~~ WWW.amarboi.com ~ মুহাম্মদ ইবনে সৌদ তার পুত্রের বিবাহ আল-ওয়াহ্হাবের উপজাতিতে দিয়ে তাদের প্রথার অবসান ঘটান তবে এর মাধ্যমে একটি পদ্ধতির সূত্রপাত ঘটান যে, বিশৃঙ্খল উপজাতিদের একই নেতার কর্তৃত্বাধীনে নিয়ে আনেন। কোরানসেজ তার ‘হিস্ট্রি দ্য ওয়াহ্হাবিস গ্রন্থে আরও উল্লেখ করেন, “এভাবেই আরবভূমিতে জন্ম নিয়েছিল এক নব্য জনগোষ্ঠী, যারা নিজেদের চরম দুর্দশাগ্রস্ততার মাঝে গড়ে তুলেছিল তাদের বিরাটতৃ। বেদুঈন সমাজের একই সবুজ পতাকাতলে সমবেত করার প্রচেষ্টা পূর্বে একবার ঘটেছিল, যা কেবলমাত্র সামরিক ভয়-ভীতি দেখিয়ে সম্ভব হয়েছিল । বর্তমানে যা ঈশ্বরের ভাবনা সম্পর্কে কেবলমাত্র একজনের ব্যাখ্যাকে গ্রহণ করতে সম্মত নয় পুনরায় তারা নিজেদের মধ্যে আতাত গড়ার প্রয়াসে লিপ্ত হয়েছিল। নিজস্ব ধর্মীয় চিস্তাধারায় আল-ওয়াহ্হাব নিজের নামে তার এক আমিরের অধীনে আল্লাহ্র প্রতি পূর্ণ সমর্পণ করে একটি এঁক্যবদ্ধ সমাজ গড়ে তোলেন। প্রতিটি মানুষ যারা ইবনে সৌদের আন্ত-উপজাতীয় রাষ্ট্র সংগঠনে যোগ দিত তাদেরকে আনুগত্যের শপথ নিতে হত। যা স্বর্গে তার অবস্থান নিশ্চিত করার নিমিত্তে তাকে ধর্মীয় কর বা যাকাত দিতে হত যার মূল্য প্রতি পাঁচটি উটের জন্য এক স্প্যানিশ ডলার, প্রতি চল্লিশটি ভেড়ার মূল্য এক ডলার, যাদের জমি-জিরেত থাকত তাদেরকে এক নির্ধারিত অংশের সশস্ত্র উন্ট্রারোহী প্রদান করা হতো । এই অনুশাসন বাধ্যতামূলকভাবে প্রয়োগ করার আল-ওয়াহ্হাব তার ধর্মীয় পুলিশ বাহিনী গঠন করেন যারা সার্বক্ষণিক প্রহরায় নিয়োজিত থাকত তাদেরকে বলা হতো মুতাউইহিন। তারা ছিল জনগণের নৈতিকতার অভিভাবক । বার্কহার্ডট তাদেরকে ধর্মীয় প্রার্থনার সময় ও নিয়মানুবর্তিতা পালনের পুলিশ হিসেবে আখ্যায়িত করেছেন... এ কাজে ংখ্য জনবল নিয়োজিত থাকত যাদের ওপর নির্দেশনা থাকত যে কোন প্রকার ধমক, গালাগালি এবং টেনে হিচড়ে জনগণকে পাঁচ ওয়াক্ত নামায পড়তে বাধ্যতামূলক শামিল করার দায়িত্ব । মুতাউইহিনরা ধর্মীয় অনুশাসন ছাড়া আরো বেশি ক্ষমতার অধিকারী ছিল। এছাড়া জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন পোশাক-পরিচ্ছদ, বেশভূষা, আচার-অনুষ্ঠান এবং নামাযের সময় দোকান বন্ধ করা তাদের কাজের আওতাভুক্ত ছিল। তারা ভ্রাম্যমান ধর্মীয় পর্যবেক্ষণেরও কাজ করত, এ ছাড়াও তারা নামাযের খোতবায় একতার ডাক দিত ও মাদ্রাসাগ্তলোতে শিক্ষাদান করত। প্রতিদানে মুহাম্মদ ইবনে সৌদ তার অনুসারীদের আনুগত্যের জন্যে বিজয়ের প্রত্যাশা দান করেন। হযরত মুহাম্মদ (সা.)-এর যুগের পূর্ব থেকে বেদুঈন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল কোন পার্শ্ববর্তী এলাকায় হানা দেওয়া । তবে ১৭৪৬ সালে ইমাম আল-ওয়াহ্হাব যারা তার এঁক্যের ডাকে সাড়া দিতে অস্বীকৃতি জানাত তাদের বিরুদ্ধে ৭৯
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।