~~ WWW.amarboi.com ~ তাদের ধর্মমতের ভুল শুধরানোর চেষ্টা করেন। চতুর্থ দিনের অবসানে তার ধৈৰ্যচ্যুতি ঘটায় তিনি তার প্রহরীদেরকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করার আদেশ প্রদান করেন। পর্যটক উইলিয়াম পলগ্রেভ-এর ভাষায়, “এ হত্যাকাণ্ডের ফলে দরিয়াহ্র মসজিদ একটি ওয়াহ্হাবি ধর্মমতের রক্তাক্ত সমাধিসৌধে পরিণত হয় ।* আব্দুল্লাহ ইবনে সৌদ ও পরিবারের আরও পাঁচজন পুরুষ সদস্যকে বন্দি হিসেবে প্রথমে কায়রোতে আর তারপরে কন্সটান্টিনোপলে পাঠান হয় যেখানে, “তাদেরকে রাজপথে তিনদিন কুচকাওয়াজ করানোর পর তাদের শিরোচ্ছেদ করে তাদের শরীরগুলোকে সর্বসাধারণ্যে প্রকাশ্যে প্রদর্শন করা হয়।’ পরিবারের অন্যান্য সদস্যদেরকে মদিনায় পাঠিয়ে এক গৃহে বন্দি রাখা হয়। এক বছর পরে রিয়াদে ওয়াহ্হাবিদের দৃঢ় অবস্থান বেদখল হয়ে যায় এবং আব্দ আল আজিজ ইবনে সৌদের দূর্গ যুদ্ধ বিধ্বস্ত করে মাটিতে মিশিয়ে দেয়া হয়। ওয়াহ্হাবি সাম্রাজ্যের ধ্বংস তাদের মুসলিম সমসাময়িকদের দ্বারা সন্তষ্টি ও আয়াসের সঙ্গে অভিনন্দিত হয়েছিল। প্রসিদ্ধ উনবিংশ শতাব্দীর প্রথমভাগে স্বনামধন্য হানাফি পণ্ডিত মুহাম্মদ আমিন ইবনে আবিদিন ওয়াহ্হাবিদের কুট বাক্য প্রয়োগ করে কঠোর সমালোচনায় মুখর ছিলেন। “তিনি নিজেকে একজন হানবলি বলে দাবি করেন, কিন্তু তার চিন্তা ছিল যে তিনি একাই মুসলিম, আর সবাই মুশরিক (বহু ঈশ্বরবাদী)। এই বেশে তিনি বলেন সুন্না (যারা সুন্নি এতিহ্যকে অনুসরণ করে) হিসেবে আহলকে হত্যা অনুমোদনীয়, যতক্ষণ আল্লাহ ১২৩৩ হিজরি (১৮১৮ খ্রিস্টাব্দ) বর্ষে তার লোকজনকে মুসলিম সেনাবাহিনীদের মাধ্যমে ধ্বংস না করেন। বুশাইয়ের লেফটেন্যান্ট বার্ডেন ও ব্রিটিশ মিশনের অন্যান্য সদস্যবৃন্দ আরো বেশি বাস্তবসম্মত পন্থা অবলম্বন করেন । ওয়াহ্হাবি ধ্বংসের সাথে সাথে উপসাগরীয় অঞ্চলে স্থায়ীত্বের হুমকি দূরীভূত হলো । বার্ডেন তার প্রতিবেদনের অনুচ্ছেদের শেষাংশে উপসংহার টানেন, “এভাবে উত্থানপতন আশা করা যায় কখনো উত্থান হবে না__ওয়াহ্হাবিদের অসাধারণ ধর্মমতের ৷ টি ৮৪
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।