~~ WWW.amarboi.com ~ প্রতিদিন শত শত লোক তার কাছে ছুটে আসে তার আশীর্বাদ ধন্য হওয়ার জন্য আর তার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে ধর্মীয় প্রতিজ্ঞার মাধ্যমে । তিনি পরিবার প্রধানের একজন মুহাম্মদ হুসেনকে তার ধর্মীয় উপ-প্রধান হিসেবে প্রথম নিয়োগ দিয়ে পাটনায় পাঁচ সদস্য বিশিষ্ট পরিষদ গঠন করেন। তিনি আরও প্রধান তিন পরিবারের সদস্যদেরকে তার নেতৃত্ব দানকারী সমর্থক হিসেবে আঞ্চলিক খলিফা পদে ও ধর্মীয় কর আদায়কারী হিসেবে নিয়োগ দেন। এক সময় যন্ত্রপাতিগুলো যথাস্থানে সংস্থাপনের পর সৈয়দ আহমদের ধর্মীয় প্রচারাভিযান পুর্ণমাত্রায় চলতে থাকে, এই অভিযানকে তিনি স্বয়ং নাম দিয়েছিলেন মুহাম্মদের পথ (তিরিকা-ই-মুহাম্মদিয়া)। শাহ মুহাম্মদ ইসমাইলের বিবরণ থেকে আমরা জেনেছি যে, সৈয়দ আহমদের বহু প্রচারকের মধ্যে শুধুমাত্র প্রথম শিষ্যকে সৈয়দ আহমদের ধর্মমত প্রচারের জন্যে প্রেরণ করা হয়েছিল । শাহ্ মুহাম্মদ ইসমাইল এক ভ্রমণ শেষে লিখেন, “শহর থেকে শহরে তিনি জিহাদের উপরে ধর্মোপদেশ প্রচার করছিলেন। একইভাবে ধর্মীয়যুদ্ধে অংশ নেয়ার জন্যে মুসলমানদের মনকে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহে দূত প্রেরণ করা হয়েছিল। এটিই ছিল মৌলভি ইসমাইল (শাহ্ মুহাম্মদ ইসমাইল) প্রদত্ত জিহাদ বিষয়ে আনুষ্ঠানিক তেজস্বী বক্তৃতা যা শ্রবণ করে মুসলমানদের অধিকাংশই দুই বছরের জন্যে তার পক্ষে চলে গিয়েছিল ।” সৈয়দ আহমদ ও তার প্রচারকেরা যে ধর্ম প্রচার করেন তা ধর্মের পাঁচটি অনুচ্ছেদের উপর ছিল প্রতিষ্ঠিত। টি.ই র্যাভেনশ নিম্নে বর্ণিত উপায়ে ₹ক্ষেপিত করেন : ১. এক আল্লাহ্র প্রতি বিশ্বাস (তৌহিদের মতবাদ); . আধুনিক ইসলাম ধর্মের সকল ধরনের পালা-পার্বন পালনকে অস্বীকার করণ, কোরানে যে সব বিশুদ্ধ মতবাদ বর্ণিত আছে সবগুলোকে মেনে চলতে হবে (বিদাত); ৩. ধর্ম রক্ষার জন্যে সাধারণ ভাবে কাফিরদের বিরুদ্ধে জিহাদের ধর্মীয় যুদ্ধের প্রতি কর্তব্য; ৪. তাদের আধ্যাত্মিক পথ প্রদর্শক বা পীরের প্রতি অন্ধ ও অবিচল আনুগত্য থাকতে হবে; ৫. এমন এক ইমামের প্রত্যাশায় থাকতে হবে যিনি কাফিরদেরকে পরাজিত করে প্রকৃত বিশ্বাসীদেরকে বিজয় এনে দেবেন। দর্শনের প্রথম চার অনুচ্ছেদ নেজদে আল-ওয়াহ্হাব ও দিলিিতে শাহ আব্দুল আজিজের প্রচারিত সুন্নি ইসলামের পুনর্জাগরণের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। ৯৯
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।