গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ একটি । তিনি তার সঙ্গে যোগদানের জন্যে তার অনুসারীদের আমন্ত্রণ জানালে চার শত অনুসারী সমবেত হয়ে তাকে গঙ্গা নদীর ওপর দিয়ে নৌকা যোগে নিয়ে যেতে থাকেন আর সব বড় বড় নগরীতে নোঙ্গর করেন। কলকাতার পথে তিনি দিল্লি ও কলকাতার মধ্যবর্তী অর্ধেক গঙ্গাতীরবর্তী প্রাচীন নগরী পাটনায় যে সম্বর্ধনা পান তা অভূতপূর্ব। এই নগরীতেই তার নবীন শিষ্য বেলায়েত আলীর বসবাস ছিল। এবং এটা সম্ভব যে তিনি তার একুশ বছর বয়সে তার তিন বছরের কনিষ্ঠ সহোদর ভ্রাতা আঠারো বছর বয়সী ইনায়েত আলী তাদের পরিবারের অন্যান্য সদস্যবর্গ ও বন্ধুবান্ধবদের সংগঠিত করে সারিবদ্ধভাবে এই অভ্যর্থনার আয়োজন করেন। পাটনার মুসলিম সমাজ তাকে একজন বড় নবীর মত গ্রহণ করার জন্যে তার দিকে দলবেঁধে ছুটে যায়। যখন তাকে নগরীর পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন নগরীর শীর্ষস্থানীয় মুসলমানগণ তাদের পাদুকা জোড়া খুলে তার পালক্কের পাশে ছুটছিল। তার অভ্যর্থনা এতই উষ্ণ ছিল যে ধর্মপ্রচারক পাটনার এক বড় ধনীর গৃহে কয়েক সপ্তাহ যাবৎ অতিথি হিসেবে রয়ে গেলেন। ফতেহ আলী, ধর্মীয় নেতৃবৃন্দের ও সাধু ব্যক্তিবর্গের উত্তরসূরি এবং “আলী ভ্রাতৃদ্বয়ের’ পিতা যারা পরবর্তীতে কুখ্যাত হয়েছিল। ফতেহ আলীর ঘনিষ্ঠ বন্ধু ও সমসাময়িক এলাহী বক্স, ডাক্তার, পুস্তক-প্রেমিক এবং বিশ্ব প্রেমিক যার চার পুত্র সৈয়দ আহমদের প্রতিনিধি হয়েছিলেন। এবং এলাহি বক্সের ভগ্নিপতি সাদিক পুরের সৈয়দ পাটনার সাদিকপুর লেনের গৃহ এবং সরাই (আবাসিক হোটেল) আন্দোলনের হেডকোয়ার্টারস ও শিক্ষান্থল হয়ে উঠেছিল। (পরিশিষ্ট-২ দ্রষ্টব্য, ভারতে ওয়াহ্হাবি বংশের কোষ্ঠি)। তাদের মধ্যে তিন পরিবারের তিন প্রধান ব্যক্তি ভারতের ওয়াহ্হাবিবাদ বিস্তারে ঘাটি গড়তে একত্রিত হয়েছিল । তাদের মধ্যে শীর্ষ ব্যক্তিত ফতেহ আলীর বংশের উদ্ভব হয়েছিল সুফিবাদ ও ইসলামি আদি পুরুষ থেকে । তিন প্রজন্ম যাবৎ এই তিন গৃহের পুরুষ সদস্যবৃন্দ সৈয়দ আহমদের শুরু করা এই আন্দোলন চালিয়ে যান, প্রথম দিকে তার পরামর্শদাতা ও প্রতিনিধি হিসেবে এবং পরবর্তীতে তার ধর্মীয় মতবাদে নিবেদিত অনুরক্ত হিসেবে । ভারতের স্বাধীনতা যুদ্ধে তাদেরকে সাধুসত্ত ও শহীদ হিসেবে বর্ণনা করা হয়েছে তবে সিসিলির এবং আমেরিকার মাফিয়া পরিবারবর্গের সঙ্গে তুলনা করলে সমধিক সুক্ষ হতো। দুই সংগঠনই সন্ত্রাস ও. দাঙ্গাবাজি এবং বিরোধীদের নির্মূল করার চক্রান্ত করে তাদের নিজস্ব দর্শন চাপিয়ে দেবার কাজে লিপ্ত হয়। যার উদ্দেশ্য ছিল শুধু শাসক নাজরানিই (খ্রিস্টান) নয় বরং হিন্দু, শিখ, শিয়া ও সুন্নিবাদী দার্শনিক ধারার সকলকেই এর অন্তর্ভুক্ত করা ৫৮

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।