গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ শিষ্য হিসেবে গ্রহণ করেন, আর তার আলোকিত শিক্ষকের অনুকূল শিক্ষার ফলাফলে ও প্রভাবে তার চরিত্রের গুপ্ত মহত্বের দিকগুলি উন্নত হয়ে বিস্ময়ের সঙ্গে প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে বিকশিত হতে থাকে । এই বিস্ময়গুলির মধ্যে ছিল তিনটি স্বপ্ন । প্রথমটিতে মহানবী (সা.) ছেলেটিকে তিনটি খেজুর খাওয়ান; দ্বিতীয়টিতে মহানবীর কন্যা ফাতিমা ছেলেটিকে গোসল করান, ধৌত করান ও তাকে খুব দামী পোশাক পরিয়ে দেন; তৃতীয়টিতে আল্লাহ্‌ তার ডান হাতে তাকে ঠাই দেন, তাকে তার সঞ্চিত সম্পদ দেখিয়ে বলেন “এটি আমি তোমাকে দিয়েছি, আর এর পরেও আমি তোমাকে আরও দেব।' পরিষ্কারভাবে সৈয়দ আহমদ এক বিশাল ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন__যদিও একথা সর্বদা অনুশীলন তার অকাল প্রয়াণের অব্যবহিত পরেই শুরু হয়েছিল। সৈয়দ আহমদ খুবই ভাগ্যবান বনে যান শাহ আব্দুল আজিজকে তার শিক্ষক হিসেবে পেয়ে । এই জন্যে যে, তিনি দিল্লির প্রখ্যাত সুফি পন্ডিত ও সংস্কারক শাহ্‌ ওয়ালিউল্লাহ জ্যেষ্টপুত্র এবং ধর্মীয় উত্তরসূরি ছিলেন। একজন শীর্ষস্থানীয় আধুনিক ইতিহাসবেত্তা শাহ্ওয়ালিউন্লাহর বিষয়ে বর্ণনা করেন, “ভারতে মধ্যযুগ ও আধুনিককালের মধ্যে ইসলাম ধর্মের সেতু’ হিসেবে । অর্ধ শতাব্দী পূর্বে শাহ্‌ ওয়ালিউল্লাহ্‌ মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর ওপরে নাজিল হওয়া আল্লাহ্র বাণী সম্বলিত কিতাব পবিত্র কোরান অধিকতর গ্রহণযোগ্য করার নিমিত্তে আরবি ভাষা থেকে ফারসি ভাষায় রূপান্তরের কাজে যাত্রা শুরু করেন। তিনি নৈতিক সংস্কার ও কোরানে নির্দেশিত ইসলামের মৌলিক বিধানাবলিতে আর নবী (সা.) র যেসব ক্রিয়াকর্ম ও বাণী সংকলিত হাদিসে যা তার সাহাবীগণ অনুসরণ করতেন তাতে প্রত্যাবর্তনের জন্য সকলকে আহ্বানও জানান। সংস্কার প্রকল্পের অংশ হিসেবে শাহ্‌ ওয়ালিউল্লাহ পূর্বতন পথ থেকে বেরিয়ে এসে এক নতুন ধারা প্রবর্তনের পথিকৃৎ (মুজতাহিদ) হিসেবে নিজেকে তুলে ধরেন, তার নিজস্ব চিন্তাপ্রসূত জ্ঞানের ভিত্তিতে ধর্মের প্রতিষ্ঠিত ধারা সম্পর্কে ব্যাখ্যা চাপিয়ে দেন। জন্য জনমনে সর্বাধিক পরিচিত হয়ে ওঠেন । আফগান শাসনকর্তা আহমদ শাহ্‌ আবদালিকে ভারত আক্রমণের জন্য সুবিদিত অনুরোধ করেন; হিন্দু মারাঠাদের যুদ্ধে পরাস্ত করে মুঘল সম্রাট আওরঙ্গজেব আমলের স্বর্ণযুগ ফিরিয়ে আনার কথা বলেন। এই ঘটনায় আহমদ শাহ্‌ আফগানিস্তানে পশ্চাদপসরণে বাধ্য হয়েছিলেন আর মারাঠারা পুনরায় উত্তর ভারতের প্রবল ক্ষমতাশালী হতে পেরেছিল । কিন্তু ভারতের ইসলামি পুনরুজ্জীবনের স্বপ্ন শাহ্‌ ওয়ালি চার ন পাত ক যার বাৃতরাগ ৫০

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।