~~ WWW.amarboi.com ~ ধর্মপ্রচারে প্রবৃত্ত হন, এবং তার ধর্মপ্রচারের বাণী দ্রুত ধর্মীয় কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করে, যারা অত্যন্ত সতর্কতার সাথে তার দেশদ্রোহিতার অথবা ধৰ্মীয় অপব্যাখ্যার বিষয়টি গভীরভাবে অবলোকন করছিল। তারা যা শুনল তা সৈয়দ আহমদকে বিতাড়নের জন্যে যথেষ্ট ছিল, সেটি থেকে জানা যায় যে সে যা প্রচার করছিল তা ওয়ালিউল্লাহ ও আব্দুল আজিজকে অতিক্রম করে তার ভাবধারার অপব্যাখ্যা চাপানোর চেষ্টা করছিল। তার অনুসারীদের পুঙ্খানুপুভথ বর্ণনা নেই; এবং সঙ্গত কারণেই “ওয়াহ্হাবি' দর্শনতত্ত ক্ষেত্র বিশেষে এক বদ ব্যাখ্যায় পরিণত হয়েছিল। এই আন্দোলনটা সর্বতোভাবে নিজেকে একটি সাম্প্রদায়িক শক্তি যা আরব বিশ্ব থেকে আমদানিকৃত একটি ধৰ্মীয় তত্ত্বের প্রসারে নিয়োজিত থাকার অতিরিক্ত কিছুর দূরভিসন্ধিপূর্ণ কাজে লিপ্ত থাকার বিষয়ে সন্দেহ করা হতো । এই জীবনীগ্রন্থসমূহে যা লক্ষণীয় তা হলো সৈয়দ আহমদ কতদিন ভারত থেকে দূরে ছিলেন এবং তিনি কোথায় গিয়েছিলেন, এই বিষয়ে তারা কতটা মতভেদ করেছিলেন। প্রথম শিষ্য শাহ্ মুহাম্মদ ইসমাইল ঘোষণা করেন যে, আরবে প্রত্যাবর্তনের পূর্বে সব মিলিয়ে ছয় বছর যাবত তারা একসঙ্গে মক্কা ও মদিনাসহ উত্তরদিকের কন্সটান্টিনোপল পর্যন্ত ভ্রমণ করেছিলেন। এই ভ্রমণ তাদেরকে অটোমানদের (ওসমানী) বাস্তব দারউল-ইসলামকে দেখার আর এর সঙ্গে ব্রিটিশ ভারতে ভয়ানক পরিস্থিতির সঙ্গে তুলনা করার সুযোগ করে দেয়। যে ওয়াহ্হাবিবাদ বর্তমান ইসলামি বিশ্বকে এতটা আলোড়িত করেছে সে সম্পর্কে বেশি কিছু বলা হয় নি। যখনই শাহ্ মুহাম্মদ ইসমাইল এই বিষয়ে বলেন তখন মনে হয় খুব সম্ভব কমপক্ষে দুই বছরের অনুপস্থিতির পরে সৈয়দ আহমদ ভারতে ১৮২৪ সালের গোড়ার দিকে প্রত্যাবর্তন করেছিলেন। তিনি অল্প সময়ের জন্যে বোম্বের তীরবর্তী এলাকায় যান এবং নগরীর সকল শ্রেণীর মুসলিম সমাজ তাকে একজন দরবেশ হিসেবে ভোজে আপ্যায়ন করেছিল। আবার ভবিষ্যদ্বাণী বাস্তব হওয়ার কথা উঠেছিল যেদিন ফুরিয়ে আসছে-__এবং ঠিক এই পর্যায়ে মাহ্দিতত্ত্ব সৈয়দ আহ্মদের বিস্তারিত ধর্মীয় ব্যাখ্যায় প্রথম অনুপ্রবেশ করে। সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ই একই বিশ্বাসে আশ্বস্ত ছিল যে এক মুক্তি আসবেন। তিনি মক্কায় প্রত্যাবর্তন করে সকল জিহাদিদের প্রধান হয়ে চূড়ান্ত পর্যায়ে সমস্ত দূরাচার দূর করবেন ও সৈন্যদেরকে ধর্মীয় যুদ্ধে নেতৃত্ব দেবেন। তারপর তিনি এবং ছোট নবী যীশু সকল ধর্মবিরোধীকে হত্যা করতে জেরুজালেমে যাবেন। তারপরে বিশ্ব তার প্রতি সমর্পিত হবে যতক্ষণ না শেষ বিচারের শিঙ্গায় ফুঁ না পড়ে। অবশ্য মাহ্দির উদ্ভব বিষয়ে সুন্নি ও শিয়াদের ৮৮
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।