~~ WWW.amarboi.com ~ গেল মিস বুচার ও তার অধিকাংশ আরোহীরাই নৃশংসভাবে খুন হয়েছে। তিনিই অসংখ্য ডাক্তারদের মধ্যে একমাত্র অভীষ্ট ডাক্তার ছিলেন এবং তাকে হত্যা করা হয়েছিল তখন যখন ব্রিটিশরা উপজাতিদেরকে “গোঁড়া ধার্মিক’ নামে অভিহিত করেছিলেন। ‘সোলজার সাহিবস' গ্রন্থে আমি উপজাতি লোকজনদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডসমূহ তাদের সন্ত্রাসী কাজের প্রতি পাঠানদের এতিহ্যগত প্রবণতা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এবং বাইরের হস্তক্ষেপকে তারা তীব্র ঘৃণা করত এই মর্মে ব্যাখ্যা করেছিলাম । আমি বড় ভুল করেছিলাম । আমি যেটা হারিয়েছি সেটা আরও অসীম সঙ্কটজনকঃ আমি যেটা হারিয়েছি সেটা সীমাহীনভাবে আরও গুরুত্বপূর্ণ; ইসলাম ধর্মে দীক্ষিত বিদ্রোহীরা ধারাবাহিকভাবে বিদ্রোহ ও হত্যার ঘটনা ঘটিয়ে চলেছিল কিন্তু যারা ছিল (এখনও রয়েছে) তারা গভীরভাবে নিজেদের ধর্মে বিরুদ্ধাচারণ করত। এ আন্দোলন শুধু ইসলামের স্বার্থেই ছিল না যা এর অনুসারীরা বোঝাতে চাইত (এখনও চায়), বস্তৃতপক্ষে নিজেদের ছাড়া অন্য সকলের মতাদর্শ ধ্বংস করার কাজেই নিয়োজিত ছিল; এই আন্দোলন সীমান্তবর্তী জনগোষ্ঠীকে প্রতিনিয়ত সশস্ত্র সংগ্রামে অনুপ্রাণিত করত, যেটা ১৮৫৭ সালে অস্বীকৃতভাবে ব্রিটিশ প্রশাসনকে উৎখাত করার লক্ষ্যে একটা বিরাট ভূমিকা পালন করেছিল। এ আন্দোলন বহুবার প্রায় নিশ্চিহ্ন করা হয়েছিল কিন্তু এ আদর্শ সর্বদাই উজ্জীবিত ছিল; এবং যা বর্তমানে স্বরূপে ফিরেই আসে নি বরং যার আবেদন ও অনুপ্রেরণা ইতিপূর্বে কখনও পরিলক্ষিত হয়নি । এই আন্দোলনের প্রতিষ্ঠাতা নিজেকে দেখলেন একজন সংস্কারক এবং যারা তার শিক্ষার আদর্শ অনুসরণ করছিল তাদেরকে বর্ণনা করলেন আল- মুয়াহিদুন, বা একেশ্বরবাদে বিশ্বাসীগণ | কিন্তু তারা তাদের আন্দোলনের প্রতিষ্ঠাতার পর তাদের শক্রদের নিকটে আল ওয়াহ্হাবি__ওয়াহ্হাবিগণ নামে পরিগণিত হলো। তাদের অনেক কৌতুহলী বৈশিষ্ট্যের মধ্যে পরবতীকালের ইতিহাসে আমার প্রপিতামহের সময়ে এই বৈশিষ্ট্যটি ছিল যে তারা জনগণের নিকট ওয়াহ্হাবিরা খুব পরিচিত ছিল প্রকৃতপক্ষে, বড়লাট লর্ড মায়োর ১৮৭১ সালে ওয়াহ্হাবি পরিচালিত হত্যাকারীর দ্বারা যখন ছুরিকাহত হন তখন আমার প্রপিতামহদের মধ্যে একজন তার পাশে দীড়িয়েছিলেন। ভারতে উনবিংশ শতাব্দীতে ওয়াহ্হাবিরা ব্রিটিশ প্রশাসকদের নিকটে হিন্দুস্তানি ধর্মান্ধ বলে সমধিক পরিচিত ছিলেন, আর তাদের পাহাড় ভিত্তিক লড়াইস্থলকে সর্বদা ‘ধর্মান্ধ শিবির’ বলা হতো। এক প্রজন্ম পরে, আমার পিতামহ পিতামহীর সময়ে একই আন্দোলন আরবে পুনজ্জীবিত হয় এবং এখন এটিকে বলা হচ্ছে আল-ইখোয়ান_ভ্রাতৃতব। ইতিমধ্যে ভারতীয় উপমহাদেশে আরও সম্মানীয় আকারে ওয়াহ্হাবিবাদ পরিবর্তিত হয়েছিল, এখন পুনরায় ধর্মীয় মতাদর্শ “সালাফি বা পূর্বপুরুষদের অনুসরণ’ নামে তারা এই আন্দোলন অব্যাহতভাবে Bo
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।