গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ জিহাদের একটি আনুষ্ঠানিক ঘোষণা দিতেন। বিধর্মীদের বিরুদ্ধে নবীর প্রাথমিক সংগ্রামের চিত্রকে একটি আদর্শ হিসেবে গ্রহণ করে, আমিরের বাহিনী নাস্তিকদের আস্তানার গভীর অভ্যন্তরে হানা দিয়ে যাচ্ছিল । তাদের রণকৌশল হিসেবে তারা প্রথমে সর্বাধিক দুর্বলদের উপরে হামলা চালায় যখন তাদের ইমাম অন্যান্য প্রতাপশালী পার্শ্ববর্তী শত্রুদের সাথে যুদ্ধ বিরতির সন্ধি স্থাপন করেন। দুর্বলদের আক্রমণ করে তাদেরকে নিজ প্রতিবেশীদের বিরুদ্ধে আক্রমণে বাধ্য করা হয়েছিল, লেফটেন্যান্ট ফ্রান্সিস ওয়ার্ডেন তার প্রণীত ওয়াহহাবিদের অভ্যদয়ের বিশেষত্ব সম্পর্কে একটি প্রতিবেদনে বিষয়টির উপর আলোকপাত করেন। ওয়াহ্হাবি (অর্থাৎ মুহাম্মদ ইবনে সৌদ) ক্রমশঃ তার প্রভাব ও ক্ষমতা ধীরে ধীরে বাড়িয়ে এক সাম্রাজ্য প্রতিস্থাপনের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন । আল-ওয়াহ্হাব তার লেখনীতে ধার্মিক চেতনার যে বক্তব্যই পেশ করুন না কেন, তার অনুসারী নেজদের বেদৃঈন বাহিনীতে তেমন কোন ধর্মযোদ্ধা ছিল না যেমন তারা ছিল অবিবেচক ধর্মান্ধ গোষ্ঠী । জিহাদির নীতি-আদর্শে সমর্থিত এই বিশ্বাসে তারা তাদের পড়শীদের মালামাল লুট করত, হানাদার বাহিনীর প্রত্যেকে লুটতরাজ করত, ধ্বংসযজ্ঞ চালাতে ও হত্যাকাণ্ড ঘটাতে বেরোত। লুষ্ঠিত দ্রব্যাদির এক-পঞ্চমাংশ চলে যেত আমিরের নিকটে, বাকি অংশগুলো অংশগ্রহণকারী উপজাতিদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিয়ে নেয়া হতো। এতদ বিষয়ে কোরানে বর্ণিত বিধান মোতাবেক ইমাম এবং তার ওয়াহ্হাবি উলেমা যাকাত বা ধর্মীয় কর সকল ঈমানদারদের নিকট হতে গ্রহণ করতেন। এই গ্রন্থের মধ্যে সকলের জন্য বিশেষত ওয়াহ্হাবিদের পর্যাপ্ত খোরাক রয়েছে। ১৯২৯ সালের জুলাই মাসে যখন হাফিজ ওয়াহ্হাবা সেন্ট্রাল এশিয়ান সোসাইটির তার ব্রিটিশ দর্শকদের সম্মুখে ব্যাখ্যা করতে উপনীত হন তখন ইউরোপের প্রোটেস্ট্যান্টদের সাথে তুলনা করতে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল! যেমন সমসাময়িক সংস্কারপন্থী মার্টিন লুথারের ইবনে তায়মিয়ার সমীকরণ স্থাপনে যা দেখা যায়। ইউরোপীয় প্রথম পর্যবেক্ষকগণও ওয়াহ্হাবিদেরকে তাদের গির্জার সঙ্গে সমান্তরালভাবে দেখেছিলেন । জে.এইচ. বার্ক হার্ডট চিহ্নিত করেন, ওয়াহহাবিবাদের ধর্মকে প্রোেস্ট্যান্টদের মতবাদ বা মুহাম্মদী বিশুদ্ধবাদীদেরও মতবাদ বলা যায়। ওয়াহ্‌হাবি কোরানকে এশীবাণী বলে স্বীকৃতি দেন, তীর মতে; কোরান অন্য কিছু নয় শুধুই কোরান । এই যুগের মুসলমানদেরকে তিনি তাদের অধমীয়ি অসার দম্ভ দেখানো পোশাক, ভোজন, বিলাসিতা ও ধূমপানের জন্যে তিরস্কার করেন। তিনি তাদেরকে ৭২

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।