~~ WWW.amarboi.com ~ প্রবৃত্তি ক্রিয়াশীল ছিল। তিনি ঘোষণা করেন, ‘তারা সামগ্রিকভাবে তাদের ধর্মীয় পণ্ডিতদের নিয়ন্ত্রণাধীন আর তারা সদাসর্বদা কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ _ নাস্তিকদের বিরুদ্ধে জাহাদের (জিহাদ) জন্য প্রস্তুত থাকত ৷ ধমীয়ি পন্ডিতদের জন্য অপরিমিত ভক্তি সার্বজনীন, আর অদ্ভুতভাবে অসম্ভব বিপরীতমুখী নীতিবাক্য গৃহীত হয় আর তদানুষায়ী আগ্রহের সঙ্গে এই বিশ্বাস মতে তারা চলে। অর্ধশতাব্দী পরে তখন উইন্সটন চার্চিল একজন কনিষ্ঠ কর্মকর্তা ৪র্থ হুসারসহ ঠিক একই সিদ্ধান্তে উপনীত হন। তিনি পাঠানদের সম্বন্ধে লেখেন, “তাদের কুসংস্কার তাদেরকে অসংখ্য মৌলভিগিরিতে অত্যাচারী ও প্রচন্ড লালসায় আসক্ত ব্যক্তিরপে প্রকাশ করে__মোল্লাবর্গ, সাহিবজাদাগণ, আখন্দবুন্দ, কাফিররা আর বহু সংখ্যক ভ্রমণরত তালিব-উল-উলমস যারা তুরস্কের ধর্মতত্বের বিদ্যার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তারা জনগণের অর্থে মুক্ত জীবন যাপন করে। যখন ডক্টর বিলিউ ১৮৬৪ সালে ইউসুফজাইদের ওপর সাধারণ প্রতিবেদন দাখিল করতে আসেন তখন তিনি তার বর্ণনায় এই দুই ধর্ম যাজককে ধময়ি দাবি করে পাঠানদের ওপর প্রভাব বিস্তার করত। প্রথমদের মধ্যে ছিলেন সাঈদরা, যারা আরবের বংশোডূত এবং তারা মহানবী (সা.)-এর জামাতা আলীর সরাসরি বংশধর বলে বিশ্বাস করত। “তাদের উৎপত্তি এমনই একটি পবিত্র স্থান থেকে ঘটেছে যে তাদেরকে অস্বাভাবিকভাবে পবিত্র মানুষ হিসেবে জ্ঞান করা হতো, তাদের দৃঢ় ও দর্শনীয় চারিত্রিক গুণাবলি এবং অজ্ঞতা থেকে আহরিত বিরোধী আচরণসমূহ অজ্ঞ মানুষদের বিশেষভাবে সমীহ জাগাত। তারা এই পরিচিতি নিজেদের সুবিধা পাবার জন্য ব্যবহার করে এবং আফগানদের (পাঠানদের) নিকট থেকে পর্যাপ্ত ভূমি চিরস্থায়ীভাবে বংশপরম্পরা ভোগ করার নিমিত্তে বন্দোবস্ত করে নেয়। বিলিউর দ্বিতীয় দল যাজকদের সর্বাধিক অংশ প্রদান করেছিলেন। প্রতি মসজিদে নামাযের জামাতে নেতৃত্ব দেওয়ার জন্য একজন করে ইমাম ছিলেন। অধিকতর বড় মসজিদে কোরান-হাদিস-নামাষ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য ধর্মীয় শিক্ষক যারা বিভিন্নভাবে মোল্লা, মৌলভি বা মৌলানা নামে পরিচিত ছিলেন। এবং গ্রামের ছেলেমেয়েদেরকে বারে বারে ‘ধর্মীয়’ বাণী উচ্চারণ করাতেন ও তাদের নামায পড়াতেন। ড. বিলিউর “তালিব-উল-উলম' অধিকতর সঠিকভাবে “তালিবান-উল-উলম" যার শাব্দিক অর্থ “জ্ঞানান্বেষণকারী” বা ধর্মীয় ছাত্রবৃন্দ । তিনি তাদেরকে এই শ্রেণীতে বিভাজিত করেছেন “একটি ভবঘুরে ও অলসতাপূর্ণ তরুণবৃন্দের মিশ্রিত শ্রেণী নিজেদেরকে ধর্মের পথে উৎসর্গ করার ৩৮
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।