গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ অনুযায়ী শেখ পরিবারের সর্বাপেক্ষা জ্যেষ্ঠ জন মুফতি নাম ধারণ করে বংশ প্রধানের দায়িত্ব নেন। অতএব এভাবেই ইবনে সৌদ ও আল আস শেখ ইবনে সৌদের মধ্যে বংশীয় ধারায় বর্তমান সময় পর্যন্ত সমন্বয় রক্ষা করে চলেছে। উনবিংশ শতাব্দীর প্রারম্ভে আরবীয় ব দ্বীপে উপজাতিদের মাঝে এক সর্বজনীন পরিচিতি সৃষ্টি হচ্ছিল যা অন্যান্য স্থানীয় নৃ গোষ্ঠীর আঞ্চলিক পরিচিতি ও আনুগত্যকে ছাপিয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল। এটা একটি আরবীয় পরিচিতি ছিল তবে একজন ওয়াহ্হাবিরও পরিচিতি ছিল, আমির ও ইমাম উভয় পদেই রূপায়িত হন আব্দ আল আজিজ ইবনে সৌদ । বার্ক টের ত-_ সকল আরব, তাদের শ্রক্ররাও তার উপদেশ দানের জ্ঞানে ও তার মকদ্দমার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতায় সৌদকে প্রশংসা করে; তিনি ছিলেন মুসলিম আইন শাস্ত্রে খুবই বিজ্ঞ; এবং তীর বিচারে কঠোর, যদিও তীর প্রধানদের অনেকেই এই বিষয়ে বিরক্ত হতেন, তা সত্তেও আরবদের বিরাট জনগোষ্ঠীর নিকট প্রিয় হয়ে উঠেছিলেন। একটি দেশ ওয়াহ্হাবিরা যুদ্ধে জয় করে নিলেন তার অধীনে তারা পরিপূর্ণ প্রশান্তি লাভ করত । নেজদ ও হেজাজের রাস্তাগুলো নিরাপদ, আর জনগণ সব ধরণের নিপীড়ন থেকে মুক্ত । মুসলমানদেরকে তার ধর্মীয় পদ্ধতি গ্রহণে বল প্রয়োগ করা হয়; তবে ইহুদিরা এবং খ্রিস্টানরা কর্তৃপক্ষকে কর প্রদানের শর্তে তাদের পূর্বপুরুষদের নিজ নিজ ধর্ম অনুশীলনে বাধাগ্রস্ত হয় না। সকল বর্ণনা মতে আব্দ আল-আজিজ ব্যবহারে সুন্দর ছিলেন, চেহারায় বিনয়ী, তার কেবল সুন্দর অশ্বের জন্যে অতি মাত্রায় ব্যয় করার প্রবণতা ছিল। আরবদের দৃষ্টিতে তার শুধুমাত্র দুর্বলতা নিহত হওয়ার এক অসুস্থ ভীতি তাকে তাড়িত করেছিল যে কারণেই তিনি পশ্চাদভাগে নিরাপদ আশ্রয় থেকে তার সৈন্যদের যুদ্ধে যোগদান করতে নির্দেশ দেন। তথাপি এটি একটি অনস্বীকার্য সত্য যে তার নেতৃত্বে ওয়াহ্হাবি গাজুরা আরব ভূমির এক বিশাল অংশে সন্ত্রাস সৃষ্টি করেছিল দক্ষিণে ওমান ও ইয়েমেন পর্যন্ত এবং উত্তরে বাগদাদ ও দামেস্ক পর্যন্ত বিস্তৃত ছিল। ১৮০২ সালে ওয়াহ্হাবি হামলাকারী দলে নেতৃত্ব দিয়ে আমিরের জ্যেষ্ঠ পুত্র সৌদ ইবনে সৌদ আধুনিক ইরাকে কারবালা আক্রমণ করেন। শিয়াদের সর্বাধিক পবিত্র স্থান। এখানে রয়েছে মহানবী সো.)র দৌহিত্র ও ইমাম আলীর পুত্র তাদের প্রধান পবিত্র ব্যক্তি হুসাইনের সমাধি। লেফটেন্যান্ট ফ্রান্সিস ওয়ার্ডেন লিখেছেন, “এর সব কিছুই তারা লুষ্ঠন করেছিল এবং একইভাবে হোসেনি সমাধিসৌধ তাদের লোলুপ থাবা থেকে নিস্কৃতি পায়নি এবং এরই ৭৯

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।