গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ অন্যরাও আরো বেশি নিশ্চিত ছিল, এবং বিশ্বাস করত যে এটি ইসলামের পুনর্জাগরণে সহায়তা করবে। ডি কোর্যানসেজ ১৮১০ সালে লিখেন, ওয়াহ্‌হাবিরা তখন একক নেতার নেতৃত্বে এক্যবদ্ধ যেখানে তারা ইতোপূর্বে সহস ছোট ছোট উপজাতিতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই সংস্থাটি ভবঘুরে দেহপসারিনীদের যারা ভ্রাতৃঘাতি সংগ্রামে দুর্বল হয়ে পড়েছিল তাদেরকে একটি মানবিক আবরণে পরিচিত করেছিল এবং এই সংঘবদ্ধতার মধ্য দিয়ে গণশক্তির প্রভাব মরুরাজ্য অতিক্রম করতে সক্ষম হয়.....। এই আরবরা তাদের অতীত গৌরবের জন্য বিলাপ করে, আর সেটা ফিরে পাবার অধীর প্রতীক্ষায় থাকে। সুতরাং সর্বদিক পর্যালোচনা করে দেখা যায় এই বিপ্রব আমাদের সময়ে এই প্রাচ্যদেশে__্যা আরবীয় পন্থায় এক বৈপ্লবিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে কোন সুদূর প্রসারী বিষয নয় । ভারতে ব্রিটিশ সরকার ও তুরস্ক সাম্রাজ্যের তুর্কী শাসন কর্তারা এখন জড়িত হয়ে পড়েছেন, যদিও খুবই ভিন্ন প্রেক্ষিতে ৷ বর্তমানে যে কেউ কম্পিউটারে সার্চ অপশনে গিয়ে “ওয়াহ্হাব+ব্রিটিশ' বোতামে চাপ দিয়ে কোন ওয়েব সাইটের যে কোন সংখ্যায় বোতাম দাবিয়ে ইচ্ছেমত প্রদর্শন করে দাবি করতে পারবে যে আল-ওয়াহ্হাব ও ওয়াহ্হাবিদের আন্দোলনের উত্থানে ব্রিটিশদের গোপন হাত রয়েছে যা তারা ইসলামের বিরুদ্ধে ক্রুসেড যুদ্ধ দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিলে সচেষ্ট রয়েছে। অষ্টাদশ শতাব্দীর মাঝে গুপ্তচর প্রবর হামফ্রের উদ্দেশ্যমূলক আত্মজীবনীর সুত্র ধরে অনেকে মনে করেন যে তিনি এক ছদ্মবেশে অটোমান খিলাফতের অন্দর মহলে অনুপ্রবেশ করে আল-ওয়াহ্হাবের কার্যকলাপ কৌশলে পরিচালনা করতে থাকেন। এমনই একটি সূত্র যার মাধ্যমে জানা যায় যে, “ওয়াহ্হাবিদের ধর্মপরায়ণতার শঠতাপূর্ণ ভালবাসার পশ্চাৎপটে দজ্জাল (শয়তান) কে স্মরণ করিয়ে দেয়, যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব হিসেবে আবির্ভূত হয় যে যাকে ব্রিটিশরা সর্বৈবভাবে শিক্ষা-দীক্ষায়, অর্থ প্রদান করে চৌকস করায় পৃষ্ঠপোষকতা করেন ওসমানী সাম্রাজ্য অন্তর্থাতের মাধ্যমে ভিতর থেকে নস্যাৎ করার কাজে লাগিয়ে দিল এবং একই সাথে মুসলিম উম্মাহকেও একইভাবে ধ্বংস করার উদ্দেশ্য হাসিলে ষড়যন্ত্র করেছিল ।” “মিঃ হামফ্রে একটি কাল্পনিক চরিত্র যা জার্মানরা আবিস্কার ব্যবহার করা হয়েছিল। এই লেখক ছিলেন খুব সম্ভবত ব্রিটিশ "বিরোধী সাবেক জেরুজালেমের - প্রধান মুফতি, মুহাম্মদ আল-হুসেনি, “হিটলারের মুফতি’ হিসেবেও পরিচিত ছিলেন । ৮৯ গডস্‌ টেরোরিস্ট-৬

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।