~~ WWW.amarboi.com ~ সাহায্য করতে পারি। একত্রে আমরা ধর্মনিরপেক্ষতা, পশ্চিমা জোয়ারে ফিরে যেতে এবং গৌরবময় অতীতে প্রত্যাবর্তন করতে পারি । বিক্ষোভের কারণসমূহ দূর করলে চরমপন্থী ও আতঙ্কবাদীরা জনসমর্থনের অভাবে অবশ্যই নিশ্চিহ্ন হয়ে যাবে। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ওসামা বিন লাদেনের ধর্মান্ধ শিবির অংশত টিকে রয়েছে, কারণ তাকে ও তার অবশিষ্ট ‘আরবদের’ ও তালিবান মিত্রদেরকে আশ্রয় দান করা হয়েছে, এছাড়াও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে জিহাদি পাঠানদের সক্রিয় পরোক্ষ সম্মতি ও বিস্তর পাকিস্তানি জনগণের সহযোগিতা পান। ২০০১ সালের অক্টোবর মাসে তালিবানের স্বপক্ষ ও আমেরিকা-বিরোধীদের সম্মেলন পাঁচটি রাজনীতি-ধর্মীয় দলগঠিত হয়ে উত্তর- পশ্চিম সীমান্ত প্রদেশে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসীন হয়। জেআই, জেইউআই এবং আহল-ই-হাদিস দ্বারা শাসিত হয়ে, এর নেতৃবৃন্দ তখন থেকে ফতোয়া জারি করে আমেরিকাবাসীদের মৃত্যু ও ওসামা বিন লাদেনকে মৌন সমর্থনের ঘোষণা দিয়ে ওয়াহ্হাবি শরিয়াকে পুনঃ প্রবর্তনের প্রয়াস চালান। এই সম্মেলনের পক্ষে এত ব্যাপক সমর্থন যে পাকিস্তান সরকার আজ পর্যন্ত এর বিরুদ্ধে যাওয়ার ব্যাপারে নিষ্ক্রিয় । তথাপি, ক্রটিসমূহ দূরীকরণে একই শিক্ষা কার্যকর হলে মূলধারার অনুগ্র ইসলাম স্বকীয়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার শ্রেয়তর সুযোগ পাবে। ৩০৯
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।