গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ হয়েছিল । এই জিহাদ শুধুমাত্র তার সুনির্দিষ্ট আদেশ ও তার শর্ত সাপেক্ষে সংঘটিত হতো । রিয়াদ থেকে প্রাপ্ত আল-ওয়াহ্হাবের কিছু সংগৃহীত তথ্যকে কেন্দ্র করে অতি সম্প্রতি বিতর্ক সৃষ্টি হয়েছে যে যে সহিংসতা আল-ওয়াহহাবকে উদ্ধৃত করে সৃষ্ট হয় তা তার উত্তরসূরিদের সৃষ্ট ছিল আল্-ওহ্হাবের নয়। তার লেখায় দেখা যায় তিনি সর্বদাই তার প্রতিবেশীদের ধর্মান্তরিত হওয়ার সুযোগ দিয়েছেন এবং এই সুযোগগুলো ওয়াহ্হাবি গাজুদের অবাধ্যদের উপর নিপতিত হওয়ার পূর্বে তারা গ্রহণ করতে পারত, এবং যখন বিষয়গুলো তার মন মত ঘটত অথবা প্রতিবেশীরা তার চেয়ে ক্ষমতাশালী হিসেবে প্রমাণিত হতো তখন তিনি অতি সহজেই তাদের সাথে অনাক্রমণ চুক্তিতে আবদ্ধ হতেন। হিটলার একই পদ্ধতি বহুবার প্রয়োগ করেছেন। এই লেখাগুলো যা প্রদর্শন করে তা হলো ওয়াহ্হাবির মতে জিহাদের ব্যাখ্যা ইবনে তায়মিয়ার প্রথম বিশেষ ব্যাখ্যা অনুসরণের ভিত্তিতেই নির্ধারিত হয়। তার দুই পুস্তকের এক্য ও সংগ্রাম কোনটিতেই ইসলামের শান্তি ও সাম্যের মাধ্যমে প্রচারে যে চরিত্র রয়েছে তার সন্ধান মেলে না (উদাহরণ স্বরূপ সুরা ও আয়াত সমূহ ২, ১০৯; ২, ১৯০; ২, ১৯৪; ৫, ১৩; ৬, ১০৬; ১৫, ৯৪; ১৬, ১২৫; ২২, ৩৯-৪০; ২৯১ ৪৬; 8২, ১৯৫) ৫০১ ৩৯; ইত্যাদি)। অতীতে ইবনে তায়মিয়ার মত জিহাদিরা ও বর্তমানে কন্টরপন্থীরা যখনই জিহাদে যায় তখনই সংগ্রামের কিতাব আল-ওয়াহ্হাবের কর্তৃত্ব বর্ণিত কোরানের চারটি আয়াত সংক্ষেপে জোরেসোরে আওড়ায়। এতে বহুল উদ্ধৃত ও অপব্যবহৃত “তরবারি আয়াত’ অন্তর্ভুক্ত করে, সাধারণত আংশিক উদ্ধৃত হতো। “অতঃপর নিষিদ্ধ মাসসমূহ বিগত হলে, যখনই যুদ্ধে অংশীবাদীদের যেখানে পাবে, তখনই বধ করবে; তাদের বন্দি করবে, অবরোধ করবে এবং প্রত্যেক ঘাটিতে তাদের জন্য ওৎ পেতে থাকবে, কিন্তু যদি তারা তওবা করে, নামায কায়েম করে, যাকাত দেয়, তবে তাদের পথ মুক্ত করে দবে; নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু ।' এই চার আয়াতের কোনটিতেই উল্লেখ নাই যে ইসলামের নবী সো.) এই বাণীটি আক্ষরিক বক্তব্যে প্রদান করেছেন। তরবারি সম্পর্কিত আয়াতের বক্তব্যে, কোরানের বিশেষজ্ঞ পণ্তিতবর্গ ব্যাখ্যা করবেন যে পূর্ণাঙ্গ সুরাটি মূলত বিধমীদের সাথে স্বাক্ষরিত সন্ধি ভঙ্গের কথা বোঝায় কেন না অন্য ভাষ্যটি এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে পড়ার কারণে হয়তো অর্থের গরমিল দেখা দিতে পারে। যেহেতু আক্ষরিক ব্যাখ্যা ও বিশেষ বিশেষ সুরাতে বিবৃত বক্তব্যগুলি যা উদ্দেশ্য প্রণোদিতভাবে দেয়া হয়ে থাকে, তা মুলত মৌলবাদের মর্মবাণী। এক্ষেত্রে মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু সকলের ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য । ৭৫

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।