~~ WWW.amarboi.com ~ অধ্যায় এক জনৈক কমিশনারের মৃত্যু তিনি একজন আদর্শ সৈনিকের প্রতিরপ ছিলেন গভীর ধীশক্তি কর্মে বলীয়ান ও সমীহ জাগানো সাহসের অধিকারী ছিলেন। খাইবার গিরিপথের গভীর খাদ এবং কালা পাহাড়ের তীক্ষ চূড়া আজও তার শৌর্যগাথা সাহসিকতার সাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে। কর্ণেল ম্যাকসনের জীবনাবসানকে বিজয় হিসেবে দেখা হতোঃ এমনভাবে একটা ঘৃণ্য আততায়ীর হাতে হারানো বৃটিশ প্রশাসনের জন্য একটা হতাশার প্রগাঢ় অন্ধকার ছাড়া কিছু নয়। কেননা তাকে মুষ্টিমেয় কয়েকজন সাহসী ও বীর শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম বলে গণ্য করা হতো। এই মন্তব্য কর্ণেল ফ্রেডারিক ম্যাকসনের স্মরণে লেখা লর্ড ডালহৌসির শ্রদ্ধাঞ্জলির অংশ বিশেষ, পেশোয়ারের কমিশনার, মৃত্যু ১৪ সেপ্টেম্বর ১৮৫৩ ১৮৫৩ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে পেশোয়ারের বেসামরিক বিভাগের বাংলোর বারান্দায় কর্ণেল ফ্রেডারিক ম্যাকসন কাজ করছিলেন। ম্যাকসন পেশোয়ারের সর্জ্যেষ্ঠ ব্রিটিশ আমলা হিসেবে পাঞ্জাবের উত্তর-পশ্চিম সীমান্তের এক ডজন বা অনুরূপ সংখ্যক সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেটের কাজ তত্ত্বাবধান করছিলেন। তিনি এতদাঞ্চলে সর্বাভিজ্ঞ রাজনৈতিক কর্মকর্তাও ছিলেন। পাঠানদেরকে এবং তাদের গতিবিধিকে জানা এটিকে তিনি একটি কাজ হিসেবে নিয়েছিলেন। আর সে জন্যে তিনি তার কনিষ্ঠ কর্মকর্তা আর উপজাতীয় সর্দারদের নিকটে সমাদৃত ও সম্মানিত হয়েছিলেন। তাদের মধ্যে তিনি “কিশিন কাকা’-বা-“ম্যাকসন-চাচা’ নামে পরিচিত-ও ভালবাসায় সিক্ত হয়েছিলেন । চাকুরী প্রাপ্তির পর প্রথম দুই বছরে তার কাজগুলোর মধ্যে প্রথম যে কাজটি ছিল সেটি হলো আবাসিক বাংলো নির্মাণের সঙ্গে সঙ্গে একটি নতুন কাচারী বা অফিস পির্মণকর্ম। ই কোয়ার্টার্কলা পেশোয়ার নগরীর উন্মুক্ত ৪৩
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।