গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ এটি ছিল স্থানীয় উপজাতীয় সর্দার আম্বের খানের সনির্বন্ধ আবেদনের প্রেক্ষিতে সাড়া দিয়ে কাজ করা । কিছু হিন্দুস্তানি বিদেশীরা তার সিন্ধু নদের তীরবর্তী দূর্গ দখল করে নেয়ায় সে তাদেরকে বিতাড়িত করার জন্য ইংরেজদের নিকট সাহায্য প্রার্থনা করে। এই হিন্দুপ্তানিরা সিত্তানার একই মুসলিম ধর্মান্ধ ব্যক্তিবর্গ যাদেরকে পাটনার ম্যাজিস্ট্রেট আঠার মাস পূর্বে অভিযুক্ত করেছিলেন। ম্যাকসনৈর সঙ্গে থাকা যেসব কর্মকর্তা যারা এই অপ্রত্যাশিত হামলায় অংশ নিয়েছিলেন তাদের মধ্যে ৪১তম বাংলার স্বদেশী পদাতিক বাহিনীর তরুণ লেফটেন্যান্ট জর্জ রোক্রফট ছিলেন। তার কাছে এটি ছিল যুদ্ধ-বিগ্রহে অংশ গ্রহণের প্রথম স্বাদ । তিনি তার ব্যক্তিগত স্মৃতিচারণায় লিখেছেন, ‘সিত্তানা এমন একটা জায়গা যেখানে হিন্দুস্তানি মোহাম্মদী ও বাঙ্গালীরা বসবাসের জন্য বসতি গড়ে তোলে; শরণার্থীরা ও বেআইনী কাজে লিপ্ত লোকজন, সেইসব ফিরিঙ্গীদের (ব্রিটিশ) অস্বীকার করেছে তারা থাকত ওখানে । তারা সীমান্তে বেসামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষের নিকটে কাটা হয়ে দীড়িয়েছিল। আর তারা বারে বারে সিন্ধু নদের তীরবর্তী ব্রিটিশ জনগণ অধ্যুষিত অঞ্চলে হামলা করত, তারা প্রায়ই আমাদের প্রজাবৃন্দ সাধারণতঃ হিন্দু বণিকদের নিকট থেকে মুক্তিপণ আদায়ে সফলকাম হতো। “একজন অপহৃত ব্যক্তির জন্যে তার আত্মীয়-স্বজনের নিকটে মুক্তিপণ দাবি করে একটি পত্র প্রেরণ করা হতো, যদি এতে তারা সাড়া না দিত, তবে তারা এ ব্যক্তির কর্তিত কান সহযোগে দ্বিতীয় পত্র প্রেরণ করত। পুনরায় মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে উক্ত ব্যক্তি অপহৃত ব্যক্তির কর্তিত মুণ্ু পাঠানো হবে__এ ধরনের ব্যাঙ্গাত্মক পত্র প্রেরণ করত। আর এতে করে শিকারকে খাওয়ানোর খরচ উসুল হয়েছে বলে আত্মতৃপ্তি লাভ করত তারা ।' ম্যাকসন হিন্দুস্তানি দখলদারদের আম্বের খানদের দুর্গ ছেড়ে চলে যেতে আদেশ দিলে তারা অস্বীকৃতি জানিয়ে একটি চিঠি লেখে । তাতে তারা জানায় তারা প্রথমে মারা যাবে । তবু তারা ওই দূর্গ ছেড়ে যাবে না। কিন্তু এখানেও হিন্দুস্তানিরা চারিদিকে ছড়ানো উচু-নিচু পাহাড় ও গিরি খাদের পেছনে পশ্চাৎ রক্ষী সৈন্যদেরকে দিয়ে হামলাকারীদের দূরে সরিয়ে রাখে । জর্জ রোক্রাফটের বর্ণনা মতে, এই সময়ে শিখরা উপনীত হলে যুদ্ধ শেষ হয়ে যায়। “সিত্তানায় পৌছিয়ে__আংশিকভাবে সংরক্ষিত একটি গ্রাম ঘন কাটার ঝাড় দ্বারা পরিবেষ্টিত__সেখানে দেখা গেল সবলদেহী দখলদারদের অংশ পালিয়েছে, আর সামান্য কিছুকে বোরোজন বা পনেরজন অসুস্থ ও আহত) ফেলে গেছে, অতি দ্রুততার সাথে বীর তুনওয়ালিদের দ্বারা রেহাই পেয়েছিল তারা । _ ৪৭

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।