গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ 372
📝 Text 📖 PDF

~~ WWW.amarboi.com ~ একজন দীক্ষিত ব্যক্তির দীক্ষার কারণ দেড় শতাব্দী পরে হ্যারি সেন্ট জন সংশ্লিষ্ট বিষয়গুলিকে খাদ হিসেবে পরিত্যাগ করার লক্ষ্যে শুদ্ধি অভিযান চালানো হয়েছিল, অবক্ষয়িত ধর্মে বিশিষ্ট ঘটনাবলি ব্যাখ্যা করে যে সমস্ত বিভ্রান্ত অনুসারীরা নিজ সন্দেহের গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছিল তাদের দিক নির্দেশনা প্রদর্শন করা হয়েছিল। ঈশ্বরের একতে অন্ধ বিশ্বাস এবং ঈশ্বরের বিরুদ্ধে বিশ্বাসহীনতার বিষয়ে সহ্য না করা, এই মতবাদের মূলমন্ত্র হিসেবে বিবেচিত হত যা পরবর্তীতে বেদৃঈন সমাজের ভিত্তি স্থাপন করে আরবীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার সিংহ দ্বার গড়ে তুলেছিল । আরবের বেদূঈন উপজাতিরা প্রধানত মেষপালক, আপাত দৃষ্টিতে মনে হয় একই রীতিনীতি পালন করে বসবাস করে তবে বদ্ধমূলভাবে তারা পাঠানদের মত একে অন্যের প্রতি শত্রু ভাবাপন্ু, যাদের সঙ্গে তাদের বহু গুণাবলির মিল পাওয়া যায়। ১৮১৬ সালে একজন সুইস পণ্ডিত ও পরিব্রাজক জে.এইচ. বার্কহার্ডট ছদ্মবেশে মক্কা ও মদিনা ভ্রমণ করে বলেছিলেন, “আরবীয়রা নিজেদের জীবন উৎসর্গ করেও তাদের অতিথিদেরকে রক্ষা করে, এবং ভাগ্যের বিরূপতার কাছে নিজেকে ছেড়ে দেয়. বেদৃঈনরা জীবনের প্রথমাবস্থায় আনন্দ উপভোগ থেকে বিরত থাকে ও কষ্ট সহিষ্ণুতার শিক্ষা গ্রহণ করে এবং ভালবাসা ও সান্তনার উপশমকারীর ক্ষমতা সম্পর্কে শিক্ষা লাভ করে!’ পাঠানদের মতই বেদৃঈনরা সব কিছুর উধ্র্বে তাদের স্বাধীনতাকে মূল্য দিত। “তারা স্বাধীনতার মন্ত্রে দীক্ষা লাভ করে যা তাদেরকে পরিচালনা করে এবং এখনো মরুভূমিতে তাদেরকে রক্ষা করে এবং একইভাবে তারা তাদের নিজেদের দাস-দাসীদের প্রতি অবজ্ঞার দৃষ্টি নিয়ে দেখে । বেদুঈনরা এত আত্মবিশ্বাসী যে তারা নিজেদের যে কোন অবস্থা থেকে নিজেদের প্রভাব বিস্তার করে এটা বললে অতিরঞ্জিত হবে না যে একজন দরিদ্র বেদুঈন ও তুরস্কের পাশা (তুরস্কের শাসক)র দিকে তাকিয়ে অবজ্ঞার হাসি হাসে। আন্ত-উপজাতি বিবাহ নিষিদ্ধকরণ এই স্বাধীনতাবোধকে পুনরায় বলবৎ অবস্থানরত এক ফরাসি দূত লুইস আলেকজান্দ্রে অলিভিয়ের দ্য কোরানসেজ ওয়াহ্হাবি বিষয়ে লিখতে গিয়ে লিপিবদ্ধ করেন যে, “এই বেদৃঈন সম্প্রদায়রা অতি সংকীর্ণ দৃষ্টি নিয়ে সব কিছু দেখত এবং নিজেদের রক্ত সম্পর্কিতদের মধ্যে তাদের বংশীয় ধারাকে বজায় রাখতে চাইত । প্রতিটি সম্প্রদায়কে এ কারণে একটা বৃহত্তর পরিবার হিসেবে দেখা হত যেখানে একজন আরবীয় শেখকে অভিভাবক হিসেবে গণ্য করা হতো ।' ৭0

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.