গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ তাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করা হত। এই স্বীকৃতির মাধ্যমে তারা সমাজে সহনীয় প্রভাব বিস্তার করত এবং বিভিন্ন বিচারিক কার্যকলাপ, বিবাদ মীমাংসায় মধ্যস্থতা ও ধৰ্মীয় ব্যাখ্যা প্রদান করত। এই ব্যবস্থা মুসলিম বনেদী গোষ্ঠীর এক গুরুত্বপূর্ণ অংশ কর্তৃক সমালোচিত হয়েছিল । তাদের মতে এটি ইসলামের রক্ষণশীল ধারার পরিপন্থী যা ইসলামের মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় থেকে প্রদশির্ত পথের বিচ্যুতিও বটে। অনেকেই সুফি মরমীবাদকে গ্রহণও করে। ধর্ম সংস্কারক শাহ্‌ ওয়ালিউল্লাহ নিজে সুফি নাকশবন্দির সুফি তালিকাভূক্ত ছিলেন। চতুর্দশ শতাব্দীতে বোখরাকেন্দ্রিক এক আন্দোলনের প্রভাবে গীত-বাদ্য ও নৃত্য বাতিল করে প্রাথমিক ইসলামের ধারানুযায়ী নামায পড়া ও ব্যক্তিগত ধ্যানের মাধ্যমে ধর্ম অনুশীলনের প্রতি তিনি এই প্রেক্ষিতে সবিশেষ গুরুত্ব আরোপ করেন। যাহোক, কেবল সুফি আর সুফি। শাহ্‌ ওয়ালিউল্লাহ্‌র পূর্বে ভারতে সুপরিচিত নাকশবন্দি সুফি ছিলেন শেখ আহমদ এবং যখন জাহাঙ্গীর তার উত্তরাধিকারী হিসেবে শীসনভার গ্রহণ করেন। তিনি মুসলমানদের প্রকৃত মূল্যবোধ ফিরিয়ে আনার লক্ষ্যে রাজনৈতিক অভিযান পরিচালনা করেন। এই মুল্যবোধগুলো তৌহিদের সমগ্র প্রয়াসী। সর্বপ্রয়াসী বাণী নির্ভর, নিরক্কুশ একেশ্বরবাদ, ধর্মের কথিত ভিত্তি প্রতিস্থাপন এবং তৌহিদের যে কোন প্রকার অপব্যাখ্যা রোধকরণ, এটি শুধু শিয়া সম্প্রদায় কর্তৃকই নয় বরং বহু শতাব্দী ব্যাপী সুন্নি মুসলমানদের বিভিন্ন আচার-অনুষ্ঠান ও ধর্ম অনুশীলনে প্রতপালিত হত। আহমদ সরহিন্দের সুফি তরিকা সুন্নি সংসক্কারবাদী শিয়া এবং হিন্দু সম্প্রদায়ের চরম নির্যাতনের মাধ্যমে তার উগ্ৰপন্থী ইসলাম প্রতিষ্ঠার বহিঃপ্রকাশ ঘটে । পরবর্তী বছরগুলোতে সরহিন্দি আন্দোলন নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সুন্নি মৌলবাদীদেরকে অনুপ্রাণিত করার প্রয়াস চালাতে থাকে_তাদের মধ্যে ছিলেন শাহ্‌ ওয়ালিউল্লাহ, তার চার পুত্র আর যারা তার দিল্লির “মান্রাসা-ই-রহিমিয়া*় তাদের অধীনে বিদ্যার্জন করতেন। এভাবে কিশোর সৈয়দ আহমদ সম্ভবত ভারতের সবচাইতে মৌলিক ও উগ্রপন্থী শিক্ষালয়ের শিক্ষার্থী হন সেই সময় যখন উম্মা বিশ্ব মুসলিম সম্প্রদায় মহান খানদের সময় থেকে এমন বিপন্ন অবস্থায় কোনো কালেও নিপতিত হয় নি। তুরস্ক সাম্রাজ্য শতাব্দীকাল ব্যাপী পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়া জুড়ে যে প্রভাব বিস্তার করেছিল তা ধীরে ধীরে নানা প্রতিকূলতার মুখে পতনোনুখ হয়ে পড়েছিল। যেমন রুশ, অস্ট্রিয়া ও ফরাসীদের শত্রুতা অন্তর্নিহিত কোন্দল ও একের পর এক আঞ্চলিক প্রভাবশালী প্রশাসনের মুখে তাদের সাম্রাজ্যের ভিত নড়ে উঠেছিল। ভারতে একই কাহিনী যখন মুঘল শক্তি হোস পেল তখন স্থানীয় রাজ্যপালগণ- মুঘলদেরকে ত্যাগ করে নিজেদের আঞ্চলিক শাসন ৫২

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।