গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ মুসলমানদেরকে ধর্মীয় যুদ্ধে লিপ্ত করতে' আর এতে কোন ফলোৎপাদনই হলো না। উদ্ধারকৃত চিঠিপত্রগুলো থেকে আমার এখন মনে হয় যে, তাদের প্রয়াস : সফলতার মুখ সামান্যই দেখেছিল। তারা চায় টাকা, অস্ত্রশস্ত্র ও নতুন সেনানী চায় তারা, আর শর্তগুলি যাতে তারা লিখে আমার মনে হয় যে প্রকৃত ঘটনার চূড়ান্ত পর্যায়ে তারা একজনের নিকট থেকে খুব সামান্যই অর্জন করেছে ও অন্যের নিকটে খুবই অল্প পরিমাণ । মহারাজ্যপাল স্বয়ং “এক ধরনের গাথা গায়ক দল'কে কলকাতার পেছনের রাস্তায় যেতে দেখেছেন। সেই গাথায় আদেশ করা হয়, ‘প্রকৃত মুসলমানদেরকে ধর্মের সঠিক পথে যোগ দিতে আর নাস্তিকদের বিরুদ্ধে রুখে দাড়াতে ৷’ কিন্তু এ ধরনের জিনিস কেবলমাত্র প্রত্যাশায় করা যায়। তিনি (জাহাপনা/হুজুর) দেখতে পেলেন “ভারতে সর্বদা মুসলমানদের মধ্যে যা আশা করা হয় তার তুলনায় কোন আন্দোলন বা ষড়যন্ত্রের কোন কারণ আছে বলে মনে করলেন না। অতঃপর ১৮৫২ সালের অক্টোবর মাসে প্রথম কার্যবিবরণীর অনুসরণে লিখলেন। এখন পাঞ্জাবে কর্মরত বাংলার স্বদেশী পদাতিক সৈন্যবাহিনীর সেপাইদেরকে ধ্বংস করার প্রচেষ্টায় লিপ্ত আছেন তারা । আবার, স্পষ্টতঃ গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত । কিন্তু ডালহৌসির মতে, সরকার এই অবস্থার বহু উর্ধ্বে রয়েছে আর প্রচলিত আইন এই ব্যাপারটি পরিপূর্ণভাবে সামলাতে সক্ষম। পরবর্তীকালে এই ধরনের মামলাগুলো কিভাবে সমাধান করতে হবে সেই কথা স্মরণ করিয়ে দিয়ে ব্রিটিশ শাসনাধীন সকল প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষগণকে নির্দেশনাসমূহ প্রেরণ করা হয়। যেখানে রাষ্ট্রত্রোহমূলক ষড়যন্ত্র হচ্ছে এটা প্রমাণিত হত, সেখানে ষড়যন্ত্রের দলপতিকে কোনরূপ নমনীয় অনুকম্পা দেখান হতো না-__কিন্তু ম্যাজিস্ট্রেটগণ স্থানীয় লোকজনের নিকটে অত্যাচারী ব্যাপার হিসেবে দেখা দেবে এ রকম কোন কাজের ব্যাপারে কোন আইনানুগ ব্যবস্থা নিতেন না। যেমন সিত্তানার মধুবন পাহাড়ের ধর্মান্ধদেরকে কোনরূপ শাস্তি না দিয়েই ছেড়ে দেওয়া হয়েছে “যেহেতু তারা অকিঞ্চিৎকর, যতক্ষণ তারা শান্ত থাকত ততক্ষণ তাদের কেউ উৎপাত করত না। যে কোনভাবে এই ধরনের আন্দোলনের জন্য সময় শুভকর নয়। ইতিমধ্যে উত্তর- পশ্চিম সীমান্তে আমাদের অস্ত্রে যথেষ্ট লোহা রয়েছে যা আমরা অপ্রয়োজনীয়ভাবে গরম করতে চাই না।' কেবল আট সপ্তাহ পরে মহারাজ্যপাল এই দ্বিতীয় কার্য বিবরণী নথিভূক্ত করেন, কমিশনাঁর্না ম্যাকসন স্বয়ং সিন্ধু নদের বিপরীতে ব্রিটিশ অঞ্চল থেকে হাজারায় শান্তি-শৃঙ্থলা রক্ষার জন্যে একটি সৈন্যবাহিনীর দল প্রেরণ করেন। ৪৬

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।