~~ WWW.amarboi.com ~ নামে একটি বই ১৮৫১ সালে প্রকাশ করেন। এডওয়ার্ডস তবুও সত্যতা স্বীকার করেন যে, তিনি পাঠানদের যে গুণাবলির প্রশংসা করেন তা ছিল দ্বিমুখী বৈশিষ্ট্যপূৰ্ণ । তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য ও বীরত্ব ছিল প্রচন্ড আত্মাহমিকা ও প্রতিহিংসা পরায়ণতার দ্বারা চালিত। প্রবল উপজাতীয় পরিচিতির অর্থ ছিল সমগ্র উপজাতীয় শত্রুতা । বন্ধুত্ব ও আতিথেয়তার গুণাবলি ঠিক একইভাবে শঠতা আর বিশ্বাসঘাতকতা দিয়ে নির্ণয় করা যেত। কিন্তু সম্ভবত সর্বাধিক আকর্ষণীয় আপাত বিরোধী সত্য ছিল এই যে, পাঠানরা বিস্ময়কর মাত্রার ধর্মীয় অধীনতার ছারা চালিত হয়ে খুব স্বাধীন প্রকৃতির বলে গর্ব অনুভব করত। এডওয়ার্ড ছিলেন একজন খ্রিস্টান ধর্মপ্রচারক। তিনি তার ধর্মীয় মূল্যবোধ ব্রিটিশ সাম্রাজ্যে যা নিশ্চিত রূপে আধুনিক সভ্যতায় সুস্পষ্ট সফলতার সাথে গৃহীত হয়েছে তা সেখানে চালু করতে চেয়েছেন। পাঠানদের ধর্মীয় বাড়াবাড়ি সম্পর্কে তার ধারণা তেমন সুখকর নয়, যা তার মতে তাদেরকে উলেমা, “যারা ইসলামের পথে চলা জ্ঞানী ব্যক্তিবর্গ সেই সকল ধর্মযাজকদের নিকটে জিম্মিতে পরিণত করেছিল । মোল্লা ও কাজী, পীর আর সৈয়দরা স্মাইলিং ভেলে (হাসির উপত্যকায়) উপনীত হয়েছিলেন। দক্ষিণের ওয়াজিরিস্তান সম্বন্ধে লিখেছেন হার্বার্ট এডওয়ার্ডস। সাথে করে আনেন তীদের চশমা এবং প্যাচার মত চেহারা, তসবিহ-তাবিজ আর ইসলামের নবী মোহাম্মদ (সা.) থেকে শুরু করে তাদের নিজস্ব বংশের কোষ্ঠী। প্রত্যেক নবাগত পিটারের মত বোঝাতে চাইত তাদের হাতে স্বর্গের চাবিকাঠি রয়েছে। তারা আইরিশ ভিক্ষুদের মত যারা তাদের ভিক্ষা দিত, তাদের আশীর্বাদ করত আর যারা ভিক্ষা দিত না তাদেরকে অভিশম্পাত করত। তারা আরবি ভাষায় তাদের অভিশাপ দিত, অথবা আরবির মত শোনা যায় এমন ভাষায় তাদের অভিশাপ দিত, অথবা আরবির মত শোনা যায় এমন ভাষা ব্যবহার করত এবং বলত যারা মহানবীর এই উত্তরসূরীদের কোন কিছু দিতে অনীহা প্রকাশ করবে তাদের আত্মায় একটা কালো দাগ পড়ে যাবে, ভিক্ষে না পাওয়া ধার্মিক ব্যক্তি মানুষের দরজায় রেগে থুতু ফেলে চলে যেত, অথবা একজন হাজি যে তিনবার হজ্জব্রত পালন করেছেন তাকে দেখা যেত বসে থেকে তার উট ও ভেড়াগুলোকে চুলকে আনন্দ দান করছে। এই জিনিসগুলোই শঙ্কিত বন্য মানুষগুলোর মধ্যে এমনই প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল যাতে করে তার হাতের খড়গ খসে মাটিতে পড়ে যেত ৷ তার হাঁটু দুটি আপনা-আপনি ঠক ঠক করে বাড়ি খেত, গ্রীহা চমকে উঠত এবং তার মুখ দিয়ে এই বিধর্মীয় ' দাবির কাছে অবনত হওয়ার মত কোন ভাষা থাকত না। গাইডস সাহেবেন্ন সেনাবাহিনীর সার্জন ডক্টর হেনরি -বিলিউ আরও উল্লেখ করেন ইউসুফজাইদের মধ্যে একই ধর্মীয় অভীষ্টে পৌছানোর জন্য স্বাভাবিক ৩৭
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।