গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ ইসলাম’ বা “ইসলামের রাজ্য’, এই রাজ্যে তারাই থাকত যারা আল্লাহ্‌র ইচ্ছার নিকট নিজেদেরকে সমর্পণ করেছে, সব দিকে পরিবেষ্টিত হয়ে থাকত “দার- উল হার্ব” বা শত্রুতার রাজ্যে'র, যারা অবিশ্বাসী ছিল তারা অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করে শরিয়া অনুসারে জীবন যাপন করেছিল। তবে ১৬৬৩ সালে ভিয়েনার অবরোধ ঠেকাতে না পেরে খ্রিস্টান ইউরোপে অগ্রযাত্রার পূর্বে তুকীঁরা দীর্ঘ, ধীরগতিতে অপসারিত হয়েছিল। সেই অগ্রযাত্রা ছিল নির্দয় সাম্রাজ্যবাদের চেয়েও ভয়াবহ । ডক্টর থিওডোর পেনেলের ১৯০৯ সালে লিখিত গ্রন্থের আশ্ফালনপূর্ণ ভাষায় বর্ণিত মতে দেখা যায়, “গৌড়া হিন্দুবাদ ও মুসলিমবাদী তত্বগুলি অবক্ষয়মুখী হয়ে পড়ে যখন পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক ধারা উদার চেতনা, বিশ্ব বাণিজ্যের ক্রমবৃদ্ধি, শিক্ষা-দীক্ষা, ধন-সম্পদ ও বিলাসিতা আহরণের লালসা পশ্চিমা বিশ্ব কর্তৃক প্রাচ্যে সম্ভাবনার সৃষ্টি করে।' “কিভাবে এটা হতে পারে?’ এবং “আমরা কি করতে পারি?’ সাধারণ মুসলমানরা এই প্রশ্নগুলো বারে বারে জিজ্ঞাসা করতে থাকে । এঁতিহ্যগতভাবে ইসলামকে খিলাফতের নামে প্রতিরোধ করে এসেছেন স্থানীয় শাসনকর্তা, আমির এবং নবাবগণ। তবে এই ধর্ম নিরপেক্ষ নেতৃবৃন্দ খ্রিস্টান শাসনকর্তাগণকে পথ ছেড়ে দিয়েছিলেন। তাদের অনুপস্থিতিতে উলেমারাই জনগণের প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এসেছিলেন । একটি উত্তর হলো ইসলামি পুনর্জাগরণ তার আদি নাম “সর্ব-ইসলামবাদ' হিসেবে আজও বিরাজমান। এই চেতনার উদ্দেশ্য হলো ইসলামি আন্দোলনকে পুনর্বিন্যাস করা, যাতে বিভিন্ন সম্প্রদায়ের ইসলাম পসন্দ দলগুলো আরাম-আয়াস ও মুক্তির জন্য ঝুঁকে পড়ছে। এটাকে প্রকৃতপক্ষে আইনানুগ আদর্শ হিসেবে ধরা হয়। এটা কট্টোরপন্থী খ্রিস্টীয় পন্থা থেকে আলাদা কোনোকিছু নয়। যেমন খ্রিস্টানরা তাদের অনুসারীদের নিরাপদ দেখতে চাইত এবং প্রয়োজনে ভয়-ভীতি প্রদর্শন ও সন্ত্রাসীকর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে নিজ আদর্শে দীক্ষিত করা হতো । সন্ত্রাসী কার্যকলাপ যত না আবেদন সৃষ্টি করেছিল, ধর্মীয় অনুভূতি যা ওয়াহ্হাবিবাদে প্রচ্ছন্রভাবে প্রকাশিত হয়েছিল। আর তার দ্বারা ভক্তরা অনুরক্ত হয়েছিল । এখন পশ্চিমাদের প্রশ্ন করার পালা । ৯/১১-এর পৈশাচিক দুর্ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা চরমপন্ত্ী ইসলামবাদীদের কার্যকলাপ বিশ্লেষণ করার চেষ্টা করছে। এই কারণে প্রতিরক্ষা এবং অসামরিক বুদ্ধিজীবী মহলে বিষয়গুলির প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য অসংখ্য কেন্দ্র গড়ে উঠেছে। অতি সাম্প্রতিক ঘটনাগুলি বিশ্লেষণ করার জন্যে বিশেষভাবে মনোনিবেশ করা হয়েছে। তবে তুলনামূলকভাবে মূল বিষয়ের উৎসের ব্যাপারে তেমন কোন গভীর আগ্রহ দেখানো হচ্ছে না। ওয়াহ্হাবিবাদ এর উত্তরে একটি অংশ বিশেষ হলেও এটি অতীব গুরুত্বপূর্ণ অংশ। এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে এ যাবৎকাল উপেক্ষা করা হয়েছে। এখানে বিষয়টি বোঝার এই শূন্যতা পূরণের কিছুটা দায়িত্ব গ্রহণ করছি। ৪২

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।