~~ WWW.amarboi.com ~ জন্য এটি একমাত্র সত্যের পথ যা খোলা রয়েছে। তারা প্রথমত তাদের ধর্মীয় নেতার আনুগত্য স্বীকারের শপথ গ্রহণ করত; দ্বিতীয়ত তার শিক্ষাকে সর্বতোভাবে অনুসরণ করত; তৃতীয়ত তারা নিজেদেরকে স্বধর্মত্যাগী, ঈশ্বরের নিন্দাকারী ও অবিশ্বাসীদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে যোগদান করত আর চতুর্থত, একইভাবে স্বধর্মত্যাগী, ঈশ্বরের নিন্দাকারী এবং অবিশ্বাসীদের ঘৃণা করত। প্রতিদানে তারা পেত আল্লাহর প্রতিরক্ষা আর পেত সঙ্গী বিশ্বাসীদের ভালবাসা ও সান্নিধ্য এবং অবিলম্বে ব্বর্গারোহণের নিশ্চয়তা পেত যদি তারা ইসলামের জন্যে সংগ্রামরত অবস্থায় শহীদ হিসেবে মৃত্যুমুখে পতিত হত । পরিত্রাণের আর কোন পথই ছিল না। আল-ওয়াহ্হাব লিখেছেন, “যারা নিবেদিত থাকা, তাদেরকে সব ধরনের সাহায্য করা এবং নাস্তিক ও বহুঈশ্বরবাদীকে ঘৃণা করাই একমাত্র পথ ।' এই নতুন মতধারা নেজদে ভালভাবে গৃহীত হলো না। এটি আল- ওয়াহ্হাবকে তার পিতা ও চাচাসহ সমসাময়িক অন্যান্য ধর্মীয় শিক্ষকদের সঙ্গে পরস্পর বিরোধিতায় ফেলে দিল। পরবর্তীতে সুলায়মান ঘোষণা করেন, “তিনি দাবি করেন পবিত্র কোরান ও সুন্নাকে (নবী (সা.) ও তার সাহাবিবৃন্দের দৃষ্টান্ত যা সুন্নিরা গ্রহণ করেছে) অনুসরণ করতে এবং তাদের শিক্ষা হতে সিদ্ধান্ত নিতে সাহস করেন, কোন বিরোধীর মতবাদে বা শিক্ষায় মনোনিবেশ করতে নিষেধ করেন। যে তার বিরোধিতা করে তাকে বিরোধী বলেন, যদিও সে মুজতাহিদীনের (যারা নিজেদের. বিচারবুদ্ধিতে চালিত হয়) কোন শিক্ষারই ব্যক্তি হিসেবে নিন্দা করা হয় এবং গ্রাম ছাড়তে আদেশ দেওয়া হয়। তিনি তার পিতার সঙ্গে যোগদান করেন। তার পিতা হুরায়মিলাতে বসবাসের জন্যে যাচ্ছিলেন তবে সেখানেও তার শিক্ষা প্রতিবেশীদেরকে এত ক্ষিপ্ত করে তোলে যে তারা তাকে তার ধ্যান-জ্ঞানকে নিজের ভেতরে সংরক্ষিত রাখতে আদেশ করে, প্রায় ১৭৪০ সালে তার পিতার মৃত্যু না হওয়া পর্যন্ত যা তিনি পালন করেন। অতঃপর তিনি বিচারক হিসেবে কর্তৃত্ব গ্রহণ করে কার্য আরম্ভ করেন আর তার নতুন শিক্ষানুসারে সকল বিচার কার্ষের সমাধান করেন। ক্রমবর্ধন হারে বল প্রয়োগের ফলে অবশেষে জনগণ তীর শত্রু হয়ে উঠল, আর রাতের অন্ধকারে তাকে হত্যা করার চেষ্টা করল । তিনি হুরায়মিলা থেকে পলায়ন করে উয়াইনাহতে পুনরায় আশ্রয় খৌজেন। এখানে তিনি স্বয়ং নতুন লাটসাহেবকে তার প্রকৃত শ্রোতা হিসেবে পেয়েছিলেন ধার খালাকে তিনি বিয়ে করেছিলেন । তার নতুন পৃষ্ঠপোষকের সমর্থন পেয়ে তিনি আর একবার এঁক্যের ডাকের মতবাদসমূহ প্রয়োগ করতে ৬চ
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।