~~ WWW.amarboi.com ~ বেষ্টনী আক্রান্ত হয়েছিল এবং অভিযান প্রত্যাহৃত হয়েছিল। পেশোয়ারে গাইডসের সহকারি সার্জন ডাক্তার লয়েল এইসব আহত লোকদের চিকিৎসা করেন আর তাদের কষ্টসহিষ্ণুতা এবং কথা বলাতে অস্বীকৃতির বিষয়টিতে তার মন গভীরভাবে প্রভাবিত হয়। শুধু একজন সেবিকা পরে তাদের বিশ্বাস অর্জন করে আর তখনই তারা নিজেদের এবং সংগঠনের তথ্য দেয় যার ফলে পরিষ্কার হয় যে তারা অন্যায়কারী লোকজন নয়। তবে নিয়মতান্ত্রিক সেনাদলের সদস্যবৃন্দ, সুপরিকল্পিত কার্যসূচি সমেত সুসংগঠিত। এই সংগঠনটির একটা সুশৃঙ্খল কর্তৃত্বের অবকাঠামো ছিল যা বর্তমানে বড় ভাইয়ের মৃত্যুর কারণে ছোট ভাই আলীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। যদিও তারা স্বল্প জ্বালে সিদ্ধ মটর, শিম ও খামির বিহীন রুটি খেয়ে বেঁচে থাকত, সমতলের তাদের সমর্থকরা তাদেরকে ভালভাবে অশ্বারোহী সৈন্যের বন্দুক ও অস্ত্র-শত্ত্র সরবরাহ করত। বন্দিরা দন্ত করেছিল যে, অনেক পূৃত ধার্মিক মুসলমান এবং ভারতের দেশীয় মুসলিম রাজন্যগণ তাদেরকে সার্বিক পৃষ্ঠপোষকতা করেছিলেন। ম্যাকসন সিত্তানায় ১৮৫৩ সালে জানুয়ারি মাসে হিন্দুস্তানি ধর্মান্ধদের একটা পরিসমাপ্তি টানতে পারতেন। কিন্তু তিনি মহারাজ্যপালের একটি কার্যাদেশ পান, তাতে তাকে বলা হয় যে অবস্থায় যা কিছু রয়েছে সেইভাবে ছেড়ে আসার জন্য। সুতরাং তিনি পশ্চাদ্ধাবনের আদেশ দেন নি, পরে তিনি তার নিস্কিয়তার কারণসমূহ বিচার করে দেখেন যে তার উপর অর্পিত সমুদয় কাজই সম্পাদন করেছেন। তিনি তাদের বিনা প্রতিরোধে পলায়নকে নির্যাতন করার চেয়ে শ্রেয় মনে করেছিলেন। কারণ এই পলায়নপর মানসিকতা তাদের সম্প্রদায় কর্তৃক একটা ঘৃণ্য ভীরুতার শামিল ছিল, যা নির্যাতন করে অন্যদের মধ্যে সহানুভূতি ও একাত্মতা সৃষ্টি করাকে উৎকৃষ্ট কৌশল হিসেবে নিয়েছিল। ম্যাকসনের হামলা করায় ব্যর্থতাকেই সম্ভবত তার জীবন দিয়ে শুধতে হয়েছিল। যদি তাই-ই করে থাকতেন, উত্তর-পশ্চিম সীমান্তের ইতিহাস খুবই ভিন্নরকম হতে পারত। কিন্তু তাঁর পূর্বের লর্ড ডালহৌসি এবং পরবর্তীতে যারা অনেকে এসেছেন তাদের মত ফ্রেডারিক ম্যাকসন হিন্দুস্তানি ধর্মান্ধদেরকে কম গুরুত্ব দিয়েছিলেন। আন্দোলনের প্রকৃত বৈশিষ্ট্য দেখানোর জন্যে তথ্য টিকেছিল, তবে এই তথ্যকে অবজ্ঞা করা হয়েছিল। এটাই হিন্দুস্তানি ধর্মান্ধদেরকে ফাদে ফেলা বন্ধ করা প্রথম ছিল না, এবং এটি শেষও ছিল না। ব্রিটিশরা যা জানতে পারল সেটি হলো সিত্তানায় ধর্মান্ধদের শিবির স্থাপিত হয়েছিল প্রায় সিকি শতাব্দী পূর্বে মহাবন পাহাড়ের পাদদেশে যেখান থেকে সিন্ধু উপত্যকা দেখা যেত। ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে পীর বাবা নামে ৪৮
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।