গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ পুনর্জাগরণের গভীরে । ইসলামি ভাবধারা সম্প্রসারণের প্রথম শতাব্দীগুলোতে, জিহাদ মুসলমানদের নিকটে একটি আবশ্যিক বিষয়ে পরিণত হয়েছিল যতক্ষণ না সমগ্র বিশ্ব ইসলামি শাসন ব্যবস্থার অধীন হয় ততক্ষণ ইসলাম ধর্ম কায়েম করার সংগ্রাম চালিয়ে যেতে হবে। এ নিরাপদ দৃষ্টিভঙ্গি ইসলাম বাইজানটাইন খিস্টানরাজ্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত করে তোলে। কিন্তু ইসলাম যেহেতু আরব ধর্ম থেকে বিশ্বজনীন ধর্মে উন্নীত___বহু মাত্রিক বৈশ্বিক জাতি, গোষ্ঠী ও ধর্মে শিক্ষা এবং ব্যতিক্রমী ব্যাখ্যাকে অভিনন্দিত করা হয়েছিল৷ সুতরাং জিহাদের তাত্বিক ও কিতাবি ব্যাখ্যায় বাস্তব ভিত্তিক সমাধান দেয়া হয়। হাদিসে বর্ণিত আছে যে হজরত মুহাম্মদ (সো.) বদরের যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাবর্তন করে বহু ঈশ্বরবাদীদের বিরুদ্ধে এক বিখ্যাত রায় দান করেনঃ “আমরা ছোট জিহাদ (জিহাদ কবীর) করেছি, এখন আমরা বড় জিহাদ (জিহাদ আকবর) আরম্ভ করছি।” জিহাদের এই বিভাজনকে এই অর্থে ব্যাখ্যা করা হয় ইসলামে বাইরের এবং স্বল্প গুরুত্বপূর্ণ শারীরিক সংগ্রামের দিন শেষ হয়েছে এবং আরও বেশি জোর দিতে হবে অন্তরের এবং নৈতিক সংগ্রামের দিকে । নবম শতকের ইসলামি শাস্ত্রবিদ আহমদ বিন হানবল এই সুন্নি চরম মতবাদের অগ্রগণ্য ব্যক্তি এই ব্যাখ্যাকে সমর্থন জানান। সুফি মরমীবাদের নাটকীয় সম্প্রসারণ ও দ্বাদশ শতাব্দীতে ইসলামি বিশ্বে সুফি ভ্রাতৃত্ব পুনরায় জিহাদের আধ্যাত্মিক, অন্তরের সংগ্রামকে সহযোগিতা করেছিল । যাহোক, ইবনে তায়মিয়া নবী (সা.)-এর জিহাদের বিভাজনকে কোরানে বর্ণিত আল্লাহ্‌র বাণীর বিরুদ্ধাচরণ মর্মে অবিশুদ্ধ বলে ঘোষণা দেন। কোরানের দুই অধ্যায়ের (সুরা ২, আয়াত ১৯৩; সুরা ৮, আয়াত ৩৯) ব্যাখ্যা প্রণয়ন করে ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেলার ধৃষ্টতা প্রদর্শন করবে তার বিরুদ্ধে অবিরাম যুদ্ধ চালিয়ে যাওয়াকে জিহাদ বলে! এই অনমনীয় মতবাদকে মোঙ্গল বিরোধী আগ্রাসন ও মূলধারা ইসলাম পরিপস্থী শিয়া মতবাদের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অবস্থা থেকে সৃষ্ট হিসেবে দেখা যেতে পারে। ইবনে তায়মিয়া মোঙ্গল খানদের অবিশ্বাসী বলে ঘোষণা করেন, আর প্রকৃত মুসলমানদের এক্যবদ্ধ হয়ে ধর্মীয় কর্তব্য হিসেবে তাদের বিরুদ্ধে লড়াই করতে আহ্বান জানান। ১৩০০ সালে দামেক্ষের মোঙ্গল বিরোধী সফল অভিযানে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন এবং সকলকে যুদ্ধ জয়ে অনুপ্রাণিত করেন। তিনি-সৈন্য প্রশিক্ষণ প্রদানসহ জিহাদের প্রচারণা চালিয়ে যান। কিন্তু তার দৃষ্টিতে জিহাদ ছিল সৈন্যদের প্রতিরোধের চেয়ে আরও বেশি কিছু। “এটি ছিল যারা ইসলামের আহ্বানে ৬৩

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।