গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ মাত্রা সংক্রমিত করেছিল। তাদেরকে নিজেদের লব্ধ শিক্ষা ও কৌশলে আরও উত্তম প্রয়োগের বিষয়ে শিক্ষা দেওয়া হতো । “ইবনে সৌদ যুদ্ধবাহন সমুন্নত করার জন্য দুজন সৈনিককে বাছাই করেছিলেন। তিনি কেবল সেনাদের জন্যই খাবার দেন নাই, উটদের জন্যও খাবার দিয়েছেন যাতে তারা প্রত্যেকে বিশ দিনের ভ্রমণে খাবার রসদ বহন করতে সক্ষম থাকে... ৷ দুই আরোহী দুটি ছাগলের চামড়া ব্যতীত আর কিছু বহন করে নি, একটি পানিতে পূর্ণ ছিল, অন্যটি ছিল যবের ময়দায় পূর্ণ। এই-ই হচ্ছে তাদের কয়েক সপ্তাহের খাদ্য সামগ্রী। এরপর থেকে তারা মরুভূমি পরিবেষ্টিত অপ্রস্তুত শত্রুপক্ষের উপরে অতর্কিত হামলা চালায়।' সকল যোদ্ধারা ছিল ভাড়াটে উপজাতীয়। এই যোদ্ধারা ছিল উপজাতীয় সৈন্য সংগ্রহকারী, তবে আমিরের ব্যক্তিগত আদেশে সর্বোত্তম তিন শ' সেনা বাছাই করা হয় একটি স্থায়ী সেনাদল গঠনের লক্ষ্যে । তাদেরকে দ্রুতগামী অশ্ব, অস্ত্রশস্ত্র, বিজ্ঞ ও পরামর্শদাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়, আর তারা ওয়াহ্হাবি গাজু বা যুদ্ধদলের অগ্রগামী সেনানী হয়ে যায়। ইবনে সৌদ আরো বেশী কর্তৃত্ব ভার গ্রহণ করে তার শ্বশুরের চিরবর্ধিষ্ণ নিষ্ঠুরতা দিয়ে কট্টরপন্থী শিক্ষা চালু করেন। বার্ক হার্ডটের মতে, প্রত্যেক অ-ওয়াহ্হাবিদেরকে দীক্ষিত হওয়ার সুযোগ দেয়া হতো; আর তারা যদি সেটা করতে অস্বীকার করত তবে তাদেরকে মেশরেকিন বা প্রচলিত ধর্মমতের বিরোধী বলে দোষারোপ করা হতো । “ওয়াহ্হাবি (যেমন ইবনে সৌদ নিজেকে প্রধান হিসেবে জোরে সোরে জাহির করে ।) তার ধর্ম প্রচার করেন তরবারি দেখিয়ে। যখনই তিনি কোন বিধর্মীদের এলাকায় আক্রমণ করতেন তখনই তাদেরকে তিনবার সাবধান করতেন, আর তার ধর্মকে গ্রহণ করতে আহ্বান জানাতেন, তৃতীয় সমনের পর তিনি ঘোষণা করতেন যে ক্ষমার সময় শেষ হয়ে গেছে এবং তিনি তার সেনাদলকে লুষ্ঠন করতে ও তাদের খেয়াল-খুশি মত গণহত্যার আদেশ দিতেন। যারা তার সেনাদলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করত তাদেরকে নির্দয়ভাবে হত্যা করা হতো । এই নিষ্ঠুর প্রথা ওয়াহ্হাবিদের মধ্যে এক ভয়ঙ্কর নৃশংস ধর্মান্ধতাবোধ জাগিয়ে তুলেছিল যা তাদের প্রতিপক্ষকে ভীত করে তুলত ৷’ ডি কোর্যানসেজ ধর্মান্তরকরণের ক্ষেত্রে এই নিষ্ঠুর প্রথার ব্যবহার সম্পর্কে নিশ্চিত করেন : যখন তাদেরকে মোটেও আশা করা যায় নাই, ঠিক এই মুহূর্তে ওয়াহ্হাবিরা আরব গোত্রদের সম্মুখীন হয় তাদের মাঝ থেকে আব্দ আল-আজিজ সৌদের একজন প্রতিনিধি একহাতে কোরান ও অপর হাতে তরবারি নিয়ে এগিয়ে আসেন। তীর বাণী ছিল বলিষ্ঠ ও সরল । “আব্দ আল-আজিজ ৭৭

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।