গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ ভান করে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিয়ে ঘুরে বেড়ায় । সামগ্রিকভাবে তারা একটি সুখকর ও সহজ জীবন যাপন করে। তারা যেখানেই যায় সেখানেই মসজিদে তারা আশ্রয় নেয় আর তারা চাওয়া মাত্র সর্বদাই পর্যাপ্ত খাবার পেয়ে যায়। সাধারণতঃ তারা খুব অজ্ঞ এবং আশ্চর্যজনকভাবে সংকীর্ণ চেতা ও গৌড়া। এডওয়ার্ডস, বিলিউ এবং ব্রিটিশ কর্মকর্তা যারা তাদেরকে অনুসরণ করেছিল তারা এই সৈয়দদেরকে, ইমামগণকে, মোল্লাবৃন্দকে, মৌলভিবর্গকে মৌলানাদেরকে ও তালিবানদেরকে একইভাবে বিতৃষ্তার দৃষ্টিতে দেখেছিল । তারা উলেমাদের ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি হুমকিরূপে দেখেছিলেন কারণ তাদের (উলেমাদের) দলের উপর প্রভাব ছিল। অপর পক্ষে ব্রিটিশদের উপজাতি জনগণের ওপর কোন প্রভাবই ছিল না। সেই বিতৃষ্ণা একই ভাবে ফিরে এসেছিল ব্রিটিশদের ওপর যদিও অধিক মাত্রায় নয়। সৈয়দরা, মোল্লাবৃন্দ, মৌলভিগণ, মৌলানারা এবং তালিবানরা ব্রিটিশদেরকে তাদের নেতাদের ওপর কেবল হুমকি হিসেবেই দেখে নি তাদের ধর্মের ওপরও হুমকি মনে করেছে। ১৮৪৭ সালে একজন সন্দেহভাজন হত্যাকারীকে হার্বার্ট এডওয়ার্ডসের প্রহরীরা ধরে নিরস্ত্র করেছিল এবং জানা গেল সে একজন মোল্লার নির্দেশে একাজে লিপ্ত হয়েছিল। ১৮৫৩ সালে জন নিকলসন তাকে আক্রমণের জন্য অগ্রসরমান একজন তরবারিধারি ব্যক্তিকে গুলি করেন। কেন সে তার দিকে আক্রমণের জন্য অগ্রসর হচ্ছিল। পরবতাঁতে এই আক্রমণকারীকে তিনি ‘ধর্মীয় পাগল’ হিসেবে বর্ণনা করেন। এই ব্যক্তিকেও নিকলসন তীর বর্ণনায় ‘ধর্মীয় শিক্ষক’ হিসেবে দেখান। যেমন করে পেশোয়ার, কোহাট, বানু এবং এরকম অন্যান্য স্থানের খিস্টান গোরস্থানের সমাধির ফলকগুলো প্রমাণ করে, পরবর্তী শতাব্দী জুড়ে ব্যক্তিগত ব্রিটিশ নাগরিকদের ওপর অসংখ্য সন্ত্রাসী ক্রিয়া-কান্ড সংঘটিত হয়েছিল। আমার সর্বকনিষ্ঠ কন্যার গলায় বাধা একটি সোনালি সুতার রুমাল আছে। সেটি এক সময় একজন ইংরেজ ডাক্তার ফ্লোরা বুচারের কাছে ছিল। মিস বুচার ব্রিটেনে এমন এক সময় ডাক্তার হতে চেয়েছিলেন যখন মেয়েদেরকে উক্ত পেশায় যাওয়ার অনুমতি দেওয়া হত না, কাজেই তিনি ডাক্তারি পড়তে বেলজিয়ামে যান। ডাক্তার হওয়ার পর তিনি ভারতে ডাক্তারি করার আশা পোষণ করেছিলেন কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে এ কাজটি করার অনুমতি দেন নি। অকুতোভয়ে তিনি খাইবার পাস পর্যন্ত এগিয়ে গিয়ে উপজাতিদের অঞ্চলে একটি চিকিৎসালয় স্থাপন করেন। এখানে তিনি নিজে এবং একটি ক্ষুদ্র ভারতীয় নিবেদিত প্রাণ পৃষ্ঠপোষকদের সহায়তায় বিপুল কৃতকার্ধতার সাথে উপজাতি লোকজনদের চিকিৎসা সেবা দান করতে থাকেন। ১৯২৭ সালের শেষের দিকে তার সরবরাহকারী ঘোড়ার বহর না এসে পৌছানোর জন্যে বিশেষভাবে শঙ্কা দেখা দিয়েছিল । পরে তদন্ত করে দেখা ৩৯

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।