গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ কিন্তু শেষ অনুচ্ছেদটি ভারতে সুন্নি মতবাদের সাথে শিয়া মতবাদের সাথে গভীরভাবে সঙ্গতিপূর্ণ ছিল। এ বিষয়ে সন্দেহ ছিল না যে উভয়েই আব্দুল ওয়াহ্হাব ও শাহ্‌ আব্দুল আজিজ এগুলোকে ধর্মবিরোধী বলে মনে করতেন না। এটিকে ধর্মের মূলমন্ত্র হিসেবে অন্তর্ভুক্ত করা সৈয়দ আহমদের একটি উদ্দেশ্যপূর্ণ প্রয়াস ছিল ভারতের মুসলমানদের মাঝে প্রচলিত বিশ্বাসের সুযোগ নিয়ে তার প্রচারের উদ্দেশ্য হাসিল করা। পরবর্তীতে সমালোচকবৃন্দ কিছু কারণসহ যুক্তিও আরোপ করতে সক্ষম হন যে, সৈয়দ আহমদের “মুহাম্মদের পথ’ আল-ওয়াহাবের ওয়াহ্হাবিবাদের সাথে মিল ছিল সামান্যই । প্রকৃত ঘটনা হলো যে, সৈয়দ আহমদ ও তার প্রথম শিষ্য শাহ্‌ মুহাম্মদ ইসমাইল আল-ওয়াহ্হাব-প্রসৃত তৌহিদের দৃষ্টিভঙ্গি তার আধ্যাত্মিক শিষ্যত্ব গ্রহণের পূর্ব প্রস্তুতি নিয়ে মক্কায় উপনীত হন। এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য প্রশিক্ষিত হওয়া এবং দিল্লিতে অবস্থিত মাদ্রাসা-ই-রহিমিয়ার পদ্ধতি থেকে লব্ধ জ্ঞান ও ধ্যান-ধারণা যা শাহ ওয়ালিউল্লাহ এক শ বছর পূর্বে মক্কায় শিক্ষা আসেন স্পষ্টতই আরো বেশি কষ্টরপন্থা, কম সহনীয় ও অধিকতর আগ্রাসী ইসলাম ধর্ম যা ছিল সরাসরি ওয়াহ্হাবি ধর্মমতের ছাচে গড়া । তার প্রথম ধর্মগুরু দিল্লির শাহ্‌ আব্দুল আজিজের পদতলে থেকে যে ধর্মমত গ্রহণ করেছিলেন তার থেকে এটি অধিকতর উদ্যমশীল। যেহেতু তিনি শাহ্‌ আজিজের পরিবারের প্রভাবশালী কিছু সদস্য কর্তৃক সমর্থিত হয়েছিলেন, এবং যেহেতু তিনি হানাফি রীতিনীতি ও আনুষ্ঠানিকতার প্রতি সম্মান প্রদর্শন ও অনুসরণ করতে থাকেন, সৈয়দ আহমদ নিজেকে প্রসিদ্ধ হানাফি চিন্তাধারার একজন স্বাভাবিক উত্তরসূরি ও সংস্কারক হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন । ভারতে নাকশবন্দি সুফি শিক্ষাগুরু ও তাদের শিষ্যবৃন্দ এক অঙ্গীকারে করবে, যে নীতি আদর্শ গুরুর প্রতি শিষ্যের একনিষ্ঠ ভক্তি ও আনুগত্য দাবি করে । মনে রাখতে হবে যে দুই ঘনিষ্ঠতম শিষ্য তার প্রথম ধর্মগুরুর যথাক্রমে আরাতুম্পুত্র ও জামাতা ছিলেন। ১৮২৩ সালে শাহ্‌ আব্দুল আজিজের মৃত্যুর সাথে সাথে নেতৃত্বের ভার চলে যায় তার জ্যেষ্ঠপুত্র শাহ মুহাম্মদ ইসহাকের হাতে, আর সে সৈয়দ আহমদের আদর্শের প্রতি না হলেও ব্যক্তিগত তার প্রতি অনুরক্ত হয়ে পড়েন। পরিণামে আমির সৈয়দ আহমদের শিক্ষা শাহ্‌ ওয়ালিউল্লহর অনুসারীরা অত্যন্ত উৎসাহে-ও একাগ্র চিত্তে গ্রহণ করেছিলেন। যাহোক, খুব শীঘ্রই মতভেদ দেখা দিতে লাগল, সম্ভবত বিষয়টির উপর ব্যাখ্যা ও তার উপর চাপ প্রয়োগ, যাতে প্রতিদ্বন্দিতা ও ঈর্ষা এবং একটা ভূমিকা রহ

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।