গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

এ WWW.amarboi.com ~ জিজ্ঞেস করেন মুহাম্মদ (সা.) রেশমী পোশাক পরিধান করতেন কিনা, কখনও তিনি কি তামাক সেবন করেছেন বা পাইপে ধূমপান করেছেন কিনা? তার সমস্ত অনুসারীরা অতি সাধারণ পোশাক পরিধান করেন, শুধু তারা নিজেরাই নন, তাদের অশ্বরাও কোনো সোনা বা রূপা ব্যবহার করে না; তারা ধূমপান থেকে বিরত থেকেছেন, তারা বলেন, ওটা মানুষকে হতবুদ্ধি করে ও উন্যত্ত করে তোলে। তারা গীত-বাদ্য, নৃত্য এবং সব ধরনের খেলা-ধূলাকে বর্জন করে, আর সর্বাধিক পরিপূর্ণতার ভিত্তিতে মিলেমিশে বসবাস করে (নিদেন পক্ষে তাদের দলীয় সর্দারের উপস্থিতিতে)। যদিও আল্-ওয়াহ্হাবের মূখ্য নিশানা ছিল শিয়া ও সুফি সম্প্রদায়, তথাপি তার মতে সুন্নি ইসলামের প্রচলিত অনেক রীতিনীতি ও প্রথাগুলিকে উদ্ভাবনী বিষয় হিসেবে ধিক্কার দেয়া হয়েছিল যা পৌত্তলিকতায় ফিরে যাওয়ারই নামান্তর হিসেবে ধরা হয়েছিল। সেগুলো ধর্মীয় একাত্মতার বহুবিধ ধারা সম্বলিত ছিল যা শতাব্দী-কাল ব্যাপী গড়ে উঠেছিল এবং নবীর বিভিন্ন অনুশাসনকে সংযুক্ত করেছিল, যার মধ্যে ছিল পবিত্র সমাধিস্থল জিয়ারত বা সেখানে নামায পড়া, অথবা তাদের সমাধিতে স্তম্ভ রচনা করা, নবীর জন্মদিন উদযাপন অথবা ধর্মীয় ব্যক্তিদের মৃত্যু দিবস উপলক্ষে উৎসব উদযাপন এবং শিন্নী বিতরণকরণ। একইসঙ্গে প্রাত্যহিক বহু ক্রিয়া-কর্ম পাপ কর্ম হিসেবে ঘোষিত হয়, সেগুলোর মধ্যে ধূমপান বা সিদ্ধি সেবন, গীত-বাদ্য, নৃত্য, ভাগ্য-গণনা, রেশমি পোশাক পরিধান, তসবিহ জপ করা বা তাবিজ ব্যবহার করা। দাড়ি কামানো, পায়ের গোড়ালি ঢেকে যায় এমন পোশাক, তসবিহ্‌ গণনার মাধ্যমে আল্লাহ্‌র নিরানব্বই নাম জপ করা এবং অন্যান্য অনুরূপ অনুশীলন অনৈসলামিক হিসেবে ঘোষিত হয়। তবে রক্ষণশীলতা তুলনা করতে এটি এতদূর গিয়েছিল। ওয়াহ্হাবি বিধান অনুসারে যে মুহূর্তে একজন মুসলিম ওয়াহ্হাবি একেশ্বরবাদের ব্যাখ্যা থেকে বিচ্যুত হতো তখন থেকে সে অবিশ্বাসী হিসেবে পরিচিত হতো-আর যে মুহূর্তে সে অবিশ্বাসী হয়ে পড়ত তখন থেকে তার জান-মাল বাজেয়াপ্ত হয়ে যেত। একতার পুস্তক, কিতাব আল তৌহিদে বর্ণিত আছে, “কোন সন্দেহ বা দ্বিধা একজন মানুষকে তার জীবন ও সহায় সম্পত্তি থেকে বঞ্চিত ও বেদখল করে ৷’ যখন তাদেরকে তাদের ধর্মের নাম জিজ্ঞেস করা প্রায়ই নিয়ত একইরূপে দয়াশীল’ ও “সহানুভূতি সম্পন্ন' বিশেষণে” আল্লাহ্‌কে ভূষিত করে তাদের ধর্ষকে শান্তির ধর্ম হিসেবে বর্ণনা করত। যেমন প্রার্থনা কালে গতি কাহা লা তে উক টি ৭৩

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।