গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ মুসলিম সম্প্রদায়ের ইসলামি পুনর্জাগরণের আন্দোলনে উত্থান-পতন, ধর্মীয় গৌড়ামি, মৌলবাদিতা, কন্টররপন্থা, সংস্কার-কুসংস্কার-পুনঃসংস্কারের বিষয়াবলি পক্ষপাতহীনভাবে বিবৃত হয়েছে। গ্রস্থাভ্যন্তরের পুর্ণাঙ্গ পাঠে নিবিষ্ট পাঠক ইসলামের মূলধারা সম্বন্ধে উপলব্ধি করতে পারবেন। গ্রন্থটি ইসলাম ধর্মের ওয়াহ্হাবি ধর্মমতের উপর রচিত হলেও পাক-ভারত উপমহাদেশের অন্যান্য ধর্মাবলম্বী বাংলা ভাষাভাষী পাঠকবৃন্দ তাদের ধর্ম সম্বন্ধে যথেষ্ট অবগত হতে পারবেন। কেননা এখানে অত্রাঞ্চলের হিন্দু, শিখ, খ্রিস্টানদের বিষয়েও আলোকপাত করা হয়েছে। এখানে দেখানো হয়েছে কিভাবে ইসলামি ধর্মান্ধ উগ্রবাদীরা উক্ত ধর্মাবলম্বীদের ওপর অন্যায়-নিপীড়ন চালিয়েছে। পরিশেষে, ইসলাম ধর্ম কখনও সন্ত্রাসকে প্রশ্রয় দেয় নি। পবিত্র কোরান ও নবী (সা.)র বাণীতেও সহিংসতা প্রশ্রয় পায় নি। পরধর্ম সহিষ্কুতার কথাই বলা হয়েছে আমাদের পবিত্র ধর্মগ্রহ্থে। কোরানে তরবারি বিষয়ে একটি সুরা রয়েছে। উগ্রবাদীরা এটিকে অপব্যাখ্যা করে ভুল পথে চালিত হয়েছে ও এখনও হচ্ছে। কিছু কট্টরপন্থী মুসলমান বিশ্বব্যাপী তাদের ধর্মান্ধতার বীজ বপন করে চলেছে আর তাদের ভাবধারাকে লক্ষ্য করে নিরীহ মুসলমানগণ হয়তো ভাবে এই বুঝি ইসলামকে পুনঃপ্রতিষ্ঠিত করার উপায়। প্রকৃতপক্ষে তা নয়। ইসলামকে পুনর্জাগরণের মাধ্যমে বিশ্বে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে অনুগ্র ইসলামি শিক্ষা ও নৈতিকতার প্রসার ঘটিয়ে । এই গ্রন্থটি ইংরেজি ভাষাভাষী পাঠক মহলে বিপুল ভাবে সমাদৃত হয়েছে লেখকের সুনিপুণ কাহিনি বয়ানের গুণে । আমার এই অনুদিত গ্রন্থটিও বাংলা ভাষা-ভাষীর চিত্ত জয় করবে-_এই আমার বিশ্বাস। ইসলামের ইতিহাসের ছাত্র-ছাত্রী, সকল মসজিদের পাঠাগার ও সকল ধর্মাবলম্বী সাধারণ পাঠকদের জন্য অবশ্য পাঠ্য এই অনুদিত গ্রন্থটি । হীরকসন্নিভ সঠিক পথে চালিত হকে__এই আমার প্রত্যাশা । সদা আল্লাহ্‌ ও নবী (সা.)র নাম বিশ্বে ধ্বনিত প্রতিধ্বনিত হোক । জগতে ইসলামি মূল ধারার বিকাশ নিষ্কন্ট ও শান্তিপূর্ণ হোক। অতঃপর ঝণ স্বীকার গ্রন্থটি অনুবাদ করার ব্যাপারে প্রথমেই স্বীকার আমাকে গ্রন্থটি অনুবাদ করার জন্য বলেন। এ সম্বন্ধে আমার জানা ছিল না, সে জন্য তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। রাজশাহী শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত প্রধান মূল্যায়ন কর্মকর্তা ও ইংরেজি দৈনিক পত্রিকার নিয়মিত নিবন্ধ প্রবন্ধ কলাম লেখক অগ্রজ প্রতিম ইউসুফ আজাদ, বুদ্ধি পরামর্শ ও অনুবাদ কর্মে সহায়ক ভূমিকা রেখেছে। সে জন্য আমি তার কাছে অশেষ খণী। আমার ৮

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।