~~ WWW.amarboi.com ~ সাথে অভিনব নৃশংসতার নজির সৃষ্টি করে পাঁচ সহস্রাধিক মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে নি। এই বিষয়টি যা তুকীরদের, আরবদের ও পারসিকদের মনে গভীর ছাপ ফেলে এবং বিশেষ করে তুর্কীদের মাঝে এক অসন্তোষ সৃষ্টি হয়েছিল যে তারা পর্যাপ্ত পরিমাণে সৈন্য পাঠিয়ে অন্তত হোসেনি সমাধিসৌধকে সামান্যতম সুরক্ষার ব্যবস্থা করতে ব্যর্থতার পরিচয় দেয়। প্রচুর পরিমাণে লুষ্ঠিত মালামাল নিয়ে নেয়া হলো, আমির ও ইমাম তীর নিজের জন্যে এক পঞ্চমাংশ নিয়ে বাকিটা তার ওয়াহ্হাবি সৈন্যদের মধ্যে ভাগ করে দিলেন, একক অংশ দেয়া হলো প্রত্যেক পদাতিক সৈন্যকে আর দ্বিগুণ অংশ দেয়া হলো প্রত্যেক অশ্বারোহী সৈন্যকে ৷ ১৮০৩ সালে আব্দ আল-আজিজ ইবনে সৌদ মক্কাধিপতির নিকট থেকে অনুমতির আবেদন করেন যার মাধ্যমে তাকে ইসলামের পবিত্রতম সৌধ কাবায় হজ্জ পালনের বিষয়টি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব চাওয়া হয়। “এ মেমোর্যাপ্তাম অন দ্য সেকট অব ওয়াহ্হাবিস' গ্রন্থের লেখক টি.ই. র্যাভেনশ এর মতে, “তারা অনেক শেখ ও অন্যান্য বিশ্বাসীদেরকে হত্যা করে যারা ওয়াহ্হাবিবাদকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় । তারা মোহাম্মদী সাধু- সন্তদের স্মৃতিফলক লৃষ্ঠন করে নেয় যারা ওখানে প্রবেশ করেছিল। আর সম্পদ ও দামী আসবাবপত্র লুট করে যেগুলো ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মোহাম্মদী রাজপুত্রবৃন্দ তাদের অংশে দান করেছিলেন । ১৮০৪ সালে একজন ওয়াহ্হাবি সৈনিক মহামরুভূমি অতিক্রম করে হিজাজে গিয়েছিলেন এবং নবী মুহাম্মদ (সা.)-এর সমাধি অপহরণ করে মদিনায় তারা একটি অতি প্রাচীন সমাধিসৌধ ধ্বংস করে । পরবর্তী বছরে ওয়াহ্হাবিরা দ্বিতীয় বারের মত অনুপ্রবেশ করে এবং যারা তাদের ওয়াহ্হাবি মতধারা গ্রহণে আপত্তি জানায় তাদেরকে সহিংসভাবে বেপরোয়া হত্যাযজ্ঞ চালায়, নিজেদের জন্য এটা দাবি করেছিল। মক্কা থেকে উদগীরিত অনুভূত হতো; ইসলামের নবীর পবিত্র সমাধি ফলক অপবিত্র করার ধৃষ্টতা যা কট্টরপন্থী ওয়াহ্হাবিরা স্পর্ধা প্রদর্শন করেছিল তা অধিকাংশ মুসলমানের কাছে একটি জঘন্যতম ঘৃণ্য অপরাধ। তীর্থযাত্রীদের পথ রুদ্ধ করে দিয়ে ওয়াহ্হাবিরা মুসলমানদের পরিত্রাণের পথ বন্ধ করে দেয়। তবে তাদের ধর্মমতে জীবন যাপন করা ব্যক্তিদের জন্য তীর্থ যাত্রার পথ উন্মুক্ত ছিল। এই বিষয়ে যে সমস্ত প্রত্যক্ষদর্শী ব্যাখ্যা প্রদান করত তাদের বর্ণনা মতে, তারা ভণ্ড নবী আদ-দজ্জালের দাবি যে পৃথিবী ধ্বংসের সূচনা শুরু হয়েছে এই দাবি ধূলিসাৎ করে দেয়, কেননা ইসলামের নবী এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করে গেছেন। ৮০
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।