গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~ WWW.amarboi.com ~ করেন যেখানে তার ধর্মীয় বক্তব্য শোনার জন্য অসংখ্য জনসমাগম হত । অনেকের মধ্যে তার থেকে সাত বছরের বড় শাহ্‌ আব্দুল আজিজের ভ্রাতুস্পুত্র শাহ্‌ আব্দুল ইসমাইল তার ধর্মপ্রচার শুনতে এসেছিলেন। এক সন্ধ্যায় সৈয়দ আহমদের বক্তৃতা শুনতে এলে, তিনি মুহাম্মদ ইসমাইলকে তার কক্ষে তার সঙ্গে যোগ দিতে বলেন, যেখানে তারা দুজন হষ্টচিত্তে আল্লাহ্‌র ধ্যানে দুই রাত্রি অতিবাহিত করেন। শাহ্‌ মুহাম্মদ ইসমাইল অতঃপর ধর্মীয় শপথ গ্রহণ করে বায়াত নামে পরিচিত সৈয়দ আহমদের শিক্ষালয়ে আনুগত্য স্বীকার করে প্রথম শিষ্য হন। শিগগিরি শাহ্‌ আব্দুল আজিজের জামাতা শাহ্‌ আব্দুল হাই সৈয়দ আহমদের শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় শিষ্য হিসেবে যোগদান করেন। কথিত আছে যে, এই দুইজন সৈয়দ আহমদের ‘প্রেমিক’, তাঁর কথাগুলো যদিও সুফি ধারা অনুযায়ী নিজ দীক্ষাগুরুর প্রতি সর্বাত্মক উৎসর্গ করে নিবেদিত। শাহ্‌ মুহাম্মদ ইসমাইলের লেখনী অনুযায়ী দেখা যায় এই নিবেদিত ভক্তি প্রসারের জন্য উৎস ছিল সৈয়দ আহমদের কিছু প্রকাশিত পুস্তক এবং সৈয়দ আহমদের প্রথম জীবনী লেখাতে এর প্রভাব লক্ষ্য করা যায়। বাস্তবিক এখানে একটা ভাল উদাহরণ রয়েছে যে একজন গুরুর কর্ম পরিকল্পনাকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে বোঝা যায় যে একজন শিষ্যের হাত রয়েছে । সৈয়দ আহমদ একজন প্রকৃত কাজের মানুষ ছিলেন যিনি আবেগ দিয়ে কথা বলতেন, মাথা দিয়ে নয়। তিনি তার অনুসারীদের ধর্মীয় তাত্তিক ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব ছেড়ে দিতেন। ১৮১৮ সাল থেকে আগামী দিনগুলোতে সৈয়দ আহমদ তার সুশিক্ষিত শিষ্যদের ব্যাপক সহযোগিতায় তার নাম ও ইসলামি সংস্কার এবং পুনর্জীগরণের কথা সুন্নি মসজিদে ও জনসভা স্থলসমূহে শোনা যেতে লাগল। যখন তিনি উত্তরের সমতল গ্রামে আর যমুনা নদীর পশ্চিমে ভ্রমণ করেন তখন শত শত জনতা নিজেরা তার বায়াতের নামে শপথ নিয়ে তার ধর্মপ্রচারে সঙ্গী হওয়ার জন্যে অঙ্গীকারাবদ্ধ হয়। যদিও এই সময় মনে হয় সৈয়দ আহমদ সুফি দর্শনের প্রতি সমঝোতা করার প্রয়াসে সচেষ্ট ছিলেন। নথি দৃষ্টে প্রতীয়মান হয় যে, তিনি তার আদর্শিক গুরু প্রদর্শিত নাকশবন্দি তরিকা ছাড়াও সুফিবাদের অপর তিনটি তরিকারও শপথ গ্রহণ করেন। পরিণতিতে এর অনুসন্ধানী আত্ম নিবেদন তার মনে যে নির্মমতার জন্ম দিয়েছিল ও সুফিবাদের মাঝে গড়ে ওঠা প্রতিমা পূজার আরাধনা করার প্রবণতাকে বিসর্জন দিতে তাকে প্রণোদিত করেছিল। সৈয়দ আহমদ তার ধর্মপ্রচারের কোন এক পর্যায়ে জঁক্ষৌ শহরে পৌছান, তখন ইসলাম বিশৃঙ্খলার নিম্ন পর্যায়ে ছিল। তবে-এখনও দিল্লি নগরীর বাইরে মুসলমানদের অধিকাংশ অবস্থান রয়েছে। এখানে তার ধর্মোপদেশ শুনে পাটনার অষ্টাদশ বা উনবিংশবর্ধী বেলায়েত আলী নামে এক তরুণ তার মন ৫৫

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।