~~ WWW.amarboi.com ~ আরবীয় গোত্রের জনগণের প্রতি আহবান জানান! তোমাদের কর্তব্য হচ্ছে যে কিতাবটি দেয়া হয়েছে সেটিকে বিশ্বাস করা । তোমরা পৌত্তলিক তুর্কিদের মত আচরণ করো না যারা আল্লাহকে মানবীয় রূপের মাধ্যমে প্রদর্শন করে [এক আল্লাহ্র অদ্বিতীয় অবস্থার প্রতি ওয়াহ্হাবিদের বিশ্বাসের সূত্রঃ তোমরা যদি সত্যিই বিশ্বাসী হও, তাহলে তোমরা নিরাপদ থাকবে, তা না হলে আমি তোমাদের উপর মৃত্যু না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাব ৷' এই চরম অবস্থার মুখে অতি অল্প গোত্রই প্রতিরোধ করেছিল। ১৭৭৩ সালে আমিরের নেজদে প্রবলতম বিরোধীপক্ষ পরাস্ত হয় আর ওয়াহ্হাবিরা রিয়াদ শহরকে জয় করে নেয় যা নেজদ অতিক্রম করে পরবর্তী বিজয় সম্প্রসারণের লক্ষ্যে সামরিক কর্ম তৎপরতা হিসেবে ব্যবহৃত হয়। এ একই বছরে সত্তর বছর বয়সে আল-ওয়াহ্হাব ইমামের দপ্তর থেকে অব্যাহতি নেন। এটি স্বেচ্ছায় না অনিচ্ছায় সে বিষয়টি স্পষ্ট নয়। কিন্তু উক্ত পদটি তার জ্যেষ্ঠ পুত্র বা অন্য কোন শীর্ষ স্থানীয় ওয়াহ্হাবি উলেমা থেকে কেউ গ্রহণ করে নি, যা প্রত্যাশিত ছিল, তবে আমির আব্দ আল আজিজ সৌদ উক্ত পদে আসীন হন। ইমাম শব্দটির অর্থ “যিনি নেতৃত্ব দেন’ আর সুন্নি ইসলামে পড়া হয় “যিনি নামায পড়ান” হিসেবে । তবে এটা পরিষ্কার যে আব্দ আল আজিজ ইবনে সৌদ ওয়াহ্হাবি উলেমাদের আধ্যাত্মিক প্রধান হিসেবে উক্ত পদে উপস্থাপন করেন। তেমনিভাবে ধর্মীয় বিষয়ের কোন ব্যাখ্যা উপেক্ষা এবং শীর্ষ ইমামের অন্রান্ততা সম্পর্কে কোনরূপ প্রশ্ন উত্থাপন করা যাবে না। যারা ইসলামের নবী (সো.)র পরবর্তী প্রথম দশকে ইসলামি সম্প্রদায়কে পরিচালনা করেছিলেন এবং তাদেরকে আল-সালাফ আল-সালিহ্ বা সর্বজন শ্রদ্ধেয় পূর্বপুরুষ হিসেবে মানা হয়। ইমাম ও আমির আব্দ আল-আজিজ ইবনে সৌদ ইসলাম রক্ষার লক্ষ্যে নিজ রাজত্ব কায়েমে নিয়োজিত হন যেমন রাজা ৮ম হেনরি খ্রিস্টান সাম্রাজ্য রক্ষার উছিলায় রোম থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে ধর্মের রক্ষক হিসেবে ঘোষণা দেন_ ঠিক এই সন্ধিক্ষণে ওয়াহহাবিদের আমির ও ইমামকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি বিশেষ ব্যক্তি কেন্দ্রিকতায় পরিণত হয়। পরবর্তী দুই দশক ধরে আব্দ আল-আজিজ ইবনে সৌদ একাই পার্থিব দ্বৈত সত্তা, পার্থিব নেতা ও ওয়াহ্হাবি উলেমাদের আধ্যাত্মিক প্রধান হিসেবে ওয়াহ্হাবি বাদ সম্প্রসারণের কাজ পরিচালনা করেন। তার সামরিক সেনা প্রধানের দক্ষতা ও জনপ্রিয় শাসনকর্তা হিসেবে জনপ্রিয়তা ওয়াহ্হাবিবাদকে এতদূর নিয়ে গিয়েছিল যা তার পিতা ও শ্বশুরের স্বপ্রাতীত ছিল। তাঁর বিজ্ঞ পরামর্শদাতা ও শ্বশুর ১৭৯২ সালে ইন্তেকাল করেন, রেখে যান বিশজন বিধবা পালাক্রমে এই বংশ. আল আস শেখ হিসেবে পরিচয় লাভ করে যার প্রথা ৭৮
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।