~~ WWW.amarboi.com ~ বাস্তব অবস্থায় ব্রিটিশরা এই কাজে অবতীর্ণ হয়েছিল যখন দুই ওয়াহ্হাবি গুপ্তচর সম্াজ্ঞীর সিলফে ১৮১৮ সালের নভেম্বর মাসে গোপনীয়তা অবলম্বন করে সকল অমুসলিমদের গলা কেটে ফেলেছিল। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পারস্য ও ইরাকের সমুদ্রপথে লাভজনক ব্যবসার ক্ষেত্রে হুমকি হয়ে দাড়াল । বোষ্বের শাসনকর্তা প্রতিক্রিয়া স্বরূপ ওমান ও মুসকাতে মুসলমান শাসকদের সাথে আঁতাত করে এক সশস্ত্র নৌবহর পাঠিয়ে জাহাজ চলাচল পথ শত্রুমুক্ত করার প্রচেষ্টা চালিয়েছিল। ওয়াহ্হাবিদের কিছু জাহাজ উৎখাত হওয়ার পর ও একটি সমুদ্র বন্দর কামানের গোলায় ধ্বংস হওয়ার পর ওয়াহ্হাবিরা অন্যত্র দৃষ্টি নিবদ্ধ করেছিল, এবং ইস্টইপ্ডিয়া কোম্পানির রাজনৈতিক প্রতিনিধি পারস্য উপসাগরে বৃশায়ারে অবস্থান নিয়ে কৌতুহলী পর্যবেক্ষকের ভূমিকা পালন করেন। যাহোক ওসমানী সাম্রাজ্যের শাসনকর্তাদের জন্যে ওয়াহ্হাবিরা আরো ঘোরতর প্রতিপক্ষ হিসেবে দেখা দিল। আমির ও ইমাম আব্দ-আল আজিজ ইবনে সৌদের অধীন ওয়াহ্হাবিবাদ এখন প্রশ্ন করছে অতীতের সকল মুসলিমের উপর খিলাফতের সার্বভৌম কর্তৃত্ব সম্বন্ধে । কোন বিষয় থাকে যা অন্যগুলোর চেয়েও ভয়াবহতা হলো যা দর্শনীয় ইমামের পৃত চারিত্রিক বৈশিষ্ট্য অথবা ইসলাম পস্থীদের তাত্তিক প্রধান ৷’ অধিকন্ত, হজ বন্ধ করার কারণে তুরস্ক সুলতানের আয়ের বড় অংশের উৎস বন্ধ হয়ে যায়, সাথে সাথে তাদের ইসলামের পবিভ্রতম স্থান ও স্থাপনা রক্ষাকারীর যে দাবি তাও ম্লান হয়ে যায়। বাগদাদ থেকে পরিচালিত আধা সামরিক অভিযানে পর্যায়ক্রমে ব্যর্থ হওয়ার পর, আলী পাশা তার প্রতিপক্ষ শত্রুদের ক্ষমতা ও ক্ষিপ্রতা পথকে উন্মুক্ত করতে তীর আঠার বছর বয়স্ক পুত্রের উপর সেনাবাহিনী পরিচালনার দায়িতৃভার অর্পণ করেন। ১৮১১ সালে আটসহত্্র মিশরীয় শক্তিশালী সেনা 'নেজদের ওয়াহ্হাবি উগ্রপন্থী এঁক্যবদ্ধ বেদুঈন উপজাতি যোদ্ধাদের নিকটে পরাভূত হয়। এক বছর পর মিসরীয়রা বৃহত্তর সেনাদল নিয়ে এসে ওয়াহহাবিদেরকে বল প্রযোগ করে মক্কায় ফেরত পাঠিয়ে মদিনা নগরী পুণর্দখল করে নেয়। তখন মিশরীয়রা জেদ্দায় লুটতরাজ চালিয়ে ভুল করার কারণে স্থানীয় আরব দলপতিদের ক্ষেপিয়ে সে কারণে তারা ওয়াহহাবিদের প্রতি তাদের আনুগত্য প্রদর্শন করে । ১৮০৬ সালে আমির ও ইমাম আব্দ আল-আজিজ ইবনে সৌদ কারবালায় নামায পড়া অবস্থায় এক প্রতিহিংসাপরায়ণ শিয়ার হাতে খুন হন। তার সুযোগ্য পুত্র ৮২
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।