~~ WWW.amarboi.com ~ লাগলেন। বেশ কিছু হিংস্র কার্ষের মাধ্যমে বিশেষ কুখ্যাতি অর্জন করে খা তার শিক্ষার উৎকর্ষতার প্রতীকে পরিণত হন। এরই ধারাবাহিকতায় তিনি উক্কানীর মাধ্যমে এক গণবিক্ষোভ ঘটিয়ে ইসলামের নবীর এক অনুসারীর সমাধিসৌধকে বিনষ্ট করেছিলেন। এবং একজন কথিত ব্যভিচারিণী মহিলাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন_ আল-ওয়াহ্হাব নিজে এতে অংশ নিয়ে মহিলাকে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করেছিলেন। এই মর্মান্তিক দৃশ্য সকলকে মর্মাহত করেছিল। এই শেষ কর্মটিই মনে হয় স্থানীয় উলেমাদের ধৈর্যের শেষ সীমা ছিল। প্রচলিত ধর্মমতের বিরুদ্ধে ইসলামি ব্যাখ্যার নতুন মতধারা প্রতিষ্ঠার প্রয়াসের জন্যে এবং যারা তার মতবাদকে সমর্থন করে নি তাদের বিরুদ্ধে প্রচণ্ড বল প্রয়োগের জন্যে তাকে অভিযুক্ত করা হয়েছিল। উপজাতি সর্দারের মধ্যস্থতায় আল-ওয়াহ্হাব তার মতবাদ সচল করার আদেশ পান এখন। তিনি ছোট্ট দরিয়া গ্রামে যেখানে তার শিক্ষায় বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে দীক্ষিত করেন। দরিয়ায় এই পলায়ন পরবর্তীকালে ওয়াহ্হাবিদের মধ্যে মহানবী (সা.)-এর মক্কার দার উল-হার্ব থেকে মদিনার দার উল-ইসলামে প্রসিদ্ধ দেশান্তরে যাবার কথা স্মরণ করিয়া দেয়, যেখান থেকে তিনি তার আরবের আধ্যাত্মিক বিজয় আরম্ভ করেন। এখানে দরিয়ায় আল-ওয়াত্হাব স্থানীয় সর্দার মুহাম্মদ ইবনে সৌদ, প্রবল আনিজা উপজাতির উপ-শাখার একজন নেতা আর তিনি ইতিমধ্যে যোদ্ধা হিসেবে তার শারীরিক শক্তিমত্তার জন্য প্রশংসিত হয়েছেন। মুহাম্মদ ইবনে সৌদ কেবল মাত্র ওয়াহ্হাবি মতাদর্শেই দীক্ষিত হন নি বরং নিজের সর্বজ্যেষ্ট পুত্র আব্দ আল আজিজকে আল ওয়াহ্হাবের কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, যিনি সৌদ ওয়াহ্হাবি বংশের গোড়া পত্তন করেননি-যা পরবতীঁতে সৌদি আরবের শাসনভার বংশানুক্রমিকভাবে গ্রহণ করেন। (পরিশিষ্ট ১-এ বংশ কোষ্ঠী দেখুন আল-সৌদ-আল-ওয়াহ্হাব বিবাহসূত্রে পারিবারিক বন্ধনের ভিত্তি)। প্রায় ১৭৪৪ সালের দিকে মুহাম্মদ ইবনে সৌদ ও আল-ওয়াহ্হাবের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশীদারীত্ব দৃঢ়ভাবে ক্রমশঃ অগ্রসর হলো। এটি তাদের দুজনের মধ্যে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্ধারিত হয়। যার দ্বারা পূর্ববতীজন নিজে আমির উপাধি ধারণ করে সেই মত কার্য সম্পাদন করবে, জীকজমকপূর্ণ উপাধি নিয়ে ইমাম হবেন। এই আতাত একজনকে নেজদের আঞ্চলিকভাবে এক ক্ষমতাবান প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এবং ক্রমান্বয়ে অন্যান্য অঞ্চলেও ধীরে ধীরে ক্ষমতা দার উল-ইসলাম বিস্তারে সহায়তা করেছিল এরই মাধ্যমে বহু প্রত্যাশিত শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা ছি এ. বিকাশ লাভ করে = ৬৯
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।