গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ খিলাফতের ধ্বংসস্তূপ থেকে এক উজ্জ্বল ধারা মোঙ্গলদের অধীন পুষ্পিত হতে দেখা যায় যা পরবর্তীতে ইরানে সুফি মতবাদ এবং প্রবলভাবে শিয়া হিসেবে বিকশিত হয়। ইবনে তায়মিয়া এবং ইসলামি আইন শাস্ত্রের হানাবলি ধারা অনুসারীদের সর্বশেষ সুন্নি দর্শনের চার মতে সর্বাপেক্ষা কট্টরপন্থী ও অজনপ্রিয় ধারা এই সভ্যতা আল্লাহ্‌ বিরোধিতার এক অভিশপ্ত ধারা হিসেবে চিহ্নিত হয়। নবী (সা.) ও তার প্রথম খলিফাগণের তৎপরতায় ইসলামের প্রথম নাটকীয় সম্প্রসারণে পরবর্তী শতাব্দীগুলোতে, এই চার তাত্বিক ধারা বিবর্তনের মাধ্যমে ইসলামি জীবন ব্যবস্থা ও ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা দানের কর্তৃত্বের স্বীকৃতি লাভ করে যা ছিল স্বগ্গীয়ভাবে প্রাপ্ত ইসলামি অনুশাসনের ব্যাখ্যা সম্বলিত মানব জীবনের আচার-অনুষ্ঠান ও প্রশ্বাবলি। প্রায় ৯০০ খ্রিস্টাব্দের দিকে সুন্নি সম্প্রদায়ের মধ্যে এক এঁক্যমত গড়ে উঠেছিল। সেই মতে প্রত্যেক উল্লেখযোগ্য সঠিক ধর্মীয় বিচার্য বিষয়ের সমাধান করা হত উক্ত চার তাত্বিক ধারার এক বা দুই ধারার অনুসরণে বিজ্ঞ ও ন্যায়নিষ্ঠ ব্যক্তিবর্গের দ্বারা। এটি তকলিদ (সাম্প্রদায়িক জন এক্য) নামে পরিচিত। এটা অনুসরণ করত যে ইজতিহাদের (স্বতন্ত্র যুক্তি) আর কোন ক্ষেত্র থাকত না, আর ইসলামের বিধানকে নির্ভুলভাবে ব্যাখ্যা করতে লাগল । তিনি প্রথমে কোরানের আক্ষরিক ব্যাখ্যা প্রদান করেন এবং নতুন কিছু প্রবর্তনের (বিদাত) বিরুদ্ধে নিন্দা করে প্রসিদ্ধি লাভ করতে এলেন। তিনি তার যুগের মহান মরমী সুফি সাধক ইবনে আল-আরাবিকে আক্রমণ করলেন, আর বহু দেবতায় বিশ্বাসী হিসেবে এবং প্রচলিত ধর্মমত বিরোধী বিষয় যা সুন্নি মূলধারার মধ্যে প্রবিষ্ট হওয়ায় লোকজন অনুশীলন করছিল তার নিন্দা করেন। যেহেতু রীতিনীতিকে দোষারোপ করা যথেষ্ট হলো না, তাই ইবনে তায়মিয়া খিলাফতের প্রধান কর্তৃপক্ষকে দোষারোপ করতে গেলেন। এই যুক্তি প্রদর্শন করে যে শেষ চার খলিফা মহানবী (সা.) কে তাদের প্রথম ইসলামি বিশ্বের ধর্মীয় ও রাজনৈতিক বিলুপ্ত হয়ে গেছে। প্রকৃত ইসলামি রাষ্ট্রের আমির (পার্থিব নেতা) ইসলামি শান্ত্রজ্জদের সাথে একযোগে শাসনকার্য পরিচালনা করেন, ইমাম (ধর্মীয় নেতা) শুধু ধময়ি ব্যাখ্যা দিয়ে ক্ষান্ত হবেন না, তিনি ধর্মীয় মোল্লাদের একটি কমিটির দ্বারা রাষ্ট্র শাসন ও বিচারালয় পরিচালনার ক্ষেত্রে অভিভাবকেরও দায়িত্ব পালন করবেন। এই সূত্র ধরে ইবনে তায়মিয়া ঘোষণা দিলেন ইমাম শুধু আভ্যন্তরীণ রাষ্ট্র পরিচালনাতেই নিয়োজিত থাকবেন না। তিনি প্রয়োজনে যুদ্ধ পরিচালনাতেও গুরুত্বপূর্ণ অংশ নেবেন এবং তীর কর্তৃতে জিহাদ ঘোষিত হবে। শেষ বিষয় জিহাদ প্রসঙ্গে এটি রয়েছে যে ইবনে তায়মিয়াকে উত্তমরূপে স্মরণ করা হয়__-আর প্রশংসা এবং ঘৃণা উভয়ই করা হয়। আর কোন কারণ ৬২

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।