~~ WWW.amarboi.com ~ জয় করেন আর যথাযথভাবে তার নিকট শপথপূর্বক আনুগত্য স্বীকার করে নেন। এটি এ ব্যক্তিটির সৈয়দ আহমদের আদর্শে দীক্ষিত হওয়ার লিখিত বৃত্তান্ত যে সৈয়দ আহমদকে আন্দোলনে এক অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে অনুসরণ করতেন। এ সম্পর্কে অবশ্য পরবর্তীতে প্রাপ্ত একটি বিকল্প তথ্য পাওয়া যায়। প্রায় ১৮১৯ সালে সৈয়দ আহমদের প্রথম শিষ্য শাহ্ মুহাম্মদ ইসমাইল তার শিক্ষকের ধর্মমতের উপরে “সিরাত-উল-যুস্তাকিম' (সরল পথ) নামে একটি বই লেখেন। এখানে আল্লাহ্র একত্ব বিষয়ে প্রবল চাপ দেওয়া হয়, আর প্রচলিত ধর্মমতের বিরোধীদের নতুন ধর্ম প্রবর্তনের (বিদাত) বিরুদ্ধে কঠোর সংগ্রামের জন্য গুরুত্বারোপ করা হয়। এটি ঘোষণা করে এরপরে হজরত মুহাম্মদ (সা.)-এর বিধান দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত। প্রথম আল্লাহ্ ব্যতীত আর কাউকে ইবাদত করা যাবে না (তোওহিদ); এবং দ্বিতীয়, মহানবীর এবং তীর উত্তরসূরি খলিফাদের আমলে (বিদাত) আবিষ্কৃত হয়নি এমন কোন কিছুর উপাসনা করা যাবে না। প্রথমটি হলো ফেরশতারা, আত্মারা, আধ্যাত্মিক পথপ্রদর্শকবৃন্দ, শিষ্যবৃন্দ, শিক্ষকগণ, ছাত্রবৃন্দ, নবীগণ বা সাধু-সন্তরা, মানুষেরা দুঃখ-দুর্দশা দূর করে__এতে অবিশ্বাস করা । এই তথা কথিত আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের কারোই কোন বাসনা পুরণ ও ক্ষতিকারক কিছু দূর করার ক্ষমতা নেই। আর এঁ সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ্ । তিনি চিরঞ্জীব ও সর্বশক্তিমান । সত্য ও নির্মল ধর্ম যা হজরত মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় মানব জীবনের সকল আরাধনা ও অনুশীলনে প্রবলভাবে ংলগ্ন থাকতে দেখা গেছে। ইসলামের কিছু কুসংস্কার বিশেষভাবে লক্ষণীয় আচার-অনুষ্ঠান যেমন- বিবাহ উৎসব, শোকসভা, সমাধিসজ্জী, সমাধিস্থূলে ফলক তৈরি, এবং মৃতদের জন্য বার্ষিক উৎসবে বিস্তর ব্যয়বহুল আয়োজন, পথশোভা ও আলোকসজ্জা, এবং এই অপসংস্কৃতি বন্ধের জন্য যতদূর সম্ভব চেষ্টা চালানো। ঠিক এই ধরনের ধর্ম শিক্ষাই শাহ্ ওয়ালিউল্লাহ্র বিদ্যাপীঠে একজন ছাত্রের নিকটে আশা করা হত। প্রকৃতপক্ষে এ ক্ষেত্রে সৈয়দ আহমদ এবং তার উত্তরসূরিদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে তিনি তার ধর্মীয় বার্তা মসজিদ, মাদ্রাসা আর পথে সীমাবদ্ধ না রেখে সাহসিকতার সঙ্গে সর্বত্রই প্রচার করেন। তিনি ও তার শিষ্যবৃন্দ ছিলেন প্রথম বারা মত পাল্টিয়ে বাংলার খ্রিস্টান ধর্মপ্রচারকদের নেতৃত্ব নিয়ে নতুন মাধ্যম ছাপাখানা ধর্মপ্রচার কার্যে ব্যবহার করেন। এই মুদ্রিত পুস্তিকাদি অধিকাংশই লিখিত ছিল উদুর্তে, যা ফারসি অথবা আরবির তুলনায় অধিকতর জনগোষ্ঠীর ভাষা । ৫৬
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।