গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ প্রত্যাখ্যান করা হলো তাকে এই মর্মে যে, কমিশনার পাঠানদের ধর্মীয় বাধা নিষেধ লঙ্ঘন করে তাদের একজন মহিলার দিকে অগ্রসর হন। একটা ফতোয়া বা ধমীয়ি নির্দেশের কথাও ঘোষিত হলো, আর তার মাথার জন্যে পুরস্কার প্রদান করা হবে বলে প্রচারিত হলো । বাস্তবতা হলো এই যে, এই হত্যাকাগুটি উভয়ই একটি প্রতিশোধ গ্রহণ আর অপরটি ভারতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গুপ্ত সংগঠন কর্তৃক বিপ্লবের অভিপ্রায়ে প্রথম সফল আঘাত । এই সংগঠন সম্বন্ধে প্রকৃতপক্ষে কর্তৃপক্ষ ইতিমধ্যে অবগত হয়েছিল৷ ১৮৪৮ সালে লেফটেন্যান্ট হ্যারি লামসডেন ফিরে এসে হাজারার সৈয়দ উপজাতিদের মধ্যে যে হিন্দুস্তানি বহিরাগতরা মিলেমিশে রয়েছে সেই বিষয়টির প্রতিবেদন দাখিল করেন। তিনি তাদের দুই নেতাকে ধরেন___আলী ভ্রাতৃদ্বয় যাদেরকে জিজ্ঞাসাবাদের পর কঠোর প্রহরায় পাটনায় তাদের নিজ গৃহে প্রেরণ করা হয়। অতঃপর ১৮৫২ সালের অগাস্ট মাসে পাটনার সহকারী ম্যাজিস্ট্রেট চার্লস কারন্যাক তার নগরীতে মুসলিম ধর্মাবলম্বীদের এক ষড়যন্ত্রের বিষয়ে পুঙ্খানুপু্থ প্রতিবেদন মহারাজ্যপালের সমীপে প্রেরণ করেন। “যারা সিত্তানা ও সোয়াতের দূরবর্তী পাহাড়ি এলাকার মুসলিম ধর্মান্ধদের সঙ্গে মিশে গিয়েছিল ৷’ একগুচ্ছ চিঠিপত্র আলাদা করা হয়েছিল যেগুলো প্রকাশ করে যে, ‘রাষ্ট্রদ্রোহমূলক আলাপ-আলোচনা সম্পৃক্ত ।” এই পাহাড়ি ধর্মান্ধদের এবং পাটনা জেলার সাদিকপুরের বিখ্যাত মুসলিম পরিবারের সদস্যদের মধ্যে এই চিঠিপত্রগুলোর আদান-প্রদান করা হতো। ভারতীয় ওপনিবেশিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অভিপ্রায়ে পাটনা থেকে গুপ্ত পথে কাফেলা বা উষ্্রবাহিনীর মাধ্যমে সমর সম্ভার ও বিদ্রোহীদের প্রেরণ করা হতো । গুপ্ত পথটি পাটনা থেকে শুরু হয়ে আমবাল্লা, মিরাট হয়ে রাওয়ালপিণ্ডিতে উপনীত হয় । এই তথ্যের ভিত্তিতে মিঃ কারন্যাক সাদিকপুরের সংবাদ আদান-প্রদানের আস্তানায় হামলা করে দেখেন ওখানকার লোকজন পূর্বে খবর পেয়ে তাদের সকল চিঠিপত্র ধ্বংস করে দিয়েছে। যাহোক, এক পরিবারের প্রধান, জনৈক মৌলভি আহমদউল্লাহ্‌ পরবর্তাকালে তার গৃহ-প্রাঙ্গণে কয়েক শত সশস্ত্র লোককে সমবেত করে ঘোষণা দেন যে, “ম্যাজিস্ট্রেটের যে কোন তদন্তের আক্রমণ করা হয়, তবে তারা সমুচিত বিপ্রবের মাধ্যমে তাদেরকে জবাব দেবেন।' স্বরাষ্ট্র মন্ত্রী এবং তার পরিষদের সদস্যবৃন্দের নিকট থেকে পরামর্শ গ্রহণ করে লর্ড ডালহৌসি তখন একটি আনুষ্ঠানিক কার্যবিবরণী পাঠান যাতে তিনি স্বয়ং সন্তুষ্ট হয়ে জানান যে, উদ্দিগ্ন হওয়ার মতো কোন কারণ নেই। কয়েক বছর যাবত এই ধর্যান্ধরা তাদের সর্বোত্তম চেষ্টা চালাতে থাকল, “ভারতে ৪৫

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।