~~ WWW.amarboi.com ~ তাদের লোকজনের সঙ্গে বিয়ে দিয়ে দিত এবং তাদের মেয়েদেরকে উপপত্নী হিসেবে বন্দী করে রাখত তারপরেও তারা তাদের কার্যকলাপকে বলত, ‘এই কার্ষকলাপগুলো করা হচ্ছে সঠিক ধর্ম রক্ষার জন্য।' যা ১৮১১ এবং ১৮১৫ স্ট্যামফোর্ডকে জড়িত করে দেখা দিয়েছিল। এ সময়ে ব্রিটিশ এবং ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো খেলার তাস বিতরণের মত তাদের অধিকৃত দ্বীপগুলি নিজেদের মধ্যে বিলি-বন্টন করছিল। অতঃপর একে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার মাঝে যে পুনর্জাগরণী উপনিবেশবাদ বিরোধী যে আন্দোলন মাথা চাড়া দিয়ে ওঠে তা অবশেষে ১৮৪২ সালে দমন করা হয়। অন্যান্য তীর্থযাত্রীরা বেশ কিছু সংখ্যক ভারতীয়সহ অনুপ্রাণিত হয়ে তাদের স্বদেশে আল ওয়াহ্হাবের ধর্মমত ক্রমান্বয়ে প্রয়োগ করতে থাকে, প্রত্যেকে নিজের কায়দা-কানুনে সেটা করে। সৈয়দ আহমদ ব্যতীত তিনজন বর্ণনাতীতভাবে প্রত্যাশা করে। বেনারসের গোলাম রসুল, এবং দুজন বাঙ্গালি সম্মান প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়) এবং তিতুমীর । তিনজনের মধ্যে গোলাম রসুল ছিলেন স্বল্প পরিচিত। তার সম্বন্ধে বলা হয় তিনি উনবিংশ শতাব্দীর শুরুতে আরবে হাদিসের উপর পড়ালেখায় বহু বছর অতিবাহিত করেছেন, মক্কা বা মদিনায় নয় তবে ওয়াহ্হাবিদের নেজদের অন্তর্থাটিতে। যখন গোলাম রসুল বেনারসে ফিরে যান তখন তিনি হাজি আব্দুল হক নাম গ্রহণ করেন আর পরিচিত হন নেজদের শেখ হিসেবে । তিনি তার সঙ্গে ইসলামের মৌলিক অনুবাদও নিয়ে এসেছিলেন যা স্থানীয় ধর্মীয় পরিষদে বিরাট অসন্তোষের কারণ হয়েছিল। যাহোক গোলাম রসুল হাজি আব্দুল হকের সম্বন্ধে এই বর্ণনার প্রকৃত তাৎপর্য হচ্ছে এই যে বেনারসে তার শিষ্যদের একজন বেলায়েত আলী, এক নবীন যুবক ১৮১৮ সালে সৈয়দ আহমদের লক্ষৌ আসার পর তার আগ্রহী অনুসারী হয়ে ওঠেন। এই বর্ণনা মতে, সৈয়দ আহমদের তীর্থ থেকে প্রত্যাবর্তনের পূর্ব থেকে ওয়াহ্হাবিবাদ শিক্ষা দেয়া হচ্ছিল। বাঙ্গালি শরিয়তুল্লাহ প্রায় একই সময়ে গোলাম রসুলের মত আরবে ছিলেন। ১৮০৫ সালে তিনি হিজাজে বসবাস করছিলেন, যখন ওয়াহ্হাবিদের কাছে মক্কার পতন ঘটল তখন ১৮১৮ সালে তিনি রিয়াদে ওয়াহ্হাবিদের ঘাটি ধ্বংস করে সৌদি আরব ত্যাগ করে চলে যান। বাংলাদেশে প্রত্যাবর্তন করে তিনি যা প্রচার করতে শুরু করলেন তা ছিল ওয়াহ্হাবিবাদেরই একটি তরলায়িত সংস্করণ, এটি ছিল অনেকটা দিল্লির ওয়ালিউল্লাহ্র পুত্র শাহ্ আব্দুল আজিজের মতই সমসাময়িক আর একটি প্রচারাভিযানেরই নামান্তর । তাদের ৮৬
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।