের সাথে সংগ্রামী কাজ করেছেন। কিন্তু সৈয়দ আহমদের অন্য অর্ধ ডজন বিদ্যমান পত্রাবলি যেগুলো মুসলিম শীসনকর্তাদের কাছে লেখা হয়েছিল, তার মধ্যে বোখারার আমিরের পত্র থেকে পরিষ্কার হয়ে যায় যে তার চূড়ান্ত লক্ষ্য ছিল সমগ্র ভারতব্যাপী বিশুদ্ধ ইসলাম ধর্মের পুনঃপ্রবর্তন। প্রকৃতপক্ষে সৈয়দ আহমদ ব্রিটিশ ও শিখ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রক্রিয়াশীল কাজ করে যাচ্ছিলেন। তবে তিনি সমানভাবে ও নির্লজ্জভাবে তার সঙ্গে মুক্তিবাহিনী নিয়ে ইসলামি সাম্রাজ্যবাদের কাছে শির অবনত করেছিলেন । সৈয়দ আহমদের সাহসের কোন খামতি ছিল না, তবে যে স্বাধীনতা তিনি চেয়েছিলেন তা হলো ভারতে ক্ষুদ্র মৌলবাদী মুসলমানদের নিকট থেকে যেন তারা তাদের ধর্মীয় ভাবধারা চাপিয়ে দেয় সংখ্যাগরিষ্ঠ হিন্দু, শিখ ও জৈন সম্প্রদায়ের উপর । এ ক্ষেত্রে গোয়ালিয়রের শাসনকর্তা সৈয়দ আহমদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পত্রকে রাষ্ট্রীয় মহাফেজখানায় চাপা দিয়ে দেন। তখন মুসলিম রাষ্ট্র টঙ্কের দিকে রওনা দেয় । সেখানে তাদেরকে সাদরে গ্রহণ করেন নবাব ও তার উত্তরসূরি ওয়াজির খান। পরবর্তী জন সৈয়দ আহমদের আদর্শের একজন সোৎসাহী অনুরক্ত ছিলেন এবং তার সাথে আমৃত্যু পত্রালাপ রাখেন, “আমার ৯৫

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।