গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ মাদ্রাসা-ই-রহিমিয়া সমগ্র ভারতে সর্বাধিক প্রভাবশালী ধর্মীয় শিক্ষালয়। সিন্ধু নদের পূর্বদিকে ইসলামের মূল ধারায় যা অনুসৃত হতো তা থেকে ভিন্ন ধারায় উন্নত হয়েছিল। এটি উপমহাদেশের প্রায় সর্বত্রই পৌছিয়েছিল, কিন্তু পূর্ববঙ্গের (বর্তমানে বাংলাদেশ) তুলনায় সর্বত্রই সংখ্যা লঘু ধর্ম ছিল আর সম্ভবত দিল্লি, লক্ষৌ আর হায়দ্রাবাদের মত জায়গায় তাদের আঞ্চলিক আস্তানা ছিল। অনেক রক্ষণশীল হিন্দু ইতিহাসবেত্তাগণ যা বোঝাতে চেয়েছেন, যে ইসলামে ধর্মান্ত রকরণ বাধ্যতামূলকভাবে ঘটানো হয়েছিল। পক্ষান্তরে দেখা যায় যে, মুসলিম সুফি সাধকদের প্রচারিত ইসলামি সাম্যবাদের দৃষ্টান্ত এবং হিন্দু বর্ণ বৈষম্যবাদের অমানবিকতার কুপ্রভাবে নীচ শ্রেণীর হিন্দু সম্প্রদায় অতিষ্ঠ হয়ে ব্যাপকহারে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম সামাজিক কল্যাণের ক্ষেত্রে একটি বিরল সুযোগ এনে দেয়। যার ফলশ্রুতিতে ইসলামে ধর্মান্তরিত হয় পূর্ব বাংলার সর্বনিন্ন পর্যায়ের জনগণ যাদের মধ্যে অধিকাংশই ছিল তাতী ও কারিগর শ্রেণীর জনগোষ্ঠী । হানাফি সম্প্রদায়ভূক্ত অধিকাংশদের মতে ধারণা জন্মায় যে যদি অজ্ঞতার অন্ধকার দূর করে ইসলামের নবী (সা.) ও তার যথার্থ অনুসারীদের প্রকৃতভাবে সংরক্ষণ ও সমর্থন করা যায় তাহলে একটি জটিল অবস্থার শান্তিময় সুরাহার ব্যবস্থা করা সন্ভব। আফগান-তৃকাঁ আক্রমণকারী যারা উত্তর ভারতে বসতি স্থাপন করেন তারা সুন্নি সম্প্রদায়ভূক্ত ছিল আবার অধিকাংশই হানাফি ছিল এবং পারস্য থেকে মুঘলদের সঙ্গে যারা এসেছিল তারা প্রধানত শিয়া সম্প্রদায়ভূক্ত উভয়ের মধ্যে যারা সবচেয়ে বেশি সংখ্যা লঘু ছিল। তারা ইমাম আলীর অনুসারী ছিল আর তারা হজরত মুহম্মদ (সা.)-এর বংশধর দাবি করে পরবর্তী ধারাকে প্রকৃত আইনানুগ ইসলামি ধারা হিসেবে গর্ববোধ করে ও এটি ধর্মীয় কর্তৃত্বের একমাত্র উৎস। এই বিশ্বাস গৌড়া সুন্নিরা বিধর্মোচিত হিসেবে আখ্যায়িত করে। যাহোক, শতাব্দীকাল ব্যাপী হিন্দু মতধারার সংস্পর্শে সুন্নি ও শিয়া মতাদর্শের একটা অবস্থা লক্ষ্য করা যায়। এই চেতনা প্রসূত ভাবধারার সমন্বয় ও ব্যবহারিক আচার-অনুষ্ঠান গৌড়া মুসলিমবেত্তা শাহ্‌ ওয়ালিউল্লাহ্‌ ও তার পুত্রদের দৃষ্টিতে বিশেষভাবে অগ্রহণযোগ্য মনে হয়েছিল। জাতিবাদের উপাদানও কার্যকর করা হয়। যদিও ইসলাম মানুষের কাছে সাম্যের প্রতি গুরুত্বারোপ করে, মুসলিম সম্প্রদায় ভারতে এমন এক সাম্প্রদায়িক উপধারা রচনা করেছিল যাতে হিন্দু বর্ণবাদের প্রতিফলন লক্ষ্য করা যেত, এই সুবাদে ভারতীয় ধর্মান্তরিত হিন্দুদেরকে বর্ণ ঘরানার সর্বনিম্নে ও আরবীয় প্রকৃত মুসলমানদের সর্বশীর্ষে স্থান দেওয়া হত। এই প্রথা নিবিড়ভাবে মুঘল, পারস্য ও আফগান শাসক শ্রেণী কর্তৃক প্রতিপালিত হত। এই শ্রেণী বিভাজনের সর্বশীর্ষে সৈয়দ বংশীয় ধারা হজরত মুহম্মদ (সা.)-এর বংশোদ্ভূত ৫১

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।