~~ WWW.amarboi.com ~ এই সমস্ত নতুন প্রকাশনায় লক্ষণীয়ভাবে জিহাদের আহ্বানের স্পষ্ট বৈশিষ্ট্য সম্বলিত ছিল। ১৮২১ সালে সৈয়দ আহমদের নামে একটি মুদ্রিত আবেদনে জিহাদ সম্বন্ধে এইরূপ বলা হয়, “বিরাট লাভের একটি কাজ; ঠিক যেমন বৃষ্টি মানব, পশু, আর উদ্ভিদের কল্যাণ সাধন করে, তেমনি সকল ব্যক্তিবর্গ নাস্তিকদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করে সুবিধা নেয়।” এটি বিশ্বাসীগণকে বর্তমান হিন্দুস্তান রাষ্ট্রের কার্ধাবলির সঙ্গে শাহজাহান ও আওরঙগজেবের যুগের তুলনা করতে বলে, আর তাদেরকে দেশে বিদ্যমান সমস্ত ইসলাম বিরোধী কাযবিলির বিরুদ্ধে সংগ্রাম করার আহ্বান জানায়। যাহোক, এই আহ্বান জিহাদ সৃষ্টির মত এত দূরে পৌছাতে পারেনি, ইসলামি ফিকাশাস্ত্রানুসারে সৈয়দ আহ্মদ তাদেরকে বুঝেছিলেন যে এই বাণী শুধু একজন ইমামই ঘোষণা করতে পারেন__ যা তিনি নিজেকে এর যোগ্য মনে করেন নি। একজন আমির বা ধর্মনিরপেক্ষ নেতার সহায়তায় এই সিদ্ধান্তে উপনীত হন। মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় ও প্রধান খলিফা বা তুাঁ খিলাফতের বড়লাট হিসেবে দ্বৈত ভূমিকার কারণে, ভারতে জিহাদ ঘোষণার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার একমাত্র অধিকারী ছিলেন দিল্লির সম্রাট । আবার একটি জটিলতা ছিল যে সেই দেশ থেকে জিহাদ ঘোষণা করা যেত যে দেশে ইসলামি কায়দা-কানুন প্রচলিত ছিল। একটি দার উল-ইসলাম (বিশ্বীস বা আর ধর্মের রাজ্য নয়। যদি জিহাদ করতেই হত তবে সেটি হিন্দুস্তানের বাইরে থেকে করতে হত, ঠিক যেমন হজরত মুহাম্মদ বহুদিন পূর্বে ধর্মের নগরী মদিনা থেকে শক্রতার নগরী মক্কায় জিহাদ করেছিলেন । ব্রিটিশ কর্তৃপক্ষের অলক্ষ্যে সৈয়দ আহ্মদের আধ্যাত্মিক পুনর্জাগরণ ও জিহাদের আহ্বান সকলের নিকট পৌছে গেল। ভারতীয় বেসামরিক চাকুরে এবং এতিহাসিক স্যার উইলিয়াম হান্টার পরবর্তীতে লিখেছেন, “তিনি তার নিবেদিত অনুচরবর্গসহ একটি প্রদেশ ভ্রমণ করে তার ধর্মমতে হাজার হাজার জনগণকে দীক্ষা দেন এবং ধর্মশালার জন্য একটি কর ব্যবস্থা চালু করেন, বেসামরিক সরকার ব্যবস্থা এবং মহানবী (সা.)র প্রথম শিষ্যগণ থেকে শুরু করে পরবর্তী ধর্মীয় নেতাদের মধ্যে দিয়ে অধ্যাত্ম কর্তৃত্বের অক্ষুন্ন পারম্পর্য রক্ষা করার প্রয়াস চালান। ইতিমধ্যে আমাদের কর্মকর্তাবৃন্দ রাজস্ব আদায় করতেন, ন্যায় বিচার পরিচালনা করতেন, (পপর Ue কুচকাওয়াজ করাতেন। আর এগুলো সবই স চি চারপাশে তরঙ্গায়িত মহাধর্মীয় আন্দোলনের মধ্যেই? ১৮২১ সালের গোড়ার দিকে সৈয়দ আহমদ মক্কায় হজ্জে যাবার নিমিত্তে তীর্থযাত্রা করবেন বলে ঘোষণা দেন। হজ্জ ইসলাম ধর্মের পীঁচটি স্তম্ভের মধ্যে ৫৭
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।