গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ আমির সৈয়দ আহমদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে মহানবী (সা.)র তরিকামত কাজ করার সময় এসে গেছে তার । মহানবী (সো.) ইসলামের নামে তার শত্রু এলাকা মক্কা ত্যাগ করে বিজয় শুরু করলেন এবং মদিনার দার উল-ইসলামে চলে যান। এটা সৈয়দ আহমদের উপরে ধর্মীয় বিধিবিধান পালন করা ও উপযোগী করার বিষয়টি আরোপিত, আর ব্রিটিশ অধ্যুষিত অঞ্চল ত্যাগ করে নিরাপদ ইসলাম ধর্মাবলম্বী অধ্যুষিত অঞ্চলে চলে যান যেখান থেকে তিনি জিহাদ শুরু করেন। এই হিজরা বা অপসারণের বেশ ভাল রকমের সামরিক কারণও ছিল। যা আরবের মরুভূমিতে খুব ভালভাবে কাজ করেছিল। এখানে ওয়াহ্হাবি আন্দোলন একটি নিরাপদ, বিচ্ছিন্ন কেন্দ্র হিসেবে ওয়াহ্হাবি আন্দোলন প্রসারিত হতে থাকে, যা ভারতে প্রয়োগ করা সম্ভব হতো না। পাটনাকে আন্দোলনে অংশগ্রহণকারীদের সংগ্রহস্থল হিসেবে গ্রহণ করা হয়েছিল, গোপন মোর্চা করা হয়েছিল যেখানে অর্থ সংগ্রহ করে তাদের মাধ্যমে লোকজন ও অস্ত্রশস্ত্র রণক্ষেত্রের সম্মুখ ভাগে সরবরাহ করা হত। তবে জিহাদ নিরাপদ এলাকা থেকে লক্ষ্যস্থলে পরিচালিত করতে হবে। পারে। কিন্তু সৈয়দ আহমদের প্রাক্তন পৃষ্ঠপোষক নবাব আমির খানের এক সংক্ষিপ্ত উপস্থিতি সে সিদ্ধান্ত নাকোচ করে দেয়। টহ্ক রাজ্য কেবল হিন্দু শত্রু ভাবাপন্ন রাজ্য দ্বারা পরিবেষ্টিত ছিল না যারা ব্রিটিশ প্রশাসনের সাথে সুসম্পর্ক স্থাপনে আগ্রহীও ছিল, উপরন্ত নবাবকে ব্রিটিশ প্রশাসনের প্রতি অনুগত থাকার জন্য প্রচন্ড চাপ প্রয়োগ করা হচ্ছিল। অন্যথায় তার নবাবি হারানোর ভীতি প্রদর্শন করা হচ্ছিল। তিনি আন্দোলনকে অর্থ-তহবিল ও স্বেচ্ছাসেবক দিয়ে আন্দোলনে সমর্থন দেয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু আর নয়। শুধুমাত্র নিরাপদ স্থান ছিল আফগান সীমান্ত এলাকা সম্ভবতঃ পার্বত্য এলাকা (বুনারের পর্বত) যেখান থেকে নবাব আমির খান উদ্ভূত হয়েছিলেন। কোন সন্দেহ নেই যে সৈয়দ আহমদের মনেও পুরনো বিশ্বাস ছিল যে ইমাম মাহদি পশ্চিমের রাজা হিসেবে তার মুখ প্রথম প্রদর্শন করবেন। ইমাম মাহ্‌দির বহু বৈশিষ্ট্য দাবি করা হলো। তিনি একজন সম্ভাব্য ইমাম ও খলিফা হিসেবে আবির্ভূত হবেন, তিনি বিবাহ সুত্রে মুহাম্মদ (সা.) এর উত্তরাধিকারী হবেন। তিনি যখন তার কন্যা ফাতিমা (রাঃ)কে বিবাহ করবেন তার স্ত্রীর সাথে তার বয়সের পার্থক্য হবে চল্লিশ বছর। সৈয়দ আহমদ এগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পূরণ করেন। তিনি একজন সৈয়দ, “মুহাম্মদ” হিসেবে প্রতিষ্ঠিত (আহমদ যার একটি সংকুচিত. অংশ), আর তিনি ১৮২৬ সালে চল্লিশ বছর বয়স্ক হন। এ বছরের জানুয়ারি মাসে তিনি তার সমগ্র বাহিনীর চারশত সদস্যকে জিহাদি হিসেবে শপথ গ্রহণ করিয়ে তাদেরকে ৯৪

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।