~~ WWW.amarboi.com ~ ব্রিটিশ শাসনের প্রতি ঘোর আপত্তি থাকা সত্ত্বেও হাজি শরিয়তুল্লাহ্ ও তার পুত্র যে ফারায়েজির নেতৃত্বে ছিলেন তারা দার-উল-ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে কৌশল হিসেবে ব্রিটিশ বিরোধিতার পরিবর্তে একে সমর্থন জানিয়েছিলেন, এই কৌশলটি বিশেষ সমর্থন অর্জন করেছিল। পরবর্তীতে তারই অনুসারী মীর নাসির আলী যিনি তিতুমীর নামে সমধিক পরিচিত, এদের প্রতি ঘোর বিরোধিতা জানান। তিতুমীর ১৭৮২ সালে জনুগ্রহণ করেন একটি চাষী পরিবারে এবং শৈশব থেকেই সহিংসতার প্রতি তার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়। নিজ বাসভূমি থেকে উৎখাত হয়ে তিনি দুর্বৃত্তায়নে জড়িত হয়ে পড়েন এবং পরবর্তীতে কলকাতায় এসে পৌছান, যেখানে তিনি একজন কুস্তিগীর হিসেবে সময় অতিবাহিত করেন। অতঃপর তিনি একজন প্রতাপশালী জমিদারের লাঠিয়াল হিসেবে সামন্ত রক্ষার কাজে নিয়োজিত হন। পরবতীঁতে তিনি ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের সাথে বিবাদে জড়িয়ে পড়ায় কারাবাসে দণ্ডিত হন। একজন বিচারকের মতে তিনি একজন “দুষ্ট প্রকৃতির বেপরোয়া ব্যক্তি" ছিলেন। দেহরক্ষী হিসেবে কাজ পান, আর সেই সুবাদে হজ্জব্রত পালনের জন্য তিনি তাদের সঙ্গে মক্কায় যান। সেখানে ১৮২১ বা ১৮২২ সালে তিতুমীরের সাক্ষাত হয় সৈয়দ আহমদের সঙ্গে যিনি ইতিমধ্যে তার অনন্য সাধারণ প্রভাব বিস্তারী চরিত্রের জন্যে রায়বেরিলিতে বিপুল খ্যাতি অর্জন করেন। এই সময়ে সৈয়দ আহমদ ও তার অনুসারীরা ১৮২১ বা ১৮২২ সালে জেদ্দায় হজ্জ করতে অবতরণ করেন-_পবিত্র মক্কা ও মদিনা মিসরীয়দের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় হিজাজের শেরিফগণ পরিচালনা করছিলেন। যাহোক, বেঁচে যাওয়া ওয়াহ্হাবিরা আরবের মরুভূমি অঞ্চলে পুনরায় দল গঠন করেছিল। নিহত আমির আব্দাল্লাহ্ ইবনে সৌদের এক চাচা তুর্কি ইবনে সৌদ এবং মোহাম্মদ ইবনে সৌদের পৌত্র গৃহবন্দী দশা থেকে মুক্ত হয়ে এখন তার আধা-ভ্রাতার দ্বারা বিজিত দেশকে পুনরুদ্ধার করে পুনরায় ওয়াহ্হাবি শিক্ষা প্রচলনের প্রচেষ্টায় লাগেন। রিয়াদের দুর্গকে পুনরুদ্ধারে ব্যর্থ হওয়ার পর তুর্কি যাদেরকে প্রতারণা করেছিলেন তাদের সাথে পুনরায় মৈত্রী স্থাপন করেন। এই সন্ধিক্ষণে যখন ওয়াহ্হাবিরা ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছিল, অটোমান সাম্রাজ্য হুমকির মুখে পড়েছিল ঠিক এই সময় দশ নৌকা বোঝাই হজ্জ যাত্রী মক্কায় এসে উপনীত হয়। হজ্জবত পালন শেষে, অধিকাংশ হাজী উপকূলে ফিরে গিয়ে পুনঃনৌযোগে ভারতে ফিরে যান। যাহোক, সৈয়দ আহমদ ও তার ঘনিষ্ঠতম সহচরেরা থেকে গেলেন! তিনি মসজিদে মসজিদে ৮৭
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।