~~ WWW.amarboi.com ~ প্রাক-কথন বর্তমান বিশ্বের প্রায় সকল সম্প্রদায় ধর্মীয় মৌলবাদ, নিজ নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব ইত্যাদির দ্বারা তাড়িত হয়ে পরস্পরের বিরুদ্ধে বাকযুদ্ধ, স্নায়ু যুদ্ধ ও অস্ত্র-যুদ্ধে লিপ্ত । সে দিক থেকে বিচার করলে চার্লস আ্যালেনের গডস্ টেরোরিস্ট এ সকল সমস্যার সমাধানের দিক-নির্দেশনা দিয়ে একটি সমকালীন এঁতিহাসিক গ্রন্থ । যদিও গ্রন্থটিতে ইসলাম ধর্মের ওয়াহ্হাবি মতবাদের বিষয়টির ওপরে আলোকপাত করা হয়েছে। গ্রন্থটি পাঠ করলে পাঠক এর ভেতর দিয়ে অতীত ও বর্তমান বিশ্বের শীর্ষ স্থানীয় ধর্মসমূহের সঙ্গে ইসলাম ধর্মের সহাবস্থান সম্পর্কে অবহিত হবেন। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলাম ধর্মের মূল ভিত্তিগুলো যে ভাবে দীড় করিয়ে গেছেন সেগুলো কিভাবে তার প্রদর্শিত পথ ও মত থেকে বিচ্যুত হয়েছে এবং সেই বিচ্যতির জন্য ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ছন্ৰ-সংঘাত-যুদ্ধের সূত্রপাত হয়েছে তা সুনিপুণতার সঙ্গে লেখক তুলে ধরেছেন। সুদূর আরব থেকে শুরু করে আফগানিস্তান-পাকিস্তান, ভারত এবং দক্ষিণ এশীয় অন্যান্য দেশে ইসলামের পুনর্জাগরণের বিষয় পাশ্চাত্য ও দৃষ্টিভঙ্গীতে এখানে তুলে ধরেছেন লেখক । তিনি দেখিয়েছেন ইসলামের মূল ধারা থেকে মুসলমানরা অপসারিত হয়ে অষ্টাদশ, উনবিংশ ও বিংশ শতাব্দীর সূচনা লগ্নে হিন্দু, খ্রিষ্টানদের ধন-সম্পদ লুট-তরাজ ও তাদের ওপর নিষ্মানবিক নিষ্ঠুর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। গ্রন্থটিতে প্রসঙ্গক্রমে ইস্টইপ্ডিয়া কোম্পানি, আমেরিকা, রাশিয়াসহ ইউরোপীয় শীর্ষদেশসমূহের কথা এসেছে। বিধৃত হয়েছেন মিশরীয় চিকিৎসক ইসলামি ভাববাদী আয়মান-আল-জওয়াহরি যার মতাদর্শকে অনুসরণ করে ওসামা বিন লাদেন পশ্চিমা শীসক গোষ্ঠীর হাত থেকে ইসলামকে রক্ষার জন্য আধুনিক ওয়াহ্হাবি_ আন্দোলনে সম্পৃক্ত-হন.। তিনি-তালিবান-ও আল কায়েদা প্রয়াস চালান। মোল্লা ওমর তিতুমীরসহ ইসলামি বিশ্বের অপরাপর বিশিষ্ট ব্যক্তিবর্গও অনালোটটাক্তথান্েন নিপা ৭
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।