গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ চালিয়ে যাচ্ছেন । অতঃপর আমাদের নিজেদের সময়ে আল ওয়াহ্হাবিদের দুটি ধারা পরবর্তীতে রাজনৈতিক নতুন মতাদর্শ, জাতীয়তাবাদী চেতনা, বিচ্ছিন্নতাবাদ এবং বিশ্ব ভ্রাতৃত্বের প্রত্যয়ে উদ্দীপ্ত হয়ে পাক-আফগান সীমান্ত বরাবর সংগঠিত হয়েছিল। দুটো ধারার এক্ষেত্রে সমন্বয় ঘটেছে। একটি ধারা এলাকা ভিত্তিক কঠোর প্রয়াসী তাত্বিক ধারা ও অপরটি বিশ্বব্যাপী ইসলামি জাগরণ সৃষ্টির প্রত্যাশায় শিথিলভাবে গড়ে তোলা একটি সংগঠনের ধারা যার নেতৃত্বে রয়েছে তালিবান এবং আল কায়েদাবাদী দুটি সংগঠন যারা একে অপরের পরিপূরক । ওয়াহহাবি মতবাদের অনুসারীরা উক্ত মতবাদ ঘোষণা করে ইসলামের বিশুদ্ধ ধারা, মূল ধারা অনুসরণ না করে, আর ‘তালিবান’ বা 'আল-কায়েদা'-এর সঙ্গে যোগাযোগ ব্যতিরেকেই । কতিপয় বিজ্ঞ তাত্ত্বিক ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দার্শনিকগণ একই মত পোষণ করেন। তাদের মূল্যায়নানুযায়ী দেখা যায় যে, ওয়াহ্হাবি মতবাদ ইসলামের মধ্যে একটি বিশুদ্ধবাদী তাত্ত্বিক ধারা যার প্রবক্তা ছিলেন ইয়েমেনি ওসামা বিন লাদেন, মিশরীয় আয়মান আল জওয়াহরি, আফগান মোল্লা ওমর এবং জর্দানীয় আবু মুসাব আল-জারকোয়ায়িদের মত ব্যক্তিবর্গ । তারা কেবল সশস্ত্র সন্ত্রাসের ওপর নির্ভর করে শক্তিমত্তার দাপটে এটিকে বাস্তবায়নের সংগ্রামে নিয়োজিত রয়েছে। ওয়াহ্হাবি মতবাদ প্রতিষ্ঠাতা ইসলামে বিদ্যমান কলুষতার বিরুদ্ধে প্রতিঘাত করে নিজেকে সংস্কারক ও ধর্মীয় জাগরণের সমর্থক হিসেবে দেখলেন। তিনি এ সকল কলুষতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তার মুসলমি অনুসারীদেরকে তাতে অংশ নিতে বললেন । কিন্তু তার ওয়াহ্হাবি মতবাদ খুব দ্রুত অগ্রগতি সাধন করে, এটি গড়ে তোলে রাজনীতি ও ধর্মীয় মতাদর্শ যার চারপাশে একজন নির্ভরযোগ্য ব্যক্তি দাড়িয়ে যান, যিনি একই সঙ্গে ইহলৌকিক ও আধ্যাত্মিক নেতা ছিলেন। এটি মূলতঃ একটি ধর্মীয় মতবাদ হয়ে যায়। ওয়াহ্হাবি মতবাদ কখনই জনসমর্থন পুষ্ট হয়নি। এর মতাদর্শ সর্বদাই সন্ত্রাসী অসহিষ্ণুতায় পরিকীর্ণ ছিল যার কিছু মুগ্ধতা রয়েছে অধিকাংশ মানুষের কাছে। অন্যান্য সকল চরমপন্থী ধর্মীয় মতবাদের মতো এটিও পরিচালিত হওয়ার কথা ছিল। কিন্তু এই মতবাদ ধর্মীয় মূল্যবোধের একমাত্র প্রবক্তা হিসেবে আবির্ভূত হয় যেখানে বিশ্ব ইসলামি সমাজের মনে প্রশ্ন জাগে কেন এটি কিতাবে (কোরান) উল্লিখিত ব্যাখ্যা মতে পরিচালিত হচ্ছে না। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে মোঙগলদের আগমনে ইসলাম ধর্মের প্রথম বিরাট সংকট সংঘটিত হয়েছিল, কিন্তু দ্বিতীয় ও আরও গভীর সংকট শুরু হয়েছিল পশ্চিমা পুঁজিবাদের উত্থানে ৷ তুরস্ক সাম্রাজের মহান নৃপতি সুলতান সোলাইমান অজেয়ভাবে আবির্ভূত হন। একটি বিভাজিত ধর্মের বিশ্ব যা একজন কেন্দ্রীয় শাসনকর্তা, খলিফার অধীন এক আইন, শরিয়া অনুসারে মুসলমানদের সকল আচার-অনুষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছিল। এটিই ছিল "দার-উল ৪১

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।