~~ WWW.amarboi.com ~ একজন প্রখ্যাত সাধু ব্যক্তি যিনি মহানবী (সা.)র বংশোদ্ভূত একজন সৈয়দ দিয়েছিলেন হাজারা এবং পেশোয়ার উপত্যকায় শিখরা একসঙ্গে বসবাস শুরু করলে সিত্তানা বিচ্ছিন্ন প্রতিরোধকারীদের একত্র করার আশ্রয়স্থলে পরিণত হয়_অথবা, ব্ৰিটিশ গোয়েন্দা কর্মকর্তা লেখেন, বেআইনী কর্মে লিপ্ত ব্যক্তিদের ও ইউসুফজাই এবং হাজারার আইন লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল, আর অতৃপ্ত খানদের ও তাদের অনুসারীদের মিলনস্থলে পরিণত হয়। তারপর ১৮২৭-৮ সালের শীতের মাসগুলিতে একটা খুবই ভিন্ন ধরনের প্রতিরোধকারী আবির্ভূত হলেন : রায়বেরিলির হিন্দুস্তানি ধর্মান্ধদের প্রথম প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ । ১৭৮৬ সালে সৈয়দ গোলাম মুহাম্মদ নামে অযোধ্যা রাজ্যের গঙ্গার সমতল ভূমির লক্কৌ ও এলাহাবাদের মধ্যবর্তী শহর রায়বেরিলিতে সৈয়দ আহমদ জন্ুগ্রহণ করেন। যেহেতু তার প্রথম নাম অর্থ প্রকাশ করে, তার পরিবার দাবি করে যে তারা মহানবী (সা.)র বংশোদ্ভূত, যা তাকে সহজাত পবিত্রতার গুণে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করা যায় আর তাকে সম্মানসূচক শাহ্ (রাজা) সম্বোধনে ভূষিত করা যায়। তার কিছু জীবনীকারের মতে, তিনি বেড়ে ওঠেন পরিপূর্ণতার প্রতিরূপ হিসেবে লম্বা, বলবান ও সুন্দর, ঘন ভ্রু যুগল, আর দীর্ঘ ও ঘন দাড়ি। তাকে বলা হতো তার শারীরিক ক্রীড়া কসরতের প্রতি গভীর অনুরাগ জন্মেছিল। তাদের মধ্যে ছিল কুস্তি, সীতার, ধনূর্বিদ্যা, আর বন্দুক ছোড়া । এটি তাকে দিয়েছিল কর্তৃতৃব্যগ্রক শরীর যা তাকে অধিকাংশ যাজকদের থেকে দূরে রাখত, তবুও তিনি ছিলেন স্পষ্টতই স্বল্পভাবী আর আচরণে জদ্র। তিনি শান্ত স্বরে কথা বলতেন যারা তীর কথা শুনতে চাইত তারা সবাই শুনতে পেত। এক জীবনী গ্রন্থে এটা উল্লেখ করে, ‘সকল পরিপূর্ণতা তার জন্মলগ্ন থেকেই এই পবিত্র মানুষটির মধ্যে রোপিত হয়েছিল । প্রমাণ হিসেবে দেখা যায় তিনি শৈশব থেকে ধর্মচর্চা ও সদগুণাবলির অনুশীলন করে আনন্দ লাভ করতেন’ নবী (সা.)র মত তিনি সময়ে সময়ে উৎফুল্লজনক মোহে পড়তেন, নির্দেশ করে বলতেন যে তীর সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ রয়েছে। তার বাবার ১৮০০ সালে মৃত্যুর পর চৌদ্দ বছর বয়সে তালিব হওয়ার জন্যে তিনি দিল্লি চলে যান। তিনি সেখানে পুরাতন নগরীর পেছনের রাস্তার একপ্রান্তে স্বল্প পরিসর জায়গায় অবস্থিত একটি ছোট কিন্তু খুবই প্রসিদ্ধ ধর্মীয় বিদ্যালয় মাদ্রাসা-ই-রহিমিয়ার তৎকালীন অধ্যক্ষ ও শীর্ষস্থানীয় পন্ডিত শাহ্ আব্দুল আজিজের শিক্ষানবীশী গ্রহণ করেন জীবনীগ্রন্থসমূহের মধ্যে সর্বাধিক 8৯ গডস্ টেরোরিস্ট-৪
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।